সিলেট বোর্ড — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
সিলেট বোর্ড ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৯১টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৯১ প্রশ্ন
পাতা ১/৫
সাল ধরে দেখো
-
১
কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা?
- ক m v2r
- খ mv2r
- গ m v2r2
- ঘ mω2r
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) mv2r
কেন্দ্রমুখী বল F=mv2r = mω2r। -
২
কোনো স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত T1:T2 = 1:2 হলে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত L1:L2 কত?
- ক 1:√2
- খ 1:2
- গ 1:4
- ঘ 2:1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1:4
T ∝ √L ⇒ T1²/T2² = L1/L2 ⇒ L1/L2 = (1/2)² = 1/4 = 1:4। -
৩
কোনো বস্তুর অবস্থান x=(12ms-1)t-(1.2ms-1)t2, যেখানে অবস্থান x সময় t-এর উপর নির্ভরশীল।
t=3s সময়ে বস্তুটির বেগের মান কত হবে?- ক 4.4ms-1
- খ 4.8ms-1
- গ 9.6ms-2
- ঘ 12ms-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4.8ms-1
x=12t−1.2t2 ⇒ v=12−2.4t। t=3 s ⇒ v=12−7.2=4.8 ms-1। -
৪
কোনো বস্তুর অবস্থান x=(12ms-1)t-(1.2ms-1)t2, যেখানে অবস্থান x সময় t-এর উপর নির্ভরশীল।
বস্তুটির ত্বরণ কত হবে?- ক -2.4ms-2
- খ -4.8ms-2
- গ 9.6ms-2
- ঘ 12ms-2
-
৫
একটি বস্তুকে v0 আদিবেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে?
- ক H=v0g
- খ H=v02g
- গ H=v022g
- ঘ H=v02g
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) H=v022g
সর্বোচ্চ বিন্দুতে v=0 ⇒ 0=v02−2gH ⇒ H=v022g। -
৬
তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়?
- ক ফোটন
- খ মেসন
- গ প্রোটন
- ঘ গ্রাভিটন
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ফোটন
তাড়িতচৌম্বক বলের বাহক কণা ফোটন। -
৭
কোনো বস্তুর ওপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে-
i. ত্বরণ
ii. গতিশক্তি
iii. ভরবেগ
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
লব্ধি বল শূন্য ⇒ ত্বরণ শূন্য (স্থির), বেগ ধ্রুব ⇒ গতিশক্তি ও ভরবেগ দুটোই অপরিবর্তিত। তিনটিই ঠিক। -
৮
M ভরের R ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতির জড়তার ভ্রামক কত?
- ক MR22
- খ MR2
- গ 32 MR2
- ঘ 2 MR2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) MR22
কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে চাকতির I=MR22। -
৯
নিচের কোনটি সঠিক?
- ক কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য
- খ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অসীম
- গ গতি বৃদ্ধির সাথে ব্যাংকিং কোণ ধ্রুব
- ঘ ঘর্ষণ বল সর্বদা ধনাত্মক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য
কেন্দ্রমুখী বল সবসময় বেগের সাথে লম্ব, আর W=Fs cos90°=0। তাই কেন্দ্রমুখী বল কোনো কাজ করে না। -
১০
বলের ঘাত হচ্ছে-
i. বল ও বলের ক্রিয়াকালের গুণফল
ii. ভরবেগের পরিবর্তন
iii. ভরবেগের পরিবর্তনের হার
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
বলের ঘাত = F·t (i ✓) = ভরবেগের পরিবর্তন (ii ✓)। ভরবেগের পরিবর্তনের হার হলো বল, ঘাত নয় (iii ✗)। -
১১
'বলের ঘাত' এর একক কী?
- ক N-kg
- খ N-m
- গ N-sec
- ঘ N-sec-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) N-sec
বলের ঘাত = F·t ⇒ একক নিউটন-সেকেন্ড (N·s)। -
১২
ব্যাংকিংহীন অনুভূমিক সমতল রাস্তায় নিরাপদে যানবাহনের বাঁক নেওয়ার শর্ত হলো-
Fφ>f
Fφ ≤ f
iii. Fφ = f
নিচের কোনটি সঠিক?
দেওয়া আছে: এখানে Fφ= কেন্দ্রমুখী বল, f = রাস্তার ঘর্ষণ বল- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ii ও iii
ঘর্ষণই কেন্দ্রমুখী বল যোগায়। নিরাপদ বাঁকের শর্ত Fφ ≤ f (সমান হলে ঠিক সীমায়)। Fφ>f হলে গাড়ি ছিটকে যাবে। -
১৩
একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ হবে
- ক সর্বোচ্চ
- খ ঋণাত্মক
- গ শূন্য
- ঘ ধনাত্মক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) শূন্য
বৃত্তাকার পথে সুতার টান (কেন্দ্রমুখী বল) সবসময় বেগের সাথে লম্ব, তাই cos90°=0 ⇒ কাজ শূন্য। -
১৪
কাজের অভিকর্ষীয় একক কোনটি?
- ক N-m
- খ kg-m
- গ erg
- ঘ J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) kg-m
কাজের অভিকর্ষীয় (মহাকর্ষীয়) একক kg-m; 1 kg-m = 9.8 J। -
১৫
গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি?
- ক K = 2pm
- খ K = p2 m
- গ K = 2p2m
- ঘ K = p22 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) K = p22 m
p=mv ⇒ v=pm। K=12mv2=p22m। -
১৬
যদি গতিশক্তি = K, ভর = m ও ভরবেগ = p হয়, তবে কোন সম্পর্কটি সঠিক?
- ক K = 2p2m
- খ K = 2pm
- গ K = p2m
- ঘ K = p22m
-
১৭
একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য 0.24 m, প্রস্থ 0.12m এবং উচ্চতা 0.06 m. এর ভর 2 kg। কাঠের ব্লকের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উল্লম্ব অবস্থানে রাখতে কী পরিমাণ কাজ করতে হবে?
- ক 0.588 J
- খ 1.764 J
- গ 2.352 J
- ঘ 4.704 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1.764 J
অনুভূমিক অবস্থায় ভরকেন্দ্র 0.062=0.03 m উঁচুতে; দৈর্ঘ্য খাড়া করলে 0.242=0.12 m উঁচুতে। h=0.09 m ⇒ W=2×9.8×0.09=1.764 J। -
১৮
কেপলারের সূত্রানুসারে
- ক T3 ∝ r3
- খ T α r2
- গ T ∝ r3
- ঘ T2 ∝ r3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) T2 ∝ r3
কেপলারের ৩য় সূত্র (হারমোনিক সূত্র): T2 ∝ r3। -
১৯
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য
- ক কমে যাবে
- খ বেড়ে যাবে
- গ স্থির হবে
- ঘ অসীম হবে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কমে যাবে
T2 ∝ r3। r কমলে T কমে, তাই বছরের দৈর্ঘ্য কমে যাবে। -
২০
মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কত কম?
- ক w2 R cosθ
- খ w2 R
- গ w2 R cos2 θ
- ঘ w R cos
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) w2 R
gমেরু−gবিষুব = ω2R cos20° = ω2R।
সিলেট বোর্ড ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।