ভৌত জগৎ ও পরিমাপ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় মৌলিক ও লব্ধ একক রাশি

বলের ব্যবহারিক একক 'নিউটন' একটি লব্ধ একক-ব্যাখ্যা কর।

সি.বো ২১

উত্তর

যে একক অন্য এককের উপর নির্ভরশীল তাকে লব্ধ একক বলে।

∴ বল, F = ভর × ত্বরণ

= m×a

= m×vt

= m×stt

= m×st2

= kgms−2

= N [∴1N=1kgms−2]

[এখানে, m = ভর, a = ত্বরণ, v = বেগ, s = দূরত্ব এবং t = সময়]

সুতরাং, বলের ব্যবহারিক একক 'নিউটন' লব্ধ একক কেননা তা ভরের একক, সময়ের একক এবং দূরত্বের এককের উপর নির্ভরশীল।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি