AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৭০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৭০ প্রশ্ন পাতা ১৩/১৪
সাল ধরে দেখো
২০২৩ ৩০টি২০২২ ৩০টি২০২১ ৩০টি২০২০ ৩০টি২০১৯ ৩০টি২০১৮ ৩০টি২০১৭ ৩০টি২০১৬ ৩০টি২০১৫ ৩০টি
  1. ২৪১
    পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?

    • ক আইনস্টাইন
    • খ অ্যারিস্টটল
    • গ বেকরেল
    • ঘ মার্ক টোয়েন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বেকরেল

    1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল ইউরেনিয়াম লবণ থেকে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।
    পরে মেরি কুরি ও পিয়ের কুরি পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন; "তেজস্ক্রিয়তা" নামটি মেরি কুরির দেওয়া।
    তেজস্ক্রিয়তার SI একক বেকরেল (Bq) = 1 বিভাজন/s; 1 কুরি (Ci) = 3.7 × 1010 Bq।
    রাদারফোর্ড α, β রশ্মি এবং ভিলার্ড γ রশ্মি শনাক্ত করেন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২৪২
    পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    অর্ধায়ু, ক্ষয় ধ্রুবকের-

    • ক ব্যস্তানুপাতিক
    • খ বর্গের সমানুপাতিক
    • গ সমানুপাতিক
    • ঘ বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ব্যস্তানুপাতিক

    অর্ধায়ু T½ = 0.693λ = ln2λ, অর্থাৎ অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক।
    ক্ষয় সূত্র: N = N0e−λt; ক্ষয় ধ্রুবক λ-এর একক s−1।
    গড় আয়ু τ = 1λ = 1.44 T½।
    n সংখ্যক অর্ধায়ু পর অবশিষ্ট পরমাণু N = N02n।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৪৩
    ভৌত জগৎ ও পরিমাপ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    1 আলোকবর্ষ = কত মিটার?

    • ক 4.56 × 1015
    • খ 7.89 × 1015
    • গ 9.46 × 1015
    • ঘ 1.23 × 1015
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 9.46 × 1015

    1 আলোকবর্ষ = আলো শূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।
    1 ly = c × t = 3 × 108 × 365 × 24 × 3600 = 9.46 × 1015 m
    এটি দূরত্বের একক, সময়ের নয়। 1 পারসেক = 3.26 ly = 3.08 × 1016 m; 1 AU = 1.5 × 1011 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৪৪
    আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    আইনস্টাইন এর ভর-শক্তির সূত্রানুসারে কোনটি সঠিক?

    • ক E = mc2
    • খ E = mC2
    • গ e = MC2
    • ঘ e = mc2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) E = mc2

    আইনস্টাইনের ভর-শক্তি সম্পর্ক: E = mc2, এখানে m ভর, c শূন্য মাধ্যমে আলোর বেগ (3 × 108 ms−1)।
    1 kg ভর সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হলে E = 9 × 1016 J।
    1 u ভর = 931.5 MeV শক্তির সমতুল্য।
    গতিশীল বস্তুর ভর m = m01 − v2c2, তাই মোট শক্তি E = mc2 = m0c2 + গতিশক্তি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৪৫
    ভেক্টর AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    দুটি ভেক্টরের সমষ্টি ও পার্থক্য সমান হলে এদের মধ্যবর্তী কোণ কত?

    • ক 90°
    • খ 180°
    • গ 60°
    • ঘ 45°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 90°

    এখানে, |A + B| = |A − B|
    A2 + B2 + 2AB cosθ = A2 + B2 − 2AB cosθ
    4AB cosθ = 0 → cosθ = 0 → θ = 90°
    অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের লব্ধি ও বিয়োগফলের মান সমান হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৪৬
    চল তড়িৎ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    পারদের রোধ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শূন্য?

    • ক 180
    • খ 100
    • গ −269
    • ঘ −345
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) −269

    পারদ 4.2 K অর্থাৎ প্রায় −269°C তাপমাত্রার নিচে অতিপরিবাহী হয়, তখন রোধ শূন্য হয়ে যায়।
    1911 সালে কামারলিং ওনেস পারদে অতিপরিবাহিতা আবিষ্কার করেন।
    যে তাপমাত্রার নিচে পদার্থের রোধ শূন্য হয় তাকে ক্রান্তি তাপমাত্রা (Tc) বলে; অতিপরিবাহী অবস্থায় চৌম্বক ক্ষেত্র ভেতরে ঢুকতে পারে না (মাইসনার ক্রিয়া)।
    সাধারণ ধাতুর রোধ তাপমাত্রা কমলে ধীরে ধীরে কমে, কিন্তু শূন্য হয় না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৪৭
    ভৌত জগৎ ও পরিমাপ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    কোনটি কৌণিক সরণের একক নয়?

    • ক ডিগ্রি
    • খ রেডিয়ান
    • গ গ্রেড
    • ঘ পাই
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) পাই

    কৌণিক সরণ θ = sr, এর একক রেডিয়ান (rad); ডিগ্রি ও গ্রেডও কোণের একক।
    π একটি সংখ্যা (3.1416), কোনো একক নয়।
    1 rad = 57.3°, π rad = 180°, 1 পূর্ণ ঘূর্ণন = 2π rad = 360° = 400 গ্রেড।
    রেডিয়ান মাত্রাহীন (দৈর্ঘ্য/দৈর্ঘ্য), SI-এ এটি সম্পূরক একক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৪৮
    স্থির তড়িৎ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    তড়িৎ বল সঞ্চালনের মধ্যস্থতার ভূমিকা পালন করে কে?

    • ক তড়িৎ আধান
    • খ বিন্দু চার্জ
    • গ ভেদনযোগ্যতা
    • ঘ তড়িৎ ক্ষেত্র
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) তড়িৎ ক্ষেত্র

    কোনো আধানের চারপাশে যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব (বল) অনুভূত হয় তাকে তড়িৎ ক্ষেত্র বলে, দুটি আধানের মধ্যে বল এই ক্ষেত্রের মাধ্যমেই সঞ্চালিত হয়।
    তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = Fq, একক NC−1 বা Vm−1, ভেক্টর রাশি।
    বিন্দু আধান q থেকে r দূরত্বে E = (14πε0)(qr2)।
    ভেদনযোগ্যতা (ε) মাধ্যমের ধর্ম, যা বলের মান নির্ধারণ করে; বল সঞ্চালন করে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৪৯
    জ্যোতির্বিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    1.4 Mo এর কম ভরের তারকা কোনটি?

    • ক নিউট্রন তারকা
    • খ পালসার
    • গ শ্বেতবামন
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) শ্বেতবামন

    চন্দ্রশেখর সীমা = 1.4 M☉ (সৌর ভর)। মৃত্যুর পর তারার অবশিষ্ট ভর 1.4 M☉-এর কম হলে সেটি শ্বেত বামন হয়।
    ভর 1.4 M☉ থেকে প্রায় 3 M☉ হলে নিউট্রন তারকা (দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন তারকাই পালসার)।
    ভর 3 M☉-এর বেশি হলে কৃষ্ণগহ্বর।
    শ্বেত বামন ইলেকট্রন অপজাত চাপে স্থিতিশীল থাকে; সূর্যের পরিণতি শ্বেত বামন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২৫০
    তরঙ্গ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    মাইকের শব্দের তীব্রতা লেভেল কত?

    • ক 120
    • খ 134
    • গ 345
    • ঘ 60
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 120

    শব্দের তীব্রতা লেভেল β = 10 log(II0) dB, I0 = 10−12 Wm−2 (শ্রাব্যতার সীমা)।
    চেনা মান: ফিসফিস 20 dB, সাধারণ কথাবার্তা 60 dB, ব্যস্ত রাস্তা 70–80 dB, উচ্চ শব্দে মাইক/লাউডস্পিকার 120 dB (ব্যথার সীমা), জেট ইঞ্জিন 140 dB।
    তীব্রতা 10 গুণ বাড়লে লেভেল 10 dB বাড়ে; 100 গুণ বাড়লে 20 dB।
    তীব্রতার একক Wm−2, লেভেলের একক ডেসিবেল (dB)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২৫১
    তরঙ্গ AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    শব্দ কী ধরনের তরঙ্গ?

    • ক অনুগামী অনুপ্রস্থ তরঙ্গ
    • খ অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ
    • গ অগ্রগামী অনুপ্রস্থ তরঙ্গ
    • ঘ অনুগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ

    শব্দ একটি যান্ত্রিক, অগ্রগামী, অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির দিকে সমান্তরালে কাঁপে, ফলে সংকোচন ও প্রসারণ তৈরি হয়।
    শব্দ চলতে জড় মাধ্যম লাগে, শূন্য মাধ্যমে চলে না; বায়ুতে 0°C-এ বেগ 332 ms−1।
    অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না; কঠিন মাধ্যমে শব্দ অনুপ্রস্থ তরঙ্গ হিসেবেও চলতে পারে।
    আলো ও পানির উপরিতলের তরঙ্গ অনুপ্রস্থ; টানা তারে সৃষ্ট তরঙ্গ স্থির তরঙ্গ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২৫২
    জ্যামিতিক আলোকবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    কোনো লেন্সের ক্ষমতা +6 D। লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর এক-তৃতীয়াংশ আকারের বিম্ব সৃষ্টি হবে?

    • ক 50 cm
    • খ 30 cm
    • গ 10 cm
    • ঘ 44 cm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 50 cm

    এখানে, P = +6 D ⇒ f = 1006 cm = 16.67 cm (উত্তল লেন্স), বাস্তব খর্বিত বিম্ব
    উত্তল লেন্সে বাস্তব বিম্বের বিবর্ধন m = fu − f
    m = 13 হলে u − f = 3f ⇒ u = 4f = 66.7 cm, যা অপশনে নেই।
    m = 12 হলে u − f = 2f ⇒ u = 3f = 50 cm, যা উত্তর-কীর সাথে মেলে।
    শর্টকাট: বাস্তব বিম্বের জন্য u = f(1 + 1m)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২৫৩
    জ্যামিতিক আলোকবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    অবতল দর্পনের ব্যবহার নয় কোনটি?

    • ক দন্ত চিকিৎসা
    • খ পেরিস্কোপ
    • গ টর্চলাইট
    • ঘ লঞ্চ, জাহাজের সার্চলাইট
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পেরিস্কোপ

    পেরিস্কোপে দুটি সমতল দর্পণ (বা সমকোণী প্রিজম) 45° কোণে বসানো থাকে, অবতল দর্পণ নয়।
    অবতল দর্পণের ব্যবহার: দাঁতের ডাক্তারের দর্পণ (বিবর্ধিত সোজা বিম্ব), টর্চ, গাড়ির হেডলাইট, সার্চলাইট (ফোকাসে উৎস রাখলে সমান্তরাল রশ্মি), দাড়ি কামানোর আয়না, প্রতিফলক দূরবীক্ষণ।
    উত্তল দর্পণ: গাড়ির পেছন দেখার আয়না, রাস্তার বাঁকে (বড় ক্ষেত্র, সোজা খর্বিত বিম্ব)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২৫৪
    সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    AC কে একমুখীকরণকে কী বলে?

    • ক অ্যাম্প্লিফায়ার
    • খ ট্রায়োড
    • গ রেকটিফায়ার
    • ঘ ইমালসিফায়ার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) রেকটিফায়ার

    AC-কে DC-তে রূপান্তরের প্রক্রিয়াকে একমুখীকরণ (rectification) বলে এবং যন্ত্রটি রেকটিফায়ার, p-n জংশন ডায়োড এ কাজে ব্যবহৃত হয়।
    অর্ধতরঙ্গ রেকটিফায়ারে 1টি ডায়োড, পূর্ণতরঙ্গে 2টি (সেন্টার-ট্যাপ) বা 4টি (ব্রিজ) ডায়োড।
    অ্যাম্প্লিফায়ার সংকেতের বিস্তার বাড়ায় (ট্রানজিস্টর); ট্রায়োড তিন-তড়িৎদ্বার ভ্যাকুয়াম টিউব।
    DC-কে AC-তে রূপান্তরকারী যন্ত্র ইনভার্টার।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২৫৫
    তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    কোথায় চৌম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি?

    • ক কেন্দ্রে
    • খ পার্শ্বীয়
    • গ চারপাশে
    • ঘ মেরু
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) মেরু

    চুম্বকের আকর্ষণ ক্ষমতা মেরুতে সবচেয়ে বেশি, মধ্যভাগে (নিরপেক্ষ অঞ্চল) প্রায় শূন্য।
    মেরু প্রান্ত থেকে সামান্য ভেতরে থাকে; চৌম্বক দৈর্ঘ্য ≈ 0.85 × জ্যামিতিক দৈর্ঘ্য।
    মেরু শক্তি m-এর একক A m; চৌম্বক ভ্রামক M = m × 2l, একক A m2।
    চুম্বককে যত টুকরাই করা হোক, প্রতিটি টুকরায় দুটি মেরু থাকে, একক মেরু পাওয়া যায় না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২৫৬
    তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তি কোণ-

    • ক বিনতি কোণ
    • খ বিচ্যুতি কোণ
    • গ আপতিত কোণ
    • ঘ প্রতিফলিত কোণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বিচ্যুতি কোণ

    ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ (declination) বলে।
    চৌম্বক মধ্যতলে ভূচৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য অনুভূমিকের সাথে যে কোণ করে তা বিনতি কোণ (dip, θ); চৌম্বক বিষুবরেখায় 0°, চৌম্বক মেরুতে 90°।
    ভূচৌম্বক উপাদান তিনটি: বিচ্যুতি কোণ, বিনতি কোণ, অনুভূমিক উপাংশ H; BH = B cosθ, BV = B sinθ, tanθ = BVBH।
    পাঠ্যবই অনুযায়ী ঢাকায় বিচ্যুতি প্রায় ½°E, বিনতি প্রায় 31°N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২৫৭
    তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    কোন তাপমাত্রায় চুম্বকত্ব বিনষ্ট হয়?

    • ক কুরী তাপমাত্রা
    • খ গলন তাপমাত্রা
    • গ স্থায়ী তাপমাত্রা
    • ঘ কোনটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) কুরী তাপমাত্রা

    যে তাপমাত্রার উপরে ফেরোচৌম্বক পদার্থ চুম্বকত্ব হারিয়ে প্যারাচৌম্বক হয়ে যায় তাকে কুরি তাপমাত্রা বলে।
    লোহার কুরি তাপমাত্রা 770°C (1043 K), নিকেলের 358°C, কোবাল্টের প্রায় 1115°C।
    কুরি তাপমাত্রার উপরে চৌম্বক গ্রাহিতা χ = CT − Tc (কুরি-ভাইস সূত্র); প্যারাচৌম্বকের জন্য χ = CT (কুরি সূত্র)।
    কুরি তাপমাত্রা গলনাঙ্কের চেয়ে কম, তাই গলার আগেই চুম্বকত্ব নষ্ট হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২৫৮
    জ্যামিতিক আলোকবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    লাল ও বেগুনি আলোর মধ্যে কার বিচ্যুতি বেশি?

    • ক লাল
    • খ নীল
    • গ বেগুনী
    • ঘ সাদা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বেগুনী

    প্রিজমে বিচ্যুতি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে: δ = (μ − 1)A; μ তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক (কোশির সূত্র μ = a + bλ2)।
    বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (প্রায় 400 nm), তাই μ ও বিচ্যুতি সবচেয়ে বেশি; লাল আলোর (প্রায় 700 nm) বিচ্যুতি সবচেয়ে কম।
    এ কারণে বর্ণালিতে লাল প্রিজমের ভূমি থেকে সবচেয়ে দূরে ও বেগুনি ভূমির সবচেয়ে কাছে থাকে।
    বিচ্ছুরণ ক্ষমতা ω = μv − μrμy − 1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৫৯
    গতিবিদ্যা AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    তক্তায় 0.039 cm গুলি ঢোকার পর বেগ অর্ধেক হলে বাকি পথটুকুতে অতিক্রান্ত দূরত্ব-

    • ক 0.00078 cm
    • খ 9.13 cm
    • গ 0.013 cm
    • ঘ 0.67 cm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.013 cm

    এখানে, s1 = 0.039 cm, আদিবেগ u, s1 পরে বেগ u2, শেষ বেগ 0, মন্দন a সুষম
    প্রথম অংশে: (u2)2 = u2 − 2as1 ⇒ 2as1 = 3u24
    বাকি অংশে: 0 = (u2)2 − 2as2 ⇒ 2as2 = u24
    ভাগ করে: s2s1 = 13 ⇒ s2 = 0.0393 = 0.013 cm
    শর্টকাট: থামার দূরত্ব ∝ v2, বেগ অর্ধেক হলে বাকি দূরত্ব মোটের 14, অর্থাৎ ইতিমধ্যে অতিক্রান্ত পথের 13।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২৬০
    জ্যামিতিক আলোকবিজ্ঞান AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ২০১৫

    চালসে (চল্লিশ বছরে) দৃষ্টিতে কোন লেন্স ব্যবহৃত হয়?

    • ক বাই ফোকাল
    • খ ইউনি ফোকাল
    • গ সেমি ফোকাল
    • ঘ ট্রাই ফোকাল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বাই ফোকাল

    চালশে বা বার্ধক্য দৃষ্টি (presbyopia): বয়সের সাথে চোখের লেন্সের নমনীয়তা ও সিলিয়ারি পেশির উপযোজন ক্ষমতা কমে যাওয়ায় কাছের ও দূরের দুই ধরনের বস্তুই ঝাপসা দেখা যায়।
    প্রতিকার: বাইফোকাল লেন্স, উপরের অংশ অবতল (দূরের জন্য), নিচের অংশ উত্তল (কাছের জন্য)।
    হ্রস্বদৃষ্টি (myopia): দূরের বস্তু দেখা যায় না, প্রতিকার অবতল লেন্স; দীর্ঘদৃষ্টি (hypermetropia): কাছের বস্তু দেখা যায় না, প্রতিকার উত্তল লেন্স।
    নাতিদূরবিন্দুর দূরত্ব 25 cm, স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীম।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল) ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি