নিউটনীয় বলবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৪র্থ অধ্যায়। এখানে ৮৭০টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৮৭০ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৪ পাতা ১৮/৪৪
  1. ৩৪১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়?

    • ক ভর
    • খ স্থান
    • গ কাল
    • ঘ ভরবেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ভরবেগ

    নিউটনীয় বলবিদ্যায় ভর, স্থান ও কাল ধ্রুব ধরা হয়; ভরবেগ বল প্রয়োগে বদলায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৩৪২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২২ · কুয়েট ২০২২

    40 N এর একটি বল 8 kg ভরের একটি স্থির বস্তুর ওপর ক্রিয়া করে। 4s পর যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে 9s-এ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?

    • ক 120 m
    • খ 110 m
    • গ 130 m
    • ঘ 140 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 140 m

    a=408=5 ms-2। প্রথম 4 s: v=20 ms-1, s1=12(5)(4)2=40 m। পরের 5 s সমবেগে: s2=20×5=100 m। মোট = 140 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩৪৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২২ · কুয়েট ২০২২

    গরম বাতাসে পরিপূর্ণ M ভরের একটি বেলুন (ঝুড়িসহ) পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণ a-তে নেমে আসছে। ঝুড়ি থেকে কি পরিমাণ m ভর ফেলে দিলে বেলুনটি ওপরের দিকে একই ধ্রুব ত্বরণ a-তে ওঠে যাবে? সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন একই ছিল বলে ধরে নেওয়া হলো। (অভিকর্ষজ ত্বরণ= g)

    • ক m = 2ag+a M
    • খ m = g+a2M
    • গ m = ag+M
    • ঘ m = M2 a (g+a)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) m = 2ag+a M

    নিচে নামার সময়: Mg−B=Ma ⇒ B=M(g−a)। m ফেলার পরে: B−(M−m)g=(M−m)a। বসিয়ে সরল করলে m(g+a)=2Ma ⇒ m=2ag+aM।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৩৪৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২১

    জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সত্য কোনটি?

    • ক নিউটনের গতিসূত্র মানে
    • খ অসম বেগে চলে
    • গ জড়তার সূত্র মানে না
    • ঘ ত্বরণ আছে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) নিউটনের গতিসূত্র মানে

    জড় প্রসঙ্গ কাঠামো ত্বরণহীন — এতে নিউটনের গতিসূত্রগুলো হুবহু খাটে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৩৪৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২১

    50km h-1 বেগে চলমান একটি গাড়ি হঠাৎ থেমে গেল। এতে করে গাড়ির ভিতরে বসে একজন 50 kg ভরের যাত্রী 61 cm সামনে ঝুঁকে গেল। যাত্রীর শরীরের ওপর অংশে প্রযুক্ত বল কত?

    • ক 7905.756 N
    • খ 7905.788 N
    • গ 7906.887 N
    • ঘ 7905.787 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 7905.787 N

    v=50 kmh-1=13.889 ms-1; s=0.61 m। a=v22s=192.901.22=158.12 ms-2। F=ma=50×158.12≈7905.787 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৩৪৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক?

    • ক ভর
    • খ বেগ
    • গ ভরবেগ
    • ঘ বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ভরবেগ

    গতিজড়তা মানে গতি বজায় রাখার প্রবণতা, যা ভরবেগ p=mv-এর সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৩৪৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    একটি বস্তুর ওপর 600 N বল1 মিনিট ক্রিয়া করে। ভরবেগের পরিবর্তন কত?

    • ক 3.6×104 kg m s-1
    • খ 3.6×103 kg m s-1
    • গ 600 kg m s-1
    • ঘ 10 kg m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 3.6×104 kg m s-1

    Δp=F·t=600×60=36000=3.6×104 kg ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৩৪৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · সিলেট বোর্ড ২০২৪

    কোনো বস্তুর ওপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে-
    i. ত্বরণ
    ii. গতিশক্তি
    iii. ভরবেগ
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    লব্ধি বল শূন্য ⇒ ত্বরণ শূন্য (স্থির), বেগ ধ্রুব ⇒ গতিশক্তি ও ভরবেগ দুটোই অপরিবর্তিত। তিনটিই ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৩৪৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৪

    একটি বস্তুর ত্বরণ থাকবে কখন?

    • ক বেগ থাকলে
    • খ গতিশক্তি থাকলে
    • গ বল প্রযুক্ত থাকলে
    • ঘ ভরবেগ থাকলে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বল প্রযুক্ত থাকলে

    নিউটনের ২য় সূত্র অনুসারে ত্বরণ থাকে কেবল তখনই যখন নিট বল প্রযুক্ত থাকে (a=F/m)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩৫০

    20 m s-1 বেগে চলমান 1000 kg ভরের একটি ট্রাক 1500 kg ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে তা হলো

    • ক 12.5 m s-1
    • খ 10 m s-1
    • গ 8 m s-1
    • ঘ 7.5 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 8 m s-1

    ভরবেগ সংরক্ষণ: 1000×20 = (1000+1500)v ⇒ v=200002500=8 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩৫১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৩ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৬

    ক্রিয়া-প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত?

    • ক 0°
    • খ 90°
    • গ 180°
    • ঘ 360°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 180°

    ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাই এদের মধ্যবর্তী কোণ 180°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩৫২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুয়েট ২০১৬

    যদি 5kg ভরের একটি বন্দুক থেকে 20 g ভরের একটি গুলি 1000 ms-1 বেগে ছোঁড়া হয় তবে বন্দুকের পশ্চাৎবেগ কত?

    • ক 4 ms-1
    • খ 4000 ms-1
    • গ 40 ms-1
    • ঘ 4 cms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4 ms-1

    ভরবেগ সংরক্ষণ: 5×v = 0.020×1000 ⇒ v=205=4 ms-1 (পশ্চাৎমুখী)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৫৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১০

    একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ড হলো। 12 কেজি ভরের বেগ 4 ms-1 হলে অন্য টুকরোটির গতিশক্তি কত?

    • ক 96 J
    • খ 144 J
    • গ 288 J
    • ঘ 192 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 288 J

    ভরবেগ সংরক্ষণ: 4×v = 12×4 ⇒ v=12 ms-1। গতিশক্তি = 12(4)(12)2 = 288 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৫৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    3 kg ভরের একটি বন্দুক থেকে 5 gm ভরের একটি বুলেট 150 ms-1 বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।
    বন্দুকের আদি ভরবেগ কত?

    • ক 0.75 kg ms-1
    • খ - 0.75 kg ms-1
    • গ 3 kg ms-1
    • ঘ 0 kg ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 0 kg ms-1

    গুলি ছোড়ার আগে বন্দুক স্থির, তাই এর আদি ভরবেগ শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২০ · কুয়েট ২০২০

    4 kg ভরের একটি পাখি গাছে বসে আছে। 20 g ভরের একটি গুলি 200 m s-1 বেগে পাখিটিকে আঘাত করলো পাখিটি অনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায়?

    • ক 2 m s-1
    • খ 1 m s-1
    • গ 10 c m s-1
    • ঘ 9.95 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1 m s-1

    ভরবেগ সংরক্ষণ: (4+0.020)v = 0.020×200 = 4 ⇒ v=44.02≈1 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৫৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২১ · কুয়েট ২০২১

    500 kg ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকার দুপ্রান্তে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাদের ভর যথাক্রমে 50 kg এবং 75 kg। তারা প্রত্যেকে এক সাথে বিপরীত দিকে 10 m s-1 বেগে অনুভূমিকভাবে নৌকা থেকে লাফ দিলে নৌকাটি কত বেগে গতিশীল হবে?

    • ক 0.5 m s-1
    • খ 2 m s-1
    • গ 25 m s-1
    • ঘ 0 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.5 m s-1

    মোট ভরবেগ শূন্য: 50(10) − 75(10) + 500v = 0 ⇒ 500−750+500v=0 ⇒ v=0.5 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৫৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    একটি রকেট উড্ডয়নের ১ম সেকেন্ডে এর ভরের 160 ভাগ গ্যাস 2400 m s-1 বেগে নির্গমন করে। রকেটটির ত্বরণ কত m s-2 ?

    • ক 49.8
    • খ 40.0
    • গ 30.2
    • ঘ 4.08
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 40.0

    থ্রাস্ট F = udmdt = 2400×M60 = 40M। তাই a=FM = 40 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৫৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    সমকৌণিক বেগে আবর্তনরত কোন দৃঢ়বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত

    • ক কৌণিক বেগের সমানুপাতিক
    • খ কৌণিক বেগের বর্গের সমানুপতিক
    • গ রৈখিক বেগের সমানুপাতিক
    • ঘ রৈখিক বেগের বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) কৌণিক বেগের বর্গের সমানুপতিক

    E=12Iω2 ⇒ EI=12ω2, অর্থাৎ কৌণিক বেগের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৫৯

    কোনো দৃঢ়বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কোনটি?

    • ক K = lM
    • খ K = Ml
    • গ K = √ lM
    • ঘ K = √ Ml
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) K = √ lM

    I=MK2 ⇒ K=√IM।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩৬০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৫

    একটি ভ্রামক 5kg m2 । চাকাটিতে 105 J ঘূর্ণন উৎপন্ন করতে চাকাটিকে কত কৌণিক বেগে ঘুরতে হবে?

    • ক 10 rad s-1
    • খ 20 rad s-1
    • গ 100 rad s-1
    • ঘ 200 rad s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 200 rad s-1

    E=12Iω2 ⇒ 105=12(5)ω2 ⇒ ω2=4×104 ⇒ ω=200 rad s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

নিউটনীয় বলবিদ্যা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি