তরঙ্গ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় স্বরগ্রাম বা হারমোনিকস সম্পর্কিত

তীক্ষ্ণতা ও কম্পাঙ্ক একই কি না? ব্যাখ্যা কর।

সি.বো:১৯

উত্তর

তীক্ষ্ণতা হচ্ছে সুশ্রাব্য শব্দের বৈশিষ্ট্য। শব্দের এই বৈশিষ্ট্য দ্বারা পাতলা সুর ও চড়া সুরের মধ্যে পার্থক্য করা যায়। উৎসের কম্পাঙ্কের ওপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। কম্পাঙ্ক যত বাড়ে সুর তত চড়া হয় অর্থাৎ, সুরের তীক্ষ্ণতা বাড়ে। তাই বলে কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা এক জিনিস নয়। তীক্ষ্ণতা হচ্ছে কানের একটা বিশেষ অনুভূতি (শব্দ জোরালো নাকি হালকা তা বোঝার) কিন্তু উৎসের কম্পাঙ্ক হচ্ছে যান্ত্রিক আন্দোলনের হার।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি