আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৮ম অধ্যায়। এখানে ৭৭৬টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৭৭৬ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ৮ পাতা ৩৫/৩৯
  1. 0.8 c বেগে চলমান রকেট থেকে মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে ?

    • ক 0.8 m
    • খ 0.7 m
    • গ 0.6 m
    • ঘ 0.4 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.6 m

    L = L0√(1 - v2c2) = 1 × √(1 - (0.8)2) = √(0.36) = 0.6 m

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. C√3 বেগে চলমান একটি কণার মোট শক্তি হলো—

    • ক 0.173 m0C2
    • খ ( √(3/2) )m0C2
    • গ ( √3 - √2√2 )m0C2
    • ঘ 1.732 m0C2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ( √(3/2) )m0C2

    v2c2 = 13
    E = m0C2√(1 - 13) = m0C2√(2/3) = (√(3/2))m0C2 ≈ 1.225 m0C2
    (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (গ) দেওয়া আছে; (গ)-এর রাশিটি (√(3/2) - 1)m0C2, যা গতিশক্তি — মোট শক্তি নয়। ৮ক ৩৩ নং দ্রষ্টব্য।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. 'ইথার' মাধ্যমের অস্তিত্ব নাই এটি প্রমাণিত হয়—

    • ক ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায়
    • খ আলোক তড়িৎ ক্রিয়ায়
    • গ মাইকেলসন মোরলের পরীক্ষায়
    • ঘ রাদারফোর্ডের α কণা বিক্ষেপণ পরীক্ষায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) মাইকেলসন মোরলের পরীক্ষায়

    মাইকেলসন-মোরলের পরীক্ষায় পৃথিবীর গতির দিকে ও লম্ব দিকে আলোর বেগের কোনো পার্থক্য (ঝালর সরণ) পাওয়া যায়নি; এ থেকে প্রমাণিত হয় যে 'ইথার' মাধ্যমের কোনো অস্তিত্ব নেই।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. যদি কোনো বস্তুর বেগ আলোর বেগে গতিশীল থাকতে পারতো, তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বস্তুটির গতিশীল ভর হতো—

    • ক স্থির ভরের সমান
    • খ স্থির ভরের অর্ধেক
    • গ অসীম
    • ঘ শূন্য
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) অসীম

    m = m0√(1 - v2c2); v = c হলে m = m00 = ∞। অর্থাৎ গতিশীল ভর অসীম হতো।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. একটি মহাশূন্যযান কত বেগে ভ্রমণ করলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে ?

    • ক 5.19 × 108 ms-1
    • খ 2.50 × 108 ms-1
    • গ 2.56 × 108 ms-1
    • ঘ 2.59 × 108 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2.59 × 108 ms-1

    মহাশূন্যে t0 = 1 দিন, পৃথিবীতে t = 2 দিন
    t = t0√(1 - v2/c2) ⇒ √(1 - v2c2) = 12 ⇒ v = √32c
    = 0.866 × 3 × 108 = 2.59 × 108 ms-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. একটি বস্তু ভেঙ্গে 1 kg ভরের দুটি বস্তু 0.6 c বেগে দু'দিকে ছড়িয়ে পড়ে। আদি বস্তুর ভর কত ছিল ?

    • ক 3.2 kg
    • খ 1.2 kg
    • গ 2 kg
    • ঘ 2.5 kg
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2.5 kg

    প্রতিটি টুকরার নিশ্চল ভর 1 kg এবং বেগ 0.6c; √(1 - 0.36) = 0.8
    প্রতিটির মোট শক্তি = 1 × c20.8 = 1.25c2
    শক্তির সংরক্ষণ: Mc2 = 1.25c2 + 1.25c2 = 2.5c2
    ∴ আদি বস্তুর ভর M = 2.5 kg

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে 1.8 × 108 m/s বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 60 বছর পর পৃথিবীর পঞ্জিকা মতে ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন কত হবে ?

    • ক 80 years
    • খ 83 years
    • গ 48 years
    • ঘ 72 years
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 83 years

    vc = 1.8 × 1083 × 108 = 0.6, √(1 - 0.36) = 0.8
    পৃথিবীর হিসাবে t = 60 বছর; মহাশূন্যচারীর নিজের সময় t0 = 60 × 0.8 = 48 বছর
    ∴ বয়স = 35 + 48 = 83 বছর

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি ?

    • ক দুর্বল নিউক্লীয় বল
    • খ তাড়িতচৌম্বকীয় বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ মহাকর্ষীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) মহাকর্ষীয় বল

    চার মৌলিক বলের আপেক্ষিক শক্তি — সবল নিউক্লীয় বল : তাড়িতচৌম্বক বল : দুর্বল নিউক্লীয় বল : মহাকর্ষ বল ≈ 1 : 10-2 : 10-13 : 10-39। তাই মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. সবল নিউক্লীয় বলের বাহক কণা নিচের কোনটি ?

    • ক গ্রাভিটন
    • খ ফোটন
    • গ গ্লুঅন
    • ঘ গেজ বোসন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) গ্লুঅন

    মৌলিক বলের বাহক কণা — সবল নিউক্লীয় বল: গ্লুঅন, তাড়িতচৌম্বক বল: ফোটন, দুর্বল নিউক্লীয় বল: W± ও Z0 বোসন, মহাকর্ষ বল: গ্রাভিটন (প্রস্তাবিত)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয় ?

    • ক মহাকর্ষ বল
    • খ তাড়িতচৌম্বক বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ ঘাত বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ঘাত বল

    মহাবিশ্বের মৌলিক বল চারটি — মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বল, সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বল। ঘাত বল মৌলিক বল নয়; এটি মূলত তাড়িতচৌম্বক বলের প্রকাশ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. নিউট্রিনো ও বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে ?

    • ক মহাকর্ষ বল
    • খ দুর্বল নিউক্লীয় বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ তাড়িতচৌম্বক বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) দুর্বল নিউক্লীয় বল

    বিটা ক্ষয়ে n → p + e- + ν̅ বিক্রিয়ায় বিটা কণা ও (অ্যান্টি)নিউট্রিনো নির্গত হয় — এটি দুর্বল নিউক্লীয় বলের কারণে ঘটে। (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (গ) দেওয়া আছে; ৮খ ২৯ নং-এ একই প্রশ্নের উত্তর দুর্বল নিউক্লীয় বল।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ফোটনের কম্পাঙ্ক f হলে একটি ফোটনের ভরবেগ কোনটি ?

    • ক hfc2
    • খ hfc
    • গ hfc
    • ঘ hfc2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) hfc

    ফোটনের শক্তি E = hf এবং E = pc (শূন্য স্থির ভরের জন্য)।
    ∴ ভরবেগ p = Ec = hfc = hλ

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. 6650 Å তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত ?

    • ক 2.99 × 10-19 J
    • খ 4.4 × 10-40 J
    • গ 9.97 × 10-28 J
    • ঘ 2.99 × 1049 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2.99 × 10-19 J

    ফোটনের শক্তি E = hcλ = 6.63 × 10-34 × 3 × 1086650 × 10-10
    = 1.989 × 10-256.65 × 10-7 = 2.99 × 10-19 J

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. λ তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কোনটি ?

    • ক hcλ
    • খ hcλ
    • গ λ/hc
    • ঘ hlc
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) hcλ

    E = hf এবং f = cλ
    ∴ E = hcλ

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. 1 Å তরঙ্গদৈর্ঘ্যের একটি তাড়িতচৌম্বক তরঙ্গের শক্তি কত ?

    • ক 2 × 10-15 J
    • খ 2 × 10-16 J
    • গ 2 × 10-17 J
    • ঘ 2 × 10-18 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2 × 10-15 J

    E = hcλ = 6.63 × 10-34 × 3 × 1081 × 10-10 = 1.989 × 10-15 J ≈ 2 × 10-15 J

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. কোয়ান্টাম তত্ত্বের জনক কে ?

    • ক আইনস্টাইন
    • খ স্টিফেন হকিং
    • গ ম্যাক্স প্ল্যাংক
    • ঘ ম্যাক্সওয়েল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ম্যাক্স প্ল্যাংক

    ১৯০০ সালে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় ম্যাক্স প্ল্যাংক প্রস্তাব করেন যে শক্তি নিরবচ্ছিন্নভাবে নয়, বরং E = hf মানের ক্ষুদ্র প্যাকেট (কোয়ান্টা) আকারে বিকিরিত বা শোষিত হয়। তাই তাঁকে কোয়ান্টাম তত্ত্বের জনক বলা হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. E = hf সূত্রটি প্রদান করেন —

    • ক ফ্যারাডে
    • খ আইনস্টাইন
    • গ প্ল্যাঙ্ক
    • ঘ নিউটন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) প্ল্যাঙ্ক

    ম্যাক্স প্ল্যাঙ্ক তাঁর কোয়ান্টাম তত্ত্বে প্রস্তাব করেন যে f কম্পাঙ্কের বিকিরণের প্রতিটি কোয়ান্টামের শক্তি E = hf, যেখানে h = প্ল্যাঙ্কের ধ্রুবক (6.63 × 10-34 J s)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ফোটনের বৈশিষ্ট্য হলো —
    i. এর ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আছে ii. এর চলমান ভর শূন্য
    iii. এটি শূন্য স্থানে আলোর বেগে চলে
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) ফোটনের ভরবেগ p = hλ, তাই এর দ্য ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আছে — সঠিক।
    (ii) ফোটনের নিশ্চল ভর শূন্য, কিন্তু চলমান ভর m = hfc2 ≠ 0 — ভুল।
    (iii) শূন্যস্থানে ফোটন সর্বদা আলোর বেগে চলে — সঠিক।
    ∴ i ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রা হচ্ছে —

    • ক ML2 T-2
    • খ ML2 T-1
    • গ M2L-2 T-1
    • ঘ ML-2 T2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ML2 T-1

    E = hf ⇒ h = Ef
    মাত্রা [h] = ML2T-2T-1 = ML2T-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. Eλ ∝ T4 সূত্রটি প্রদান করেন —

    • ক র‍্যালেজিন্স
    • খ প্ল্যাঙ্ক
    • গ স্টিফান
    • ঘ ভীন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) স্টিফান

    E ∝ T4 (অর্থাৎ E = σ T4) হলো কৃষ্ণবস্তুর বিকিরণ সংক্রান্ত স্টেফান-বোলজম্যান সূত্র, যা স্টেফান প্রদান করেন। ভীনের সূত্র হলো λmaxT = ধ্রুবক। (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (ঘ) দেওয়া আছে, তবে E ∝ T4 স্টেফানের সূত্র।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি