বরিশাল বোর্ড ২০২২ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
বরিশাল বোর্ড ২০২২ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৬টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৬ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
টর্ক r ,জড়তার ভ্রামক I। এবং কৌণিক ত্বরণ a-এর মধ্যবর্তী সম্পর্ক ?
- ক τ=Ia
- খ τ = √Ia
- গ τ=I2a
- ঘ τ=Ia
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) τ=Ia
রৈখিক F=ma-এর কৌণিক রূপ τ=Iα। -
২
চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের △OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে
- ক ইয়ং গুণাঙ্ক
- খ সর্বমোট কৃতকাজ
- গ একক আয়তনের বিভবশক্তি
- ঘ পয়সনের অনুপাত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) একক আয়তনের বিভবশক্তি
পীড়ন-বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12×পীড়ন×বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি। -
৩
গ্যাস অণুর গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের —
- ক বর্গের সমানুপাতিক
- খ সমানুপাতিক
- গ ব্যস্তানুপাতিক
- ঘ বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যস্তানুপাতিক
গড় মুক্ত পথ λ ∝ 1/n ∝ 1/ঘনত্ব — অর্থাৎ ঘনত্বের ব্যস্তানুপাতিক। -
৪
তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলো- i. dw = Tds - du ii. du = Tds - pdv iii. dw = Tds - C, dT নিচের কোনটি সঠিক?
- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
dU=TdS-pdV থেকে dW(=pdV)=TdS-dU (i), এবং আদর্শ গ্যাসে dU=CᵥdT বসালে dW=TdS-CᵥdT (iii) — উভয়ই (ii)-এর সমতুল্য বীজগাণিতিক রূপান্তর মাত্র, তাই তিনটিই সঠিক। -
৫
একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু ও বরফবিন্দুর মধ্যে কাজ করলে এর দক্ষতা কত?
- ক 61.28%
- খ 62.18%
- গ 26.18%
- ঘ 26.81%
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 26.81%
বাষ্পবিন্দু (373K) ও বরফবিন্দুর (273K) মধ্যে দক্ষতা η = 1- 273373 ≈ 26.81%। -
৬
সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G-এর মান কত?
- ক 66.7×10-11 N m-2kg-2
- খ 66.7×10-11 N m2 kg-2
- গ 66.7×10-11 N m kg-2
- ঘ 66.7×10-12 N m2 kg-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 66.7×10-12 N m2 kg-2
G = 6.67×10-11 = 66.7×10-12 N m2 kg-2।
বরিশাল বোর্ড ২০২২ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।