ধারকের দুই পাতের মাঝে অন্তরক মাধ্যম থাকায় ধারকের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো আধান প্রবাহিত হতে পারে না।
সম প্রবাহে (ডিসি) উৎসের বিভব ও দিক অপরিবর্তিত থাকে। ফলে ধারকটি একবার পূর্ণ আহিত হয়ে গেলে এর বিভব উৎসের বিভবের সমান হয়ে যায় এবং বর্তনীতে প্রবাহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ ধারক ডিসি প্রবাহকে সম্পূর্ণরূপে বাধা দেয়।
কিন্তু পরিবর্তী প্রবাহে (এসি) উৎসের বিভব ও দিক অবিরত পরিবর্তিত হয়। ফলে ধারকটি বারবার আহিত ও নিরাহিত হতে থাকে এবং বর্তনীতে আধানের আগমন-নির্গমন চলতে থাকে, যা কার্যত বর্তনীতে প্রবাহ চলার সমতুল্য।
ধারকীয় রোধ । ডিসির ক্ষেত্রে হওয়ায় অসীম, আর এসির ক্ষেত্রে হওয়ায় সসীম। এ কারণেই এসি বর্তনীতে ধারক ব্যবহার করা হলেও ডিসি বর্তনীতে করা হয় না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ · মোট ২৬৩টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ · ২য় পত্র