তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত

ডিসি উৎসের সাথে ট্রান্সফর্মার যুক্ত করলে এটি কাজ করে না কেন?

দি.বোঃ ১৯

উত্তর

যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। ট্রান্সফর্মারের মূলনীতি হলো তড়িৎ প্রবাহ পরিবর্তনে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন এবং চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে তড়িচ্চালক বলের উদ্ভব।

অর্থাৎ εp=−Npdφdt

εs=−Nsdφdt

কিন্তু DC প্রবাহ ধ্রুব থাকে বিধায় চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন সম্ভব নয়। তাই ট্রান্সফর্মার DC প্রবাহে চলে না।

কিন্তু দিক পরিবর্তী প্রবাহে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়। ফলে পর্যাবৃত্ত চৌম্বক ফ্লাক্সও উৎপন্ন করে। তাই ট্রান্সফর্মার শুধুমাত্র দিক পরিবর্তী বিভব পরিবর্তন করতে পারে। অর্থাৎ ট্রান্সফর্মার কেবল এসি প্রবাহে কাজ করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি