হোম › Chapter Wise Learning › নিউটনীয় বলবিদ্যা

নিউটনীয় বলবিদ্যা

নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে নিউটনের গতিসূত্র, ভরবেগ ও তার সংরক্ষণ, ঘর্ষণ, কৌণিক গতি, টর্ক, জড়তার ভ্রামক এবং কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করা হয়। সংঘর্ষ, রাস্তার ব্যাংকিং, কেন্দ্রমুখী বল ও ঘূর্ণন গতিশক্তির সমস্যা এই অধ্যায়ের মূল অংশ।
এখনো কোনো Formula যুক্ত করা হয়নি।
এখনো কোনো Video যুক্ত করা হয়নি।
এই অধ্যায়ের ভর্তি পরীক্ষার ২৭২টি প্রশ্ন প্রশ্নব্যাংকে আছে — প্রশ্নব্যাংক খোলো।
নিউটনীয় বলবিদ্যা · ১ম পত্র

এই অধ্যায়ে যা যা আছে

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

  1. জড়তা কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
  2. বল কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  3. এক নিউটন বল কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
  4. মৌলিক বলের সংজ্ঞা দাও।জ্ঞানমূলক · উত্তর দেখো
  5. নিট বল কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
  6. টেনশন বল কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
সব ৬০টি প্রশ্নোত্তর দেখো

নমুনা MCQ — সমাধানসহ

১ইসহাক স্যার
জগতে মৌলিক বলের সংখ্যা কয়টি?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: খ

প্রকৃতিতে মৌলিক বল 4টি: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বল।
আপেক্ষিক সবলতা: সবল নিউক্লীয় > তড়িৎচুম্বকীয় > দুর্বল নিউক্লীয় > মহাকর্ষ।
মহাকর্ষ ও তড়িৎচুম্বকীয় বলের পাল্লা অসীম; নিউক্লীয় বল দুটি স্বল্প পাল্লার।
২PhysicsVerse মেডিকেল স্পেশাল
একটি বল মেঝেতে পড়ে বারবার কম উচ্চতায় উঠে — কারণ কোনটি?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ক

প্রতিটি ধাক্কা সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়।

তাই প্রতিবার কিছু গতিশক্তি তাপ ও শব্দে হারায়, ফলে উচ্চতা কমতে থাকে।
৩ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩
m এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। F মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডানদিকে টানা হচ্ছে। ফলে, হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দড়িটিতে টান কত?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: খ

সম্মিলিত সিস্টেমের ত্বরণ a=Fm+2m=F3m। দড়ির টান হালকা বাক্সটিকে (ভর m) ত্বরান্বিত করে, তাই T=ma=m×F3m=F3।
এই অধ্যায়ের সব ৮৭০টি MCQ দেখো