হোম › Chapter Wise Learning › গতিবিদ্যা

গতিবিদ্যা

গতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের সেই শাখা যেখানে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় — গতির কারণ বিবেচনা না করেই। সরলরৈখিক গতি, প্রক্ষিপ্ত গতি (Projectile Motion), আপেক্ষিক গতি — এই অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পড়ানো হয়। মূল রাশিসমূহ: সরণ (Displacement), বেগ (Velocity), ত্বরণ (Acceleration) — এই তিনটার সম্পর্কই এই অধ্যায়ের ভিত্তি।

Important Notes:
সমত্বরণে গতির সূত্র তিনটা (v=u+at, s=ut+½at², v²=u²+2as) মুখস্থ রাখা জরুরি — প্রায় প্রতি পরীক্ষাতেই আসে। প্রক্ষিপ্ত গতিতে অনুভূমিক ও উলম্ব উপাংশ সবসময় independent — একটা আরেকটাকে প্রভাবিত করে না।
এখনো কোনো Formula যুক্ত করা হয়নি।
এখনো কোনো Video যুক্ত করা হয়নি।
এই অধ্যায়ের ভর্তি পরীক্ষার ১৮২টি প্রশ্ন প্রশ্নব্যাংকে আছে — প্রশ্নব্যাংক খোলো।
গতিবিদ্যা · ১ম পত্র

এই অধ্যায়ে যা যা আছে

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

  1. ঘূর্ণন গতি কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  2. চলন ঘূর্ণন গতি কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  3. পরম গতি কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  4. আপেক্ষিক বেগ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  5. দ্রুতি কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
  6. বেগ কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
সব ৪৮টি প্রশ্নোত্তর দেখো

নমুনা MCQ — সমাধানসহ

১ইসহাক স্যার
বলের ঘাতের ক্ষেত্রে—
i. বলের ঘাত = বল × ক্রিয়াকাল
ii. এর একক NS
iii. বলের ঘাত = ভরবেগের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

i, ii ও iii তিনটিই সঠিক।
i. সঠিক: বলের ঘাত J = বল × ক্রিয়াকাল = FΔt।
ii. সঠিক: একক N × s = N s (নিউটন-সেকেন্ড), যা kg ms−1-এর সমতুল্য।
iii. সঠিক: FΔt = mΔv = ভরবেগের পরিবর্তন (ঘাত-ভরবেগ উপপাদ্য)।
২PhysicsVerse ভার্সিটি স্পেশাল
20 m s−1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু কত উচ্চতায় উঠবে? (g = 10 m s−2)
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ক

H = u22g = 40020 = 20 m
৩PhysicsVerse মেডিকেল স্পেশাল
গড় বেগ ও গড় দ্রুতির মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: গ

গড় দ্রুতি = দূরত্বসময়  ·  গড় বেগ = সরণসময়

সরণ ≤ দূরত্ব হওয়ায় গড় বেগের মানও গড় দ্রুতির চেয়ে বড় হতে পারে না।
এই অধ্যায়ের সব ৬৯৩টি MCQ দেখো