নিউটনীয় বলবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৪র্থ অধ্যায়। এখানে ৮৭০টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
৫৬১
নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়?
- ক বেগ
- খ কাল
- গ ভর
- ঘ স্থান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বেগ
চিরায়ত বলবিদ্যায় ভর, স্থান ও কাল প্রসঙ্গ কাঠামো-নিরপেক্ষ (অপরিবর্তনীয়)। বেগ কাঠামোভেদে বদলায়। -
৫৬২
কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি?
- ক ভর
- খ শক্তি
- গ কৌণিক ভরবেগ
- ঘ রৈখিক ভরবেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) রৈখিক ভরবেগ
রকেট ও জেট ইঞ্জিন পেছনে গ্যাস ছুড়ে সামনে এগোয় — এটি রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের প্রয়োগ। -
৫৬৩
10 kg ভরের একটি বস্তু 12 ms-1 বেগে চললে ভরবেগের পরিমাণ কত?
- ক 120 kg ms-1
- খ 10 kg ms-1
- গ 12 kg ms-1
- ঘ 1.2 kg ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 120 kg ms-1
p=mv=10×12=120 kg ms-1। -
৫৬৪
সবচেয়ে দুর্বল বল কোনটি?
- ক মহাকর্ষ বল
- খ তাড়িতচৌম্বক বল
- গ সবল নিউক্লীয় বল
- ঘ দুর্বল নিউক্লীয় বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মহাকর্ষ বল
চার মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল — সবল নিউক্লীয় বলের তুলনায় প্রায় 10-38 গুণ। -
৫৬৫
আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী বল কোনটি?
- ক মহাকর্ষ বল
- খ দুর্বল নিউক্লীয় বল
- গ সবল নিউক্লীয় বল
- ঘ তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বক বল
পরমাণুর ইলেকট্রন-নিউক্লিয়াস আকর্ষণ ও রাসায়নিক বন্ধন — সবই তাড়িতচৌম্বক বলের ফল। -
৫৬৬
মহাকর্ষ বল কার্যকর যে কণার বিনিময়ের ফলে
- ক গ্রাভিটন
- খ ফোটন
- গ মেসন
- ঘ নিউট্রন
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গ্রাভিটন
মহাকর্ষ বলের অনুমিত বাহক কণা গ্র্যাভিটন। -
৫৬৭
প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছিলেন?
- ক বিশ্বজনীন মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বল
- খ দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বল
- গ তাড়িতচৌম্বক বল ও সবল নিউক্লীয় বল
- ঘ তাড়িতচৌম্বক বল ও দুর্বল নিউক্লীয় বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বক বল ও দুর্বল নিউক্লীয় বল
সালাম, ওয়াইনবার্গ ও গ্ল্যাশো তাড়িতচৌম্বক ও দুর্বল নিউক্লীয় বলকে একীভূত করে ইলেকট্রোউইক তত্ত্ব দেন (নোবেল ১৯৭৯)। -
৫৬৮
10 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 100 N বল প্রয়োগ করলে ত্বরণ হবে
- ক 100 ms-2
- খ 10 ms-2
- গ 1000 ms-2
- ঘ 0.1 ms-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 10 ms-2
এখানে, m = 10 kg, F = 100 N
নিউটনের দ্বিতীয় সূত্র F = ma থেকে a = Fm = 10010 = 10 m s−2 -
৫৬৯
ভরবেগের মাত্রা কোনটি?
- ক MLT-2
- খ M-1L3T-2
- গ MLT-1
- ঘ ML2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) MLT-1
p=mv ⇒ মাত্রা = M × LT-1 = MLT-1। -
৫৭০
60 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ 10 ms-1 হবে?
- ক 10 N
- খ 5 N
- গ 40 N
- ঘ 20 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 10 N
a=vt=1060 ms-2; F=ma=60×1060=10 N। -
৫৭১
পিচ্ছিল বরফের ওপর 1 kg ওজনের পাথর 2ms-1 বেগে চলার 10 s পর ঘর্ষণের ফলে থেমে গেলো। এখানে
ঘর্ষণ বল কত?- ক 20 N
- খ 2 N
- গ 0.2 N
- ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.2 N
মন্দন a=210=0.2 ms-2; ঘর্ষণ বল = ma = 1×0.2 = 0.2 N। -
৫৭২
কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর
- ক ভর এবং ঘূর্ণন অক্ষের ওপর
- খ আয়তনের ওপর
- গ কৌণিক বেগের ওপর
- ঘ কৌণিক ভরবেগের ওপর
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ভর এবং ঘূর্ণন অক্ষের ওপর
I=Σmr2 — অর্থাৎ ভর, ভরের বণ্টন এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের ওপর নির্ভর করে। -
৫৭৩
জড়তার ভ্রামকের একক কোনটি?
- ক kg m
- খ kg m-1
- গ kg m-2
- ঘ kg m2
-
৫৭৪
জড়তার ভ্রামক কোনটির ওপর নির্ভর করে?
- ক কৌণিক ত্বরণ
- খ চক্রগতির ব্যাসার্ধ
- গ বস্তুর ভরের বণ্টন
- ঘ ঘূর্ণন গতিশক্তি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বস্তুর ভরের বণ্টন
I=Σmr2 — অক্ষ থেকে ভর কীভাবে বণ্টিত তার ওপরই এটি নির্ভর করে। -
৫৭৫
2 kg চাকার ব্যাস 50 cm, এতে 2 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে?
- ক 2 Nm
- খ 1 Nm
- গ 0.25 Nm
- ঘ 0.125 Nm
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.25 Nm
চাকা (রিং) হিসেবে I=mr2=2×(0.25)2=0.125 kg m2। τ=Iα=0.125×2=0.25 N m। -
৫৭৬
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার
- ক কৌণিক ত্বরণের সমান
- খ বলের সমান
- গ টর্কের সমান
- ঘ জড়তার ভ্রামকের সমান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) টর্কের সমান
τ=dLdt — কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। -
৫৭৭
রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইনটিকে একটু উঁচু করা হয়। কোন বলের যোগান দিতে এটি করা হয়ে থাকে?
- ক কেন্দ্রমুখী বল
- খ ঘর্ষণ বল
- গ মহাকর্ষ বল
- ঘ তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কেন্দ্রমুখী বল
বাইরের লাইন উঁচু করলে রেললাইনের অভিলম্ব বলের অনুভূমিক উপাংশ পাওয়া যায়, যা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। -
৫৭৮
একটি চাকার ব্যাস1 মিটার। এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ ms-1 এ কত হবে?
- ক π
- খ π/2
- গ 60 π
- ঘ 30π
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) π/2
r=0.5 m; 30 rpm = 0.5 rps ⇒ ω=π rad s-1। v=ωr=π×0.5=π2 ms-1। -
৫৭৯
বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কী বলে?
- ক ঘাত বল
- খ কাজ
- গ বলের ঘাত
- ঘ টর্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বলের ঘাত
বল ও ক্রিয়াকালের গুণফল (F·t) = বলের ঘাত (impulse)। -
৫৮০
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার—
- ক বলের সমান
- খ জড়তার ভ্রামকের সমান
- গ কৌণিক ত্বরণের সমান
- ঘ টর্কের সমান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) টর্কের সমান
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান: τ = dLdt।
এটি ঘূর্ণন গতির জন্য নিউটনের দ্বিতীয় সূত্র, যেমন রৈখিক গতিতে F = dpdt।
স্থির জড়তার ভ্রামকের জন্য τ = I(dωdt) = Iα।
বাহ্যিক টর্ক শূন্য হলে dLdt = 0, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে।
নিউটনীয় বলবিদ্যা নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।