তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ৯০/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ১৭৮১
    গতিবিদ্যা তপন স্যার

    কোনো বস্তুর অবস্থান x কে সময় t-এর অপেক্ষকরুপে x=18m+(12ms-1)t-(1.2ms-2)t2 সমীকরণরুপে প্রকাশ করা হয়।
    বস্তুটির ত্বরণ কত হবে?

    • ক 2.4ms-2
    • খ 4.8ms-2
    • গ -2.4ms-2
    • ঘ -4.8ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) -2.4ms-2

    a=dvdt=ddt(12−2.4t) = −2.4 ms-2 (ধ্রুব মন্দন)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ১৭৮২
    গতিবিদ্যা তপন স্যার · রুয়েট ২০১৫

    একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 1m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে?

    • ক 13m
    • খ 23m
    • গ 14m
    • ঘ 18m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 13m

    v2−(v2)2=2a(1) ⇒ 2a=3v24। বাকি পথ s: (v2)2=2as ⇒ s=v2/43v2/4=13 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ১৭৮৩
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০১৩

    একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে

    • ক 1.0 rev/s
    • খ 0.5 rev/s
    • গ 0.017 rev/s
    • ঘ 60 rev/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.017 rev/s

    কৌণিক কম্পাঙ্ক = 160 ≈ 0.017 rev/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ১৭৮৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    3 kg ভরের একটি বন্দুক থেকে 5 gm ভরের একটি বুলেট 150 ms-1 বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।
    বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে?

    • ক 0 ms-1
    • খ 0.25 ms-1
    • গ 2.5 ms-1
    • ঘ 150 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 0.25 ms-1

    ভরবেগ সংরক্ষণ: 3×v = 0.005×150 = 0.75 ⇒ v=0.753=0.25 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ১৭৮৫

    করিম পরীক্ষাগারে 1 m দৈর্ঘ্য ও 2 kg ভরের একটি সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করলেন।।
    ঘূর্ণন অক্ষ দণ্ডের প্রান্ত দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ প্রথম ক্ষেত্রের কত গুণ হবে?

    • ক 14 গুণ
    • খ 2 গুণ
    • গ 12 গুণ
    • ঘ 36 গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 2 গুণ

    মধ্যবিন্দুতে K=L√12, প্রান্তে K=L√3। অনুপাত = √12/√3 = 2। তাই প্রান্তে চক্রগতির ব্যাসার্ধ 2 গুণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ১৭৮৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩

    নিম্নের চিত্র দুটিতে1 kg ভর এবং 1m দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড AB-এর লম্বগামী অক্ষ XY সাপেক্ষে ঘুরছে।
    চিত্র-১ অনুযায়ী দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধের মান

    • ক 1√2 m
    • খ 1√3 m
    • গ 2√3 m
    • ঘ 13√2 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1√3 m

    প্রান্তগামী অক্ষে I=ML23=MK2 ⇒ K=L√3=1√3 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ১৭৮৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · রাজশাহী বোর্ড ২০২২

    2 gm, 6 gm ও 4 gm ভরের তিনটি বস্তুকণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও LC । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 cm, 4 cm ও 3 cm।
    কৌণিক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

    • ক LA> LB > LC
    • খ LA> LC > LB
    • গ LB> LA > LC
    • ঘ LB> LC > LA
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) LB> LA > LC

    L=mr2ω। LA∝2×52=50, LB∝6×42=96, LC∝4×32=36। তাই LB>LA>LC।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ১৭৮৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৪

    একটি চাকার ভর 10 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 m। টর্ক প্রয়োগ করে চাকাটিতে 2 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয়।
    কত প্রয়োগ করা হয়েছিলো?

    • ক 100 Nm
    • খ 50 Nm
    • গ 5 Nm
    • ঘ 0.5 Nm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 5 Nm

    τ=Iα=2.5×2=5 N m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ১৭৮৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৪

    P ও Q স্থানে যথাক্রমে 9 m এবং 16m ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্তা আছে। প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ 3°। (উভয় স্থানে রাস্তার প্রন্থ 5 m)
    P ও Q স্থানের রাস্তা দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত হবে

    • ক √3∶√4
    • খ 3∶4
    • গ 9∶6
    • ঘ 81∶256
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 3∶4

    vmax=√rg tanθ ⇒ v ∝ √r। তাই vP∶vQ = √9∶√16 = 3∶4।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১৭৯০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩ · ডেন্টাল ২০২১

    খুব অল্প সময়ের জন্য খুব বড়ো মাপের বল প্রযুক্ত হলে তাকে বলে

    • ক ঘাত বল
    • খ সংঘর্ষ
    • গ সংসক্তি বল
    • ঘ ঘূর্ণন বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ঘাত বল

    অতি অল্প সময়ের জন্য প্রযুক্ত বিশাল বল = ঘাত বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১৭৯১

    P1 ও P2 ক্ষমতাবিশিষ্ট দুটি যন্ত্র যথাক্রমে 20 s এবং 10 s-এ 10 kg ভরের একটি কাঠের গুড়িকে একই সমতল
    থেকে 1.5 m উচ্চতায় ওঠাতে পারে।
    কোন সম্পর্কটি সঠিক?
    দেওয়া আছে: g = 9.8m s-2

    • ক P1 = p22
    • খ P1 = P2
    • গ P1 > P2
    • ঘ P1 >2 P2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) P1 = p22

    P1=W20, P2=W10 ⇒ P1=P22।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১৭৯২
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩ · ডেন্টাল ২০১৭

    100 kg ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1m s-1 বেগে ছাদের ওপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত?

    • ক 0.98 W
    • খ 10 W
    • গ 98 W
    • ঘ 9800 W
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 98 W

    P=mgv=100×9.8×0.1=98 W।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৭৯৩
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়?

    • ক কৌণিক ভরবেগ
    • খ রৈখিক ভরবেগ
    • গ শক্তি
    • ঘ যান্ত্রিক শক্তি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) কৌণিক ভরবেগ

    কেপলারের ২য় সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৭৯৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৪ · ঢাকা বোর্ড ২০১৯

    পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবীপৃষ্ঠে gG এর অনুপাত হবে

    • ক MR2
    • খ RM
    • গ MR2
    • ঘ M2R
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) MR2

    g=GMR2 ⇒ gG=MR2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৭৯৫
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৫

    2 kg ভরের কোনো বস্তু থেকে 2m দূরে একটি বিন্দু অবস্থিত।।
    ঐ বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত?

    • ক - 6.673×10-11 J kg-1
    • খ -3.3365×10-11 J kg-1
    • গ 6.673×10-11 J kg-1
    • ঘ 3.3365×10-11 J kg-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) - 6.673×10-11 J kg-1

    V=−GMr=−6.673×10-11×22=−6.673×10-11 J kg-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৭৯৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০২২ · দিনাজপুর বোর্ড ২০১৫

    যেসব তরল পদার্থ কাচ ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শকোণ

    • ক প্রায় 90°
    • খ প্রায় 0°
    • গ 90° - চেয়ে বড়ো
    • ঘ 90°-এর চেয়ে ছোটো
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 90° - চেয়ে বড়ো

    না-ভেজানো তরলে সংসক্তি বল বেশি, তাই স্পর্শকোণ স্থূলকোণ — 90°-এর চেয়ে বড়ো (যেমন কাচ-পারদ ≈139°)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১৭৯৭

    চিত্রে r ব্যাসার্ধের একটি কাচের কৈশিক নল বিশুদ্ধ পানিতে ডুবালে তা পানিতে h উচ্চতায় ওঠে। পরে 2
    r ব্যাসার্ধের ওপর একটি কৈশিক নল পানিতে ডুবানো হলো।
    ১ম ক্ষেত্রে পৃষ্ঠটান T1 দ্বিতীয় ক্ষেত্রে পৃষ্ঠটান T2 হলে কোন সম্পর্কটি সঠিক?

    • ক T2 > T1
    • খ T2< T1
    • গ T1 = T2
    • ঘ 2T1 = T2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) T1 = T2

    পৃষ্ঠটান তরল ও তাপমাত্রার ধর্ম — নলের ব্যাসার্ধ বদলালেও T অপরিবর্তিত থাকে। তাই T1=T2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১৭৯৮
    তরঙ্গ তপন স্যার

    যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে কী বলে?

    • ক স্থির তরঙ্গ
    • খ দীর্ঘল তরঙ্গ
    • গ আড় তরঙ্গ
    • ঘ অনুপ্রস্থ তরঙ্গ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) দীর্ঘল তরঙ্গ

    মাধ্যমের কণা তরঙ্গের অগ্রগতির দিকের সমান্তরালে কম্পিত হলে তাকে দীর্ঘল (অনুদৈর্ঘ্য/লম্বিক) তরঙ্গ বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১৭৯৯
    তরঙ্গ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৫

    কোনো স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 50 cm। তরঙ্গদৈর্ঘ্য কত?

    • ক 50 cm
    • খ 75 cm
    • গ 100 cm
    • ঘ 200 cm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 100 cm

    পরপর দুই নিস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 = 50 cm ⇒ λ = 100 cm।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ১৮০০
    তরঙ্গ তপন স্যার

    কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 Hz। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.75 m। মাধ্যমে তরঙ্গবেগ কত?

    • ক 240 m/s
    • খ 920 m/s
    • গ 720 m/s
    • ঘ 740 m/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 720 m/s

    v = fλ = 480 × 1.50 = 720 m/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি