রাজশাহী বোর্ড — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

রাজশাহী বোর্ড ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

১০০ প্রশ্ন পাতা ১/৫
সাল ধরে দেখো
২০২৪ ১৫টি২০২৩ ৯টি২০২২ ৪টি২০২১ ৪টি২০১৯ ৯টি২০১৭ ১১টি২০১৬ ২১টি২০১৫ ২৫টি
  1. ১
    নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫

    কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা?

    • ক m v2r
    • খ mv2r
    • গ m v2r2
    • ঘ mω2r
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) mv2r

    কেন্দ্রমুখী বল F=mv2r = mω2r।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫

    সরল দোলকের দৈর্ঘ্য L, ভর M ও কম্পাঙ্ক f। কম্পাঙ্ক দ্বিগুণ (2f) করতে হলে কার্যকর দৈর্ঘ্য কত করতে হবে?

    • ক দৈর্ঘ্য বৃদ্ধি করে 4L করতে হবে
    • খ দৈর্ঘ্য বৃদ্ধি করে 2L করতে হবে
    • গ দৈর্ঘ্য হ্রাস করে L/2 করতে হবে
    • ঘ দৈর্ঘ্য হ্রাস করে L/4 করতে হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দৈর্ঘ্য হ্রাস করে L/4 করতে হবে

    f ∝ 1 / √L ⇒ f2/f1 = √(L1/L2) ⇒ 2 = √(L/L2) ⇒ L2 = L / 4।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    তরঙ্গ ইসহাক স্যার · তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    কোনো শব্দের তীব্রতা লেভেল 1 dB হলে তখন তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে?

    • ক 100.1
    • খ 100.01
    • গ 10
    • ঘ 110
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 100.1

    β = 10 log(I/I₀) থেকে 1 = 10 log(I/I₀) ⇒ log(I/I₀) = 0.1 ⇒ I/I₀ = 10⁰·¹।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৩

    একটি কার ও একটি মোটর সাইকেল একই দিকে যথাক্রমে vc ও vm বেগে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ কত?

    • ক Vc-Vm
    • খ Vm-Vc
    • গ Vc+Vm
    • ঘ VcVm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) Vm-Vc

    কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ = vm−vc।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    বিনা বাঁধায় খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় ওঠবার প্রয়োজনীয় সময়- এর ক্ষেত্রে কোনটি সঠিক?

    • ক u22g
    • খ u2g
    • গ 2ug
    • ঘ ug
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ug

    সর্বোচ্চ উচ্চতায় v=0 ⇒ 0=u−gt ⇒ t=ug।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৯

    একটি বস্তুকে 180m উঁচু একটি মিনারের চূড়া হতে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 60ms-1 বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। কখন বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে?

    • ক 1s
    • খ 2s
    • গ 3s
    • ঘ 4s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3s

    দুই বস্তুর আপেক্ষিক বেগ = 60 ms-1 (g দুজনেরই একই বলে কেটে যায়)। তাই মিলনের সময় t=18060=3 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫

    অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে?

    • ক 30°
    • খ 45°
    • গ 60°
    • ঘ 90°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 45°

    পাল্লা R=v02sin2θg সর্বোচ্চ হয় যখন sin2θ=1, অর্থাৎ θ=45°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    প্রাসের গতিপথের সর্বোচ্চে শুন্য হবে-
    i. বেগের অনুভূমিক উপাংশ
    ii. বেগের উল্লম্ব উপাংশ
    iii. ত্বরণের অনুভূমিক উপাংশ
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ii ও iii

    সর্বোচ্চ বিন্দুতে বেগের উল্লম্ব উপাংশ শূন্য (ii ✓) এবং ত্বরণের অনুভূমিক উপাংশ সর্বত্রই শূন্য (iii ✓)। বেগের অনুভূমিক উপাংশ শূন্য হয় না (i ✗)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৯

    একটি ফুটবলকে অনুভূমিকের সাথে 30° কোণে 40ms-1 বেগে কিক করা হলে 2s পরে এর বেগ কত হবে?

    • ক 30.64ms-1
    • খ 32.64ms-1
    • গ 34.64ms-1
    • ঘ 36.64ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 34.64ms-1

    vx=40cos30°=34.64 ms-1; vy=40 sin30°−9.8×2=20−19.6=0.4 ms-1। v=√34.642+0.42≈34.64 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৪ · রাজশাহী বোর্ড ২০২৪

    দুর্বল নিউক্লীয় বলের জন্য দায়ী কোন কণা?

    • ক মেসন
    • খ গ্রাভিটন
    • গ ফোটন
    • ঘ বোসন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) বোসন

    দুর্বল নিউক্লীয় বলের বাহক W ও Z বোসন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৩ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৬

    ক্রিয়া-প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত?

    • ক 0°
    • খ 90°
    • গ 180°
    • ঘ 360°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 180°

    ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাই এদের মধ্যবর্তী কোণ 180°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫

    করিম পরীক্ষাগারে 1 m দৈর্ঘ্য ও 2 kg ভরের একটি সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করলেন।।
    প্রথম ক্ষেত্রে দণ্ডটির জড়তার ভ্রামক কোনটি?

    • ক 0.167 kg m2
    • খ 0.67kg m2
    • গ 1 kg m2
    • ঘ 2 kg m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.167 kg m2

    I=ML212=2×1212=0.167 kg m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৪

    দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত?

    • ক 1:2
    • খ 1∶√2
    • গ √2∶1
    • ঘ 2∶1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1∶√2

    L=√2IE; E সমান হলে L ∝ √I। তাই L1∶L2 = √I∶√2I = 1∶√2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৪
    নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    নিচের কোন সম্পর্কটি সঠিক?

    • ক L=r×F
    • খ L=F×r
    • গ L=r×p
    • ঘ L=p×r
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) L=r×p

    কৌণিক ভরবেগ L = r × p (অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগের ক্রস গুণফল)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · রাজশাহী বোর্ড ২০২২

    2 gm, 6 gm ও 4 gm ভরের তিনটি বস্তুকণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও LC । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 cm, 4 cm ও 3 cm।
    A বস্তুকণাটির রৈখিক বেগ কত?

    • ক 1.256 m s-1
    • খ 6.283 m s-1
    • গ 9.283 m s-1
    • ঘ 125.60 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.256 m s-1

    5 s-এ 20 বার ⇒ f=4 rps ⇒ ω=2πf=25.13 rad s-1। A-এর জন্য r=5 cm=0.05 m ⇒ v=ωr=25.13×0.05≈1.256 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৬ · ময়মনসিংহ বোর্ড ২০১৮

    রাস্তার ব্যাংকিং নির্ভর করে-
    i. বাঁকের ব্যাসার্ধের ওপর
    ii. গাড়ির ভরের ওপর
    iii. গাড়ির বেগের ওপর
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    tanθ=v2rg — ব্যাংকিং কোণ কেবল বাঁকের ব্যাসার্ধ ও বেগের ওপর নির্ভর করে, গাড়ির ভরের ওপর নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · কুমিল্লা বোর্ড ২০২২

    বলের ঘাত হচ্ছে-
    i. বল ও বলের ক্রিয়াকালের গুণফল
    ii. ভরবেগের পরিবর্তন
    iii. ভরবেগের পরিবর্তনের হার
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) i ও ii

    বলের ঘাত = F·t (i ✓) = ভরবেগের পরিবর্তন (ii ✓)। ভরবেগের পরিবর্তনের হার হলো বল, ঘাত নয় (iii ✗)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৯

    দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে-
    i. সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকে
    ii. সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই থাকে
    iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি দুটোই সংরক্ষিত, আর সমান ভর হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে। তিনটিই ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১৯
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৪

    50 kg ভরের বোঝা মাথায় নিয়ে 50 kg ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60° কোণে 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামলে কাজের পরিমাণ

    • ক 3920 J
    • খ 1960 J
    • গ 200 J
    • ঘ 100 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1960 J

    মোট ভর = 50+50 = 100 kg। মই খাড়া দেয়ালের সাথে 60° কোণে, তাই উল্লম্ব উচ্চতা h = 4 cos60° = 2 m। W = mgh = 100×9.8×2 = 1960 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২০
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৪

    স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি পাবে

    • ক 50%
    • খ 100%
    • গ 200%
    • ঘ 300%
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 300%

    W=12kx2 ⇒ W ∝ x2। x দ্বিগুণ হলে W চারগুণ, অর্থাৎ 300% বৃদ্ধি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

রাজশাহী বোর্ড ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি