তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় তড়িৎ-চুম্বক ক্ষেত্রের বিভিন্ন রাশিমালা সম্পর্কিত

পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

রা.বো. ১৯

উত্তর

পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের পাশাপাশি নিজ অক্ষের চারদিকেও পাক খায়। নিজ অক্ষের সাপেক্ষে ইলেকট্রনের এই ঘূর্ণনকে বলা হয় স্পিন। ইলেকট্রনের দু'ধরনের ঘূর্ণন থাকায় এটির দু'ধরনের ঘূর্ণনের সাথে দু'ধরনের চৌম্বক ভ্রামক যুক্ত থাকে। ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক হচ্ছে এর কক্ষীয় গতি ও স্পিনের উদ্ভূত চৌম্বক ভ্রামকদ্বয়ের ভেক্টর যোগফল।

ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক = কক্ষীয় চৌম্বক ভ্রামক + স্পিন চৌম্বক ভ্রামক

= (−eL→2m)+(−eS→m)

= (−e2m)(L→+2S→)

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি