বরিশাল বোর্ড ২০১৬ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

বরিশাল বোর্ড ২০১৬ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৮টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৮ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৮টি২০২৩ ১৫টি২০২২ ৬টি২০২১ ৩টি২০১৯ ৪টি২০১৮ ১টি২০১৭ ৭টি২০১৬ ৮টি২০১৫ ২৩টি
  1. ১
    গতিবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    m ভরের বস্তুকে খাড়া ওপরের দিকে 98ms-1 বেগে নিক্ষেপ করার পর ফিরে আসলো। এখানে g=9.8ms-2।
    বস্তুটি কত সময় শূন্যে বিচরণ করছে?

    • ক 20s
    • খ 15s
    • গ 10s
    • ঘ 5s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 20s

    T=2v0g=2×989.8=20 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    সমকৌণিক বেগে আবর্তনরত কোন দৃঢ়বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত

    • ক কৌণিক বেগের সমানুপাতিক
    • খ কৌণিক বেগের বর্গের সমানুপতিক
    • গ রৈখিক বেগের সমানুপাতিক
    • ঘ রৈখিক বেগের বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) কৌণিক বেগের বর্গের সমানুপতিক

    E=12Iω2 ⇒ EI=12ω2, অর্থাৎ কৌণিক বেগের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    যখন কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়?

    • ক বল
    • খ কৌণিক ভরবেগ
    • গ রৈখিক ভরবেগ
    • ঘ বলের ঘাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) কৌণিক ভরবেগ

    τ=dLdt; τ=0 হলে L ধ্রুব — এটিই কৌণিক ভরবেগের নিত্যতা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    1 cm পুরুত্বের ও 200 g ভরের মিটার স্কেলকে অনুভূমিক অবস্থা থেকে খাড়া করলে বিভবশক্তি

    • ক 0.970 J
    • খ 1.940 J
    • গ 1.960 J
    • ঘ 19.60 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.970 J

    অনুভূমিক অবস্থায় ভরকেন্দ্র 12 cm উঁচুতে, খাড়া করলে 50 cm উঁচুতে। সরণ = 49.5 cm = 0.495 m। W=mgh=0.2×9.8×0.495≈0.970 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬ · বরিশাল বোর্ড ২০২২

    চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের △OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে

    • ক ইয়ং গুণাঙ্ক
    • খ সর্বমোট কৃতকাজ
    • গ একক আয়তনের বিভবশক্তি
    • ঘ পয়সনের অনুপাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) একক আয়তনের বিভবশক্তি

    পীড়ন-বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12×পীড়ন×বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    তরঙ্গ তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    আড় তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা?

    • ক অপবর্তন
    • খ সমবর্তন
    • গ ব্যতিচার
    • ঘ প্রতিফলন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) সমবর্তন

    শুধু আড় (অনুপ্রস্থ) তরঙ্গকেই সমবর্তিত করা যায়; তাই সমবর্তন ধর্ম দেখেই আড় তরঙ্গ শনাক্ত করা হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    তরঙ্গ ইসহাক স্যার · তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার A হলে সুস্পন্দ বিন্দুগুলোর বিস্তার কত হবে?

    • ক ± 2A
    • খ ± A
    • গ ±A2
    • ঘ 0
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ± 2A

    স্থির তরঙ্গের সুস্পন্দ (antinode) বিন্দুতে দুটি উপাদান তরঙ্গ (প্রতিটির বিস্তার A) সমদশায় যুক্ত হয়ে সর্বোচ্চ বিস্তার ±2A সৃষ্টি করে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬ · রাজশাহী বোর্ড ২০১৬

    সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ত্বরণ (a) কোন রাশিটির সমানুপাতিক?

    • ক বল
    • খ সরণ
    • গ পর্যায়কাল
    • ঘ বেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) সরণ

    সরল ছন্দিত গতির সংজ্ঞা অনুযায়ী ত্বরণ সরণের সমানুপাতিক এবং সরণের বিপরীতমুখী (a ∝ -x)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

বরিশাল বোর্ড ২০১৬ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি