তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় চুম্বকত্ব সম্পর্কিত

‘পৃথিবী একটি বিরাট চুম্বক’ ব্যাখ্যা কর।

উত্তর

যদি কোন দণ্ড চুম্বককে মুক্তভাবে ভারকেন্দ্রের সাপেক্ষে ঝুলিয়ে দেয়া যায় তবে দেখা যায়, তা সর্বদা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। চুম্বকটিকে এদিক ওদিক ঘুরিয়ে ছেড়ে দিলেও আবার উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। সুতরাং, ঐ চুম্বকের উপর একটি বল কাজ করছে যা কিনা এক ধরনের চুম্বক বল এবং পৃথিবী নিজে তার উৎস হিসেবে কাজ করে। তাই বলা যায়, ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি