হোম › Chapter Wise Learning › তরঙ্গ

তরঙ্গ

তরঙ্গ অধ্যায়ে অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, অগ্রগামী ও স্থির তরঙ্গ, উপরিপাতন, বীট, টানা তারের কম্পন এবং শব্দের তীব্রতা নিয়ে আলোচনা করা হয়। তরঙ্গের সমীকরণ থেকে বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, দশা পার্থক্য এবং তীব্রতা লেভেলের হিসাব থেকে প্রশ্ন আসে।
এখনো কোনো Formula যুক্ত করা হয়নি।
এই অধ্যায়ের ৬টি শর্ট ট্রিক আছে — ট্রিকগুলো দেখো।
এখনো কোনো Video যুক্ত করা হয়নি।
এই অধ্যায়ের ভর্তি পরীক্ষার ১৭৮টি প্রশ্ন প্রশ্নব্যাংকে আছে — প্রশ্নব্যাংক খোলো।
এই অধ্যায়ের সিমুলেশন আছে — ফিজিক্স ল্যাবে চালিয়ে দেখো।
তরঙ্গ · ১ম পত্র

এই অধ্যায়ে যা যা আছে

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

  1. তরঙ্গ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  2. বিস্তার কী?জ্ঞানমূলক · উত্তর দেখো
  3. অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  4. অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  5. তরঙ্গ পাদ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
  6. শব্দ কাকে বলে?জ্ঞানমূলক · উত্তর দেখো
সব ৫১টি প্রশ্নোত্তর দেখো

নমুনা MCQ — সমাধানসহ

১PhysicsVerse মেডিকেল স্পেশালPhysicsVerse মেডিকেল স্পেশাল সেট-medich০৯
বাদুড় অন্ধকারে পথ চলে কীভাবে?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

বাদুড় আল্ট্রাসনিক শব্দ ছাড়ে এবং বাধা থেকে ফিরে আসা প্রতিধ্বনি বিশ্লেষণ করে।

এভাবেই সে দূরত্ব ও আকার বুঝতে পারে — একে ইকোলোকেশন বলে।
২PhysicsVerse ভার্সিটি স্পেশাল
একটি শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ করা হলে তার তীব্রতা কত গুণ হবে?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

I ∝ A2

A 3 গুণ ⟹ I = 32 = 9 গুণ

পূর্ণ রাশি: I = 2π2f2A2ρv — বিস্তার ও কম্পাঙ্ক দুইটিই বর্গ হয়ে আসে।

তীব্রতা লেভেলের হিসাবে এটি হতো 10 log 9 ≈ 9.5 dB বৃদ্ধি।
৩PhysicsVerse ভার্সিটি স্পেশাল
একটি শব্দ উৎস থেকে 2 m দূরে তীব্রতা লেভেল 80 dB। কত দূরত্বে তীব্রতা লেভেল 60 dB হবে?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

Δβ = 80 − 60 = 20 dB ⟹ তীব্রতা কমেছে 100 গুণ

I ∝ 1r2 ⟹ I1I2 = (r2r1)2 = 100

r2r1 = 10 ⟹ r2 = 10 × 2 = 20 m

দুই ধাপের প্রশ্ন: আগে ডেসিবেলকে তীব্রতার অনুপাতে বদলাতে হবে (লগারিদম উল্টে), তারপর বিপরীত বর্গীয় সূত্র (বর্গমূল)।

সরাসরি 8060 জাতীয় অনুপাত ধরলেই ফাঁদে পড়তে হয়।
এই অধ্যায়ের সব ৬৪২টি MCQ দেখো