পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৯ম অধ্যায়। এখানে ৬৬৬টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৬৬ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ৯ পাতা ৩১/৩৪
  1. 2 ঘণ্টা পরে কোনো তেজস্ক্রিয় মৌলের 116 অংশ অবশিষ্ট থাকে। মৌলটির অর্ধজীবন কত ?

    • ক 30 মিনিট
    • খ 15 মিনিট
    • গ 45 মিনিট
    • ঘ 1 ঘণ্টা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 30 মিনিট

    NN0 = (12)n = 116 = (12)4 ⇒ n = 4টি অর্ধজীবন
    ∴ T1/2 = 2 ঘণ্টা4 = 1204 = 30 মিনিট

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. নিচের কোন দুটি রশ্মি একই ধর্ম প্রদর্শন করে ?

    • ক X-ray এবং α-ray
    • খ γ-ray এবং β-ray
    • গ X-ray এবং γ-ray
    • ঘ α-ray এবং β-ray
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) X-ray এবং γ-ray

    X-রশ্মি ও γ-রশ্মি উভয়ই আধানহীন তড়িৎচুম্বকীয় তরঙ্গ — আলোর বেগে চলে, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন। α ও β হলো আধানযুক্ত কণার স্রোত।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. রেডিয়ামের গড় জীবন 2341 বছর। এর ক্ষয় ধ্রুবক কত ?

    • ক 4.27 × 10-4 y-1
    • খ 2.69 × 10-4 y-1
    • গ 8.54 × 10-4 y-1
    • ঘ 5.29 × 10-4 y-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4.27 × 10-4 y-1

    τ = 1λ ⇒ λ = 1τ = 12341 y = 4.27 × 10-4 y-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. 10 গ্রাম ভরের একটি তেজস্ক্রিয় মৌল α-কণা বিকিরণ করে। এক অর্ধজীবন পরে এর ভর কত হবে ?

    • ক 5 গ্রাম
    • খ প্রায় 10 গ্রাম
    • গ 10 গ্রাম
    • ঘ এর কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 5 গ্রাম

    এক অর্ধজীবনে মূল তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য মৌলে পরিণত হয়। তাই মূল মৌলটির অবশিষ্ট ভর = 102 = 5 গ্রাম।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. γ-রশ্মির মধ্যে আছে —

    • ক ইলেকট্রন
    • খ প্রোটন
    • গ ফোটন
    • ঘ পজিট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ফোটন

    γ-রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ উচ্চ শক্তির ফোটনের স্রোত; এর আধান ও স্থির ভর শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. সমপরিমাণ দুটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু 10 দিন এবং অপরটির অবক্ষয় ধ্রুবক 0.03465 d-1।
    40 দিন পর প্রথম পদার্থটির তুলনায় দ্বিতীয় পদার্থটির কতগুণ অবশিষ্ট থাকবে ?

    • ক 2
    • খ 3
    • গ 4
    • ঘ 5
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4

    দ্বিতীয়টির অর্ধায়ু T2 = 0.6930.03465 = 20 d
    40 দিনে প্রথমটির 4টি অর্ধায়ু: অবশিষ্ট 116N0
    দ্বিতীয়টির 2টি অর্ধায়ু: অবশিষ্ট 14N0
    ∴ অনুপাত = 1/41/16 = 4 গুণ

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. চার ঘণ্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের 116 অংশ অক্ষত থাকে। উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধজীবন হলো —

    • ক 15 মিনিট
    • খ 30 মিনিট
    • গ 45 মিনিট
    • ঘ 1 ঘণ্টা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 1 ঘণ্টা

    116 = (12)4 ⇒ 4টি অর্ধজীবন অতিক্রান্ত
    ∴ T1/2 = 4 ঘণ্টা4 = 1 ঘণ্টা

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. α-কণা হলো —

    • ক 42He
    • খ 31H
    • গ 32He
    • ঘ 21H
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 42He

    α-কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস — 2টি প্রোটন ও 2টি নিউট্রন, অর্থাৎ ভরসংখ্যা 4 ও পারমাণবিক সংখ্যা 2: 42He।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. তেজস্ক্রিয়তা —
    i. একটি নিউক্লীয় ঘটনা
    ii. একটি সবিরাম প্রক্রিয়া
    iii. বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের অস্থিতিশীলতা থেকে ঘটে — নিউক্লীয় ঘটনা, সঠিক।
    (ii) এটি স্বতঃস্ফূর্ত ও অবিরাম (নিরবচ্ছিন্ন) প্রক্রিয়া, সবিরাম নয় — ভুল।
    (iii) তাপ, চাপ, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র — কোনো বাহ্যিক প্রভাবে এর হার বদলায় না — সঠিক।
    ∴ i ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. β-রশ্মির ধর্মগুলো —
    (i) ভেদনক্ষমতা γ-রশ্মি অপেক্ষা বেশি
    (ii) ঋণাত্মক আধানবিশিষ্ট
    (iii) আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয়
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ii ও iii

    (i) ভেদন ক্ষমতার ক্রম: γ > β > α; β-এর ভেদনক্ষমতা γ অপেক্ষা কম — ভুল।
    (ii) β-কণা হলো ইলেকট্রন, তাই ঋণাত্মক আধানবিশিষ্ট — সঠিক।
    (iii) β-কণার বেগ আলোর বেগের প্রায় 99% পর্যন্ত হতে পারে — সঠিক।
    ∴ ii ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. চিত্র
    চিত্রে র‍্যাডনের তেজস্ক্রিয় ক্ষয়ের লেখচিত্র নির্দেশ করা হচ্ছে যার অর্ধায়ু 3.8 day।
    র‍্যাডনের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক কত ?

    • ক 0.118 d-1
    • খ 0.182 d-1
    • গ 0.369 d-1
    • ঘ 0.693 d-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 0.182 d-1

    λ = 0.693T1/2 = 0.6933.8 d = 0.182 d-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. চিত্র
    চিত্রে র‍্যাডনের তেজস্ক্রিয় ক্ষয়ের লেখচিত্র নির্দেশ করা হচ্ছে যার অর্ধায়ু 3.8 day।
    উদ্দীপক অনুসারে কোন সময় ব্যবধানে র‍্যাডনের ক্ষয়ের হার সর্বাধিক হবে ?

    • ক t4 - t3
    • খ t1 - t0
    • গ t2 - t1
    • ঘ t3 - t2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) t1 - t0

    ক্ষয়ের হার -dNdt = λ N — অক্ষত পরমাণুর সংখ্যা N যত বেশি, ক্ষয়ের হার তত বেশি। শুরুতে (t0 থেকে t1) N সর্বাধিক (N0 থেকে 0.85N0), লেখচিত্রের ঢালও এখানে সবচেয়ে খাড়া। তাই t1 - t0 ব্যবধানে ক্ষয়ের হার সর্বাধিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন হচ্ছে —
    (i) T1/2 = 0.693λ
    (ii) T1/2 = 0.693λ
    (iii) T1/2 = 0.693τ
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) i ও iii

    T1/2 = ln 2λ = 0.693λ (i সঠিক)। গড় আয়ু τ = 1λ বসালে T1/2 = 0.693τ (iii সঠিক)। 0.693λ সঠিক নয় (ii ভুল)। ∴ i ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. 198Au-এর অবক্ষয় ধ্রুবক প্রতিদিন 0.257। 198Au-এর অর্ধায়ু কত ?

    • ক 0.27 days
    • খ 0.72 days
    • গ 7.20 days
    • ঘ 2.70 days
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2.70 days

    T1/2 = 0.693λ = 0.6930.257 d-1 = 2.70 days

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. বিটা ক্ষয়ে ট্রিটিয়ামের (31H) অর্ধায়ু 12.5 বছর। 25 বছর পর একটি খাঁটি ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে ?

    • ক 18
    • খ 12
    • গ 14
    • ঘ 16
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 14

    অর্ধায়ুর সংখ্যা n = 2512.5 = 2
    অবশিষ্ট অংশ = (12)2 = 14

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মির ব্যবহার নির্ভুল ও সময় উপযোগী ?

    • ক X-ray
    • খ UV-ray
    • গ γ-ray
    • ঘ β-ray
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) UV-ray

    আসল টাকায় বিশেষ প্রতিপ্রভ কালি ও নিরাপত্তা চিহ্ন থাকে, যা অতিবেগুনি (UV) রশ্মিতে উজ্জ্বল হয়ে দেখা যায়। তাই UV রশ্মি দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে জাল টাকা শনাক্ত করা যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. রেডিয়ামের গড় আয়ু 2341 y। এর অবক্ষয় ধ্রুবকের মান কত ?

    • ক 4.27 × 10-4 y-1
    • খ 0.091 y-1
    • গ 0.063 y-1
    • ঘ 3.21 × 10-5 y-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4.27 × 10-4 y-1

    λ = 1τ = 12341 y = 4.27 × 10-4 y-1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. 14 min শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 116 অংশ অবশিষ্ট থাকে। মৌলটির অর্ধায়ু কত ?

    • ক 78 min
    • খ 87 min
    • গ 72 min
    • ঘ 143 min
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 72 min

    116 = (12)4 ⇒ 4টি অর্ধায়ু
    ∴ T1/2 = 144 = 72 min

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে, এর অর্ধায়ু হবে —

    • ক 0.693 বছর
    • খ 0.5 বছর
    • গ 0.4 বছর
    • ঘ 0.75 বছর
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.693 বছর

    T1/2 = 0.693τ = 0.693 × 1 = 0.693 বছর

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয় ?

    • ক α-রশ্মি
    • খ β-রশ্মি
    • গ γ-রশ্মি
    • ঘ X-রশ্মি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) X-রশ্মি

    তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে α, β ও γ — এ তিন প্রকার রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। X-রশ্মি নিউক্লিয়াস থেকে নয়, দ্রুতগামী ইলেকট্রন ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে উৎপন্ন হয় — তাই এটি তেজস্ক্রিয় রশ্মি নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি