তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় DC-220V, অপেক্ষা AC-220V লাইন বেশি বিপজ্জনক- কারণ ব্যাখ্যা কর।

উত্তর

একই মানের ডিসি ভোল্টেজ অপেক্ষা এসি ভোল্টেজ বেশি বিপজ্জনক।

220V এসি বললে তার কার্যকরী মান 220V হলেও তার সর্বোচ্চ মান 220×2=311V। অতএব কোনো ব্যক্তি যদি 220V ডিসি শক্ অনুভব করে তবে সে ঐ সময়কালে সর্বদা 220V শকই পাবে। কিন্তু তিনি যদি 220V এসি শক পান, তবে সর্বাধিক শক্ পাবে 311V যা 220V এর শক্ অপেক্ষা অনেক বেশি হবে। তাই নিঃসন্দেহে বলা যায়, ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি