তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় তাড়িতচৌম্বকীয় বিভিন্ন রাশিমালা সংক্রান্ত

চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি- ব্যাখ্যা কর।

উত্তর

চৌম্বক ক্ষেত্রে যদি একটি তল নেয়া হয়, তবে ঐ তলের মধ্য দিয়ে যতগুলো চৌম্বক বলরেখা অতিক্রম করে তাকে চৌম্বক ফ্লাক্স বলে। আবার, তলের ক্ষেত্র ভেক্টর A→ ও চৌম্বক ফ্লাক্স ঘনত্ব B→ হলে চৌম্বক ফ্লাক্স হলো A→ ও B→ ভেক্টরের ডট গুণফল।

দুটি ভেক্টর রাশির ডট গুণফল হওয়ায় চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি