কুয়েট ২০১৩ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
কুয়েট ২০১৩ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৭টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৭ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৩ ৫টি২০২২ ৯টি২০২১ ৯টি২০২০ ৫টি২০১৮ ১টি২০১৭ ১০টি২০১৬ ৭টি২০১৫ ৪টি২০১৪ ৬টি২০১৩ ৭টি২০১২ ২টি২০১১ ১টি২০১০ ২টি২০০৯ ২টি২০০৮ ১টি২০০৭ ২টি২০০৬ ১টি২০০৫ ২টি
-
১
80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় ওঠবে?'
- ক 50 m
- খ 56 m
- গ 61 m
- ঘ 64 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 64 m
20% শক্তি ক্ষয় হলে অবশিষ্ট 80%। উচ্চতা ∝ শক্তি ⇒ h′=0.8×80=64 m। -
২
0.2 mm ব্যাসবিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করে। বৃহৎ ফোঁটাটি তৈরি করতে নির্গত শক্তি নির্ণয় করো। (পানির পৃষ্ঠটান 72×10-3 Nm-1)
- ক 82 erg
- খ 81.31 J
- গ 81.46 erg
- ঘ 81 dyne
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 81.46 erg
r=10-4 m, R=10r=10-3 m। নির্গত শক্তি = T×4π(1000r2−R2)=72×10-3×4π×9×10-6≈8.14×10-6 J = 81.4 erg। -
৩
একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর 20° তাপমাত্রায় আয়তন 100 cc। যদি উক্ত শুষ্ক বায়ুকে স্থির চাপে 50° C পর্যন্ত উত্তপ্ত করা হয়, তবে আয়তন কত হবে?
- ক 109 cc
- খ 115 cc
- গ 112 cc
- ঘ 110 cc
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 110 cc
চার্লসের সূত্র (স্থির চাপ): T₁=(20+273)=293K, T₂=(50+273)=323K। V₂ = 100× 323293 ≈ 110.2 cc ≈ 110 cc। -
৪
প্রতি ঘনসেন্টিমিটারে অণুর সংখ্যা নির্ণয় করো, যদি কোনো একটি গ্যাসের অণুগুলোর গড় মুক্তপথ 2.4 × 10⁻⁶ cm এবং আণবিক ব্যাস 2 × 10⁻⁸ cm এর সমান হয়।
- ক 2.344 × 10²⁰/cc
- খ 2.4 × 10²²/cc
- গ 2.34 × 10²⁶/cc
- ঘ 3.044 × 10²¹/cc
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.344 × 10²⁰/cc
λ = 1√2·π·d²·n থেকে n = 1√2·π·d²·λ। d²=4×10⁻¹⁶cm², λ=2.4×10⁻⁶cm। n = 1/(1.414×3.1416×4×10⁻¹⁶×2.4×10⁻⁶) ≈ 2.34×10²⁰/cc। -
৫
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ4। এ দু বিন্দুর মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো।
- ক π4
- খ 2π3
- গ π6
- ঘ π2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) π2
দশা পার্থক্য δ = 2πλ × পথ পার্থক্য = 2πλ × λ4 = π2। -
৬
একজন লোক 48ms−1 বেগে একটি বল খাড়া ওপর দিকে নিক্ষেপ করে। বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত ওপরে উঠবে?
- ক 9.8s & 117.55m
- খ 8.9s & 117.55m
- গ 9.8s & 171.55m
- ঘ 8.9s & 171.55m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 9.8s & 117.55m
এখানে, u = 48 m s−1, g = 9.8 m s−2
বিচরণকাল T = 2ug = 2 × 489.8 ≈ 9.8 s
সর্বোচ্চ উচ্চতা H = u22g = 4822 × 9.8 = 230419.6 ≈ 117.55 m
শর্টকাট: সর্বোচ্চ উচ্চতায় v = 0, তাই H = u22g ও T = 2ug সরাসরি; T থেকে অপশন খ, ঘ বাদ, H থেকে গ বাদ। -
৭
একজন লোক 48ms-1 বেগে একটি বল খাড়া ওপর দিকে নিক্ষেপ করে। বলটি কত সময় শুন্যে থাকবে এবং সর্বোচ্চ কত ওপরে ওঠবে?
- ক 9.8s & 117.55m
- খ 8.9s & 117.55m
- গ 9.8s & 171.55m
- ঘ 8.9s & 171.55m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 9.8s & 117.55m
T=2v0g=2×489.8≈9.8 s। H=v022g=4822×9.8=230419.6≈117.55 m।
কুয়েট ২০১৩ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।