ভৌত জগৎ ও পরিমাপ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় মৌলিক ও লব্ধ একক রাশি

কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?

রা.বো.১৭

উত্তর

কোনো একটি প্রাকৃতিক রাশি পরিমাপ করতে হলে তার একটি নির্দিষ্ট ও সুবিধাজনক অংশ বা খণ্ডকে আদর্শ হিসেবে ধরে নিয়ে সেই রাশির পরিমাপ করা হয় এবং সর্বত্র ঐ নির্দিষ্ট অংশেরই প্রচলন করা হয়। যেকোনো রাশির পরিমাপে এককের তুলনায় রাশিটি কতগুণ সেই সংখ্যা এবং সর্বজনগ্রাহ্য একটি এককের প্রয়োজন। অর্থাৎ, ভৌত রাশির পরিমাপ হলো সংখ্যা ও এককের গুণফল: Q=n×u [এখানে, Q = রাশির পরিমাপ, n = সংখ্যা এবং u = একক]। একক না থাকলে কোনো রাশির পরিমাপ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। যেমন: 4 kg চাল, 30 s সময় থেকে আমরা ভর ও সময়ের সঠিক পরিমাপ সম্পর্কে ধারণা পাচ্ছি। কিন্তু কোনো একক না থাকলে সঠিক পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এজন্য কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি