চল তড়িৎ — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৩য় অধ্যায়। এখানে ৭৯০টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
৩৮১
“তড়িৎ বর্তনীর কোনো সংযোগবিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য” - এ সূত্রটি কে প্রদান করেন?
- ক ও’ম
- খ ভোল্ট
- গ কিরশফ
- ঘ অ্যাম্পিয়ার
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কিরশফ
সংযোগবিন্দুতে প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য — এটি কির্শফের প্রথম সূত্র (জংশন সূত্র), কির্শফ কর্তৃক প্রদত্ত। -
৩৮২
নিচের কোন সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়?
- ক কুলম্বের সূত্র
- খ কিরশফের সূত্র
- গ অ্যাম্পিয়ারের সূত্র
- ঘ ফ্যারাডের সূত্র
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কিরশফের সূত্র
হুইটস্টোন ব্রিজের ভারসাম্য শর্ত কির্শফের সূত্র প্রয়োগ করে প্রতিপাদন করা হয়। -
৩৮৩
একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে যথাক্রমে ১০০, ৩০০, ২৪ এবং ৬০ ও’মের রোধ আছে। চতুর্থ বাহুর রোধ কত হলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে?
- ক ৮০ Ω
- খ ৯০ Ω
- গ ১১০ Ω
- ঘ ৭২ Ω
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ৭২ Ω
ভারসাম্য শর্ত P/Q=R/S ⇒ 100/300=24/S ⇒ S=24×300/100=72Ω। -
৩৮৪
একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে যথাক্রমে ১০০, ৩০০, ২৪ এবং ৬০ ও’মের রোধ আছে। চতুর্থ বাহুতে কত রোধ কীভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে?
- ক সমান্তরাল সংযোগে ১২ Ω
- খ শ্রেণি সংযোগে ১২ Ω
- গ সমান্তরাল সংযোগে ১০০ Ω
- ঘ শ্রেণি সংযোগে ১০০ Ω
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শ্রেণি সংযোগে ১২ Ω
৭২Ω প্রয়োজন কিন্তু আছে ৬০Ω — ঘাটতি ১২Ω, যা বিদ্যমান রোধের সাথে শ্রেণিতে (যোগ হয়) সংযুক্ত করতে হবে (সমান্তরালে যুক্ত করলে রোধ কমে যেত, বাড়ত না)। -
৩৮৫
একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে ৮ Ω, ১২ Ω, ১৬ Ω এবং ২০ Ω রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে আর কত মানের একটি রোধ শ্রেণিতে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে?
- ক ৪ Ω
- খ ৮ Ω
- গ ১২ Ω
- ঘ ১৬ Ω
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ৪ Ω
P/Q=R/S ⇒ 8/12=16/S ⇒ S=24Ω প্রয়োজন। বিদ্যমান 20Ω-এর সাথে শ্রেণিতে (24−20)=4Ω যোগ করতে হবে। -
৩৮৬
সাম্যাবস্থায় কোনো হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার প্রবাহের মান —
- ক সর্বোচ্চ
- খ শূন্য
- গ মূল প্রবাহের সমান
- ঘ অসীম
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শূন্য
হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না (শূন্য)। -
৩৮৭
তাপের যান্ত্রিক সমতার একক হলো—
- ক ক্যালরি/গ্রাম
- খ জুল/ক্যালরি
- গ ক্যালরি/জুল
- ঘ জুল-ক্যালরি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জুল/ক্যালরি
তাপের যান্ত্রিক সমতা J-এর একক জুল/ক্যালরি। -
৩৮৮
কিলোওয়াট-ঘণ্টার সাথে জুলের সম্পর্ক কী?
- ক 1 kWh = 1000 J
- খ 1 kWh = 6000 J
- গ 1 kWh = 3.6 × 10⁶ J
- ঘ 1 kWh = 3600 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1 kWh = 3.6 × 10⁶ J
1 kWh = 1000W×3600s = 3.6×10⁶ J। -
৩৮৯

I-এর মান কত?- ক 2.2 A
- খ 0.2 A
- গ 2 A
- ঘ 1.8 A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.2 A
চিত্রে A বিন্দুতে মূল প্রবাহ I দুই ভাগে বিভক্ত হয়েছে — গ্যালভানোমিটারের (G) মধ্য দিয়ে 0.2 A এবং শান্ট S-এর মধ্য দিয়ে 2 A।
আমরা জানি (কির্শফের প্রথম সূত্র),
I = Ig + Is
বা, I = 0.2 A + 2 A
∴ I = 2.2 A -
৩৯০
তাপের যান্ত্রিক সমতার একক হলো---
- ক ক্যালরি/গ্রাম
- খ জুল/ক্যালরি
- গ ক্যালরি/জুল
- ঘ জুল-ক্যালরি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জুল/ক্যালরি
তাপের যান্ত্রিক সমতুল্য J সংজ্ঞায়িত হয় W = JH সম্পর্ক থেকে, যেখানে W হলো যান্ত্রিক কাজ (জুলে) এবং H হলো উৎপন্ন তাপ (ক্যালরিতে)। সুতরাং J = WH, এর একক হবে জুল/ক্যালরি। ক) ক্যালরি/গ্রাম প্রাসঙ্গিক নয়, এটি আপেক্ষিক তাপ জাতীয় রাশির একক। গ) ক্যালরি/জুল - অনুপাতটি উল্টো, ভুল। ঘ) জুল-ক্যালরি - গুণফল আকারে লেখা ভুল, এখানে ভাগফল হওয়া উচিত। সঠিক উত্তর খ) জুল/ক্যালরি। -
৩৯১
R ohm রোধবিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে i amp বিদ্যুৎ t সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ হবে---
- ক 0.24 i2Rt cal
- খ Vi Joule
- গ i2R Joule
- ঘ VR t Joule
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.24 i2Rt cal
জুলের সূত্র অনুযায়ী উৎপন্ন তাপ,
H = i2Rt জুল
আবার, 4.2 J = 1 cal হওয়ায়,
H = i2Rt4.2 cal = 0.24 i2Rt cal
(খ) ও (গ)-তে সময় t নেই; (ঘ) VRt = it হলো আধান, তাপ নয়।
∴ সঠিক উত্তর (ক)। -
৩৯২
5 BOT unit = কত kWh
- ক 1
- খ 5
- গ 5 × 103
- ঘ 5 × 106
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5
BOT (Board of Trade) unit হলো কিলোওয়াট-ঘণ্টারই অপর নাম, অর্থাৎ 1 BOT unit = 1 kWh।
∴ 5 BOT unit = 5 kWh -
৩৯৩
এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল?
- ক 3600
- খ 36 × 103
- গ 36 × 105
- ঘ 36 × 106
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 36 × 105
1 kWh = 1000 W × 1 h
= 1000 W × 3600 s
= 3.6 × 106 J
= 36 × 105 J -
৩৯৪
চিত্রে প্রদর্শিত বর্তনীর কেবল রোধের মান পরিবর্তনে তাতে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোন লেখচিত্র সঠিকভাবে উপস্থাপন করে?

সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ)
বর্তনীতে কোষের বিভব পার্থক্য V স্থির, কেবল রোধ R পরিবর্তন করা হচ্ছে।
আমরা জানি,
H = V2tR
V ও t স্থির হলে H ∝ 1R
অর্থাৎ R বাড়লে H ব্যস্তানুপাতিক হারে কমে — H বনাম R লেখচিত্রটি একটি অধিবৃত্তাকার (হ্রাসমান) বক্ররেখা, যা (গ)-তে দেখানো হয়েছে।
বিঃদ্রঃ বইয়ের উত্তরমালায় (ঘ) দেওয়া আছে, যা ভুল; (ঘ)-এর সরলরৈখিক লেখচিত্র তখনই সঠিক হতো যদি প্রবাহমাত্রা I স্থির থাকত (H = I2Rt)। কিন্তু এই বর্তনীতে কোষের বিভব স্থির থাকায় R বাড়ালে প্রবাহ কমে যায়, তাই H ∝ 1R। -
৩৯৫
তড়িচ্চালক শক্তির একক হলো---
- ক জুল
- খ ভোল্ট
- গ কুলম্ব
- ঘ অ্যাম্পিয়ার
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ভোল্ট
তড়িৎচালক শক্তি (EMF) সংজ্ঞায়িত হয় একক ধনাত্মক আধানকে সমগ্র বর্তনীতে (কোষের ভেতরে ও বাইরে) চালনা করতে কোষ কর্তৃক কৃত মোট কাজ হিসেবে, ε = Wq। যেহেতু কাজ/আধান = বিভব পার্থক্যের একক, তাই EMF-এর একক বিভব পার্থক্যের এককের মতোই, অর্থাৎ ভোল্ট (V)। ক) জুল কাজের একক, EMF-এর একক নয়। গ) কুলম্ব আধানের একক। ঘ) অ্যাম্পিয়ার প্রবাহমাত্রার একক। সঠিক উত্তর খ) ভোল্ট। -
৩৯৬
কোষের তড়িচ্চালক বল পরিমাপ করার যন্ত্রের নাম---
- ক গ্যালভানোমিটার
- খ মিটার ব্রিজ
- গ অ্যামিটার
- ঘ পোটেনশিওমিটার
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পোটেনশিওমিটার
কোনো কোষের তড়িৎচালক বল নিখুঁতভাবে মাপতে হলে এমন যন্ত্র দরকার যা কোষ থেকে কোনো প্রবাহ না টেনে বিভব পরিমাপ করে, কারণ প্রবাহ টানলে অভ্যন্তরীণ রোধে বিভবপতন (Ir) হওয়ায় পরিমাপকৃত মান প্রকৃত EMF অপেক্ষা কম হয়ে যাবে। পোটেনশিওমিটার নাল-বিক্ষেপণ (null-deflection) পদ্ধতিতে কাজ করে - ভারসাম্য বিন্দুতে কোষ থেকে কোনো প্রবাহ নেওয়া হয় না, তাই এটি দিয়ে সবচেয়ে নিখুঁতভাবে EMF মাপা যায়। ক) গ্যালভানোমিটার শুধু প্রবাহ শনাক্ত করে, সরাসরি EMF মাপে না। খ) মিটার ব্রিজ অজানা রোধ নির্ণয়ে ব্যবহৃত হয়, EMF মাপায় নয়। গ) অ্যামিটার প্রবাহমাত্রা মাপে এবং বর্তনী থেকে প্রবাহ টেনে নেয় বলে এর মাধ্যমে সরাসরি EMF মাপা যায় না। সঠিক উত্তর ঘ) পোটেনশিওমিটার। -
৩৯৭
1200W এর একটি ইস্ত্রি 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে?
- ক 0.6 kWh
- খ 36 kWh
- গ 600 kWh
- ঘ 3600 kWh
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.6 kWh
শক্তি, P = 1200 W = 1.2 kW এবং সময়, t = 30 মিনিট = 0.5 ঘণ্টা। ব্যবহৃত তড়িৎ শক্তি, W = Pt = 1.2 kW × 0.5 h = 0.6 kWh। সঠিক উত্তর ক) 0.6 kWh। -
৩৯৮
নিচের কোনটি ভোল্টের সমতুল্য?
- ক JA−1s−1
- খ JA−1s
- গ JAs−1
- ঘ JAs
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) JA−1s−1
আমরা জানি,
V = WQ এবং Q = It
∴ 1 V = 1 J1 C = 1 J1 A × 1 s = 1 JA−1s−1 -
৩৯৯
একটি তারের রোধ 10Ω। একে 6V তড়িচ্চালক শক্তি ও 5Ω অভ্যন্তরীণ রোধের একটি বিদ্যুৎ কোষের দুই প্রান্তের সাথে যুক্ত করা হলো। কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে?
- ক 2 V
- খ 3 V
- গ 4 V
- ঘ 6 V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 4 V
বহিঃস্থ রোধ, R = 10 Ω; কোষের তড়িৎচালক শক্তি, ε = 6 V; অভ্যন্তরীণ রোধ, r = 5 Ω। বর্তনীতে প্রবাহমাত্রা, I = εR+r = 610+5 = 615 = 0.4 A। কোষের প্রান্তীয় বিভব পার্থক্য (যা বহিঃস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান), V = IR = 0.4 × 10 = 4 V। সঠিক উত্তর গ) 4 V। -
৪০০
G = গ্যালভানোমিটারের রোধ এবং S = সান্টের রোধ হলে সান্ট ধ্রুবক হবে---
- ক SG + S
- খ G + SS
- গ GG + S
- ঘ G + SG
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) G + SS
গ্যালভানোমিটার ও সান্ট সমান্তরালে থাকায়,
IgG = (I − Ig)S
বা, Ig(G + S) = IS
∴ IIg = G + SS
মূল প্রবাহ ও গ্যালভানোমিটারের প্রবাহের এই অনুপাতই সান্ট ধ্রুবক।
চল তড়িৎ নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।