চট্টগ্রাম বোর্ড ২০২৪ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
চট্টগ্রাম বোর্ড ২০২৪ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
১৯ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে
- ক কৌণিক ত্বরণ
- খ জড়তার ভ্রামক
- গ বল
- ঘ দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক
τ=dLdt — কৌণিক ভরবেগের পরিবর্তনের হারই টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক। -
২
একটি চাকার ভর 10 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m। টর্ক প্রয়োগ করে চাকাটিতে 2 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয়।
চাকাটির জড়তার ভ্রামক কত?- ক 0.25 kg m-2
- খ 2.5 kg m-2
- গ 25 kg m-2
- ঘ 50 kg m-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.5 kg m-2
I=MK2=10×(0.5)2=2.5 kg m2। -
৩
একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কোনটি?
- ক v≤(rg tan θ)12
- খ v≤rg tanθ
- গ v>(rg tan θ)12
- ঘ v(rg tanθ)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) v≤(rg tan θ)12
ব্যাংকিং করা রাস্তায় নিরাপদ বাঁকের শর্ত mv2r≤mg tanθ ⇒ v≤(rg tanθ)1/2। -
৪
নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে? (বল ও সরণের মধ্যবর্তী কোণ θ)
- ক 0°<θ<90°
- খ 0°≤θ<90°
- গ 90°<θ≤180°
- ঘ 90°≤θ≤180°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0°≤θ<90°
cosθ>0 হলে কাজ ধনাত্মক, অর্থাৎ 0°≤θ<90°। -
৫
স্প্রিং ধ্রুবকের একক কোনটি?
- ক N m2
- খ N m
- গ N m-1
- ঘ N m-2
-
৬
K স্প্রিং ধ্রুবকবিশিষ্ট কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভবশক্তি
- ক W = k x2
- খ W = 12k x2
- গ W = K x
- ঘ W = 12k x
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) W = 12k x2
স্প্রিং-এ সঞ্চিত বিভবশক্তি = ∫kx dx = 12kx2। -
৭
পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ-
i. Ve = √2gR
ii. Ve = √83πρGR2
iii. Ve = √2GMR
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
ve=√2gR=√2GMR; আবার M=43πR3ρ বসালে ve=√83πρGR2। তিনটিই ঠিক। -
৮
পার্কিং কক্ষপথে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত?
- ক 365 দিন
- খ 24 মাস
- গ 24 দিন
- ঘ 24 ঘণ্টা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 24 ঘণ্টা
পার্কিং কক্ষপথ মানেই ভূ-স্থির কক্ষপথ — পর্যায়কাল ২৪ ঘণ্টা। -
৯
আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি?
- ক পয়সনের অনুপাত
- খ ইয়ং গুণাঙ্ক
- গ সংনম্যতা
- ঘ দৃঢ়তার গুণাঙ্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সংনম্যতা
সংনম্যতা = 1B — আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। -
১০
পয়সনের অনুপাতের মান কোনটি?
- ক - 12 < σ < 1
- খ - 1 < σ < 12
- গ 12 < σ < 1
- ঘ 1 < σ < 2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) - 1 < σ < 12
তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5। -
১১
একটি গবেষণায় ধরে নেয়া হলো আদর্শ গ্যাস সমীকরণ নিম্নরূপ: PV =13 m n vg² 'PV' রাশিটি নির্দেশ করে —
- ক ভরবেগ
- খ ক্ষমতা
- গ বল
- ঘ শক্তি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) শক্তি
PV = 13mnv_g² -কে PV=nRT-এর সাথে তুলনা করলে PV আসলে মোট গতিশক্তির সমানুপাতিক রাশি — PV নির্দেশ করে শক্তি (E)। -
১২
একটি গবেষণায় ধরে নেয়া হলো আদর্শ গ্যাস সমীকরণ নিম্নরূপ: PV =13 m n vg² vg সম্পর্কে লেখা যায় — i. vg(rms) ∝ √(M) ii. vg(rms) ∝ √(P) iii. vg(rms) ∝ √(T) নিচের কোনটি সঠিক?
- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ii ও iii
v_g(rms) = √(3RT/M) থেকে v_g সরাসরি √T-এর সমানুপাতিক (iii সঠিক) এবং সূত্র v_g=√(3p/ρ) থেকে স্থির ঘনত্বে v_g ∝ √p (ii সঠিক)। কিন্তু v_g ∝ 1/√M (ব্যস্তানুপাতিক), সরাসরি √M-এর সমানুপাতিক নয় (i ভুল)। তাই: ii ও iii। -
১৩
কোনো স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ, F এবং অসম্পৃক্ত বাষ্পচাপ, f =F3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে?
- ক 13
- খ 23
- গ 34
- ঘ 56
-
১৪
তড়িৎ বিভব ও চার্জের গুণফলের একক কী?
- ক N C-1
- খ J C-1
- গ J
- ঘ F
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) J
বিভব × চার্জ = কাজ/শক্তির একক জুল। -
১৫
নিচে গোলাকার পরিবাহী+Q c- দ্বারা চার্জিত। i. VB = VC ii. VA = VB iii. VA < VB নিচের কোনটি সঠিক?

- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
C কেন্দ্র (পরিবাহীর ভেতরে) ও B (পৃষ্ঠে) — উভয়ই একই বিভবে (পরিবাহীর ভেতরে বিভব সর্বত্র সমান ও পৃষ্ঠবিভবের সমান), তাই V_B=V_C (i সঠিক)। A বাইরের বিন্দু হওয়ায় V_A<V_B (iii সঠিক, ii ভুল)। সঠিক: i ও iii। -
১৬
সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G-এর মান কত?
- ক 66.7×10-11 N m-2kg-2
- খ 66.7×10-11 N m2 kg-2
- গ 66.7×10-11 N m kg-2
- ঘ 66.7×10-12 N m2 kg-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 66.7×10-12 N m2 kg-2
G = 6.67×10-11 = 66.7×10-12 N m2 kg-2। -
১৭
একটি চাকার ভর 10 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m। টর্ক প্রয়োগ করে চাকাটিতে 2 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয়।
কত প্রয়োগ করা হয়েছিলো?- ক 100 Nm
- খ 50 Nm
- গ 5 Nm
- ঘ 0.5 Nm
-
১৮
পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবীপৃষ্ঠে gG এর অনুপাত হবে
- ক MR2
- খ RM
- গ MR2
- ঘ M2R
-
১৯
টর্কের মাত্রা কোনটি?
- ক ML2T2
- খ ML2T-2
- গ M2LT-2
- ঘ ML-2T-3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ML2T-2
τ=r×F ⇒ মাত্রা = L × MLT-2 = ML2T-2।
চট্টগ্রাম বোর্ড ২০২৪ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।