ভৌত জগৎ ও পরিমাপ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় পরিমাপের ভুল/ত্রুটি

পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কিনা ব্যাখ্যা কর।

য.বো.১৭

উত্তর

যে সকল যন্ত্র নাট-স্ক্রু ইত্যাদি নীতির উপর ভিত্তি করে তৈরি, সে সকল যন্ত্র একটু পুরানো হলে সাধারণত এই ধরনের ত্রুটি দেখা দেয়। কারণ বহুবার ব্যবহারের ফলে নাটের গর্ত বড় হয়ে যেতে পারে বা স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে যায়। ফলে স্ক্রু উভয় দিকে একই পরিমাণ ঘূর্ণনের ফলে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে না। এ জাতীয় ত্রুটিকে পিছট ত্রুটি বলে। পাঠ নেওয়ার সময় চোখকে একই দিকে ঘুরিয়ে পাঠ নিলে এ ত্রুটির হাত থেকে রেহাই পাওয়া যায়। সুতরাং বলা যায় যে, পরিমাপক যে সকল যন্ত্র নাট-স্ক্রু ইত্যাদি নীতির উপর ভিত্তি করে তৈরি শুধুমাত্র সে সকল যন্ত্রে পিছট ত্রুটি দেখা যেতে পারে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি