পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৯ম অধ্যায়। এখানে ৬৬৬টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৬৬ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ৯ পাতা ২৯/৩৪
  1. হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি -13.6 eV। তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত ?

    • ক -1.5 eV
    • খ -3.4 eV
    • গ -4.5 eV
    • ঘ -40.8 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) -1.5 eV

    En = -13.6n2 eV
    ∴ E3 = -13.632 = -13.69 = -1.51 eV ≈ -1.5 eV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. রিডবার্গ ধ্রুবকের মান কত ?

    • ক 1.097 × 107 m-1
    • খ 1.097 m-1
    • গ 0.097 m-1
    • ঘ 1.097 × 10-7 m-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.097 × 107 m-1

    হাইড্রোজেন বর্ণালির সূত্র 1λ = R(1n12 - 1n22)-এ ব্যবহৃত রিডবার্গ ধ্রুবক R = me48ε02h3c = 1.097 × 107 m-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. বোর পরমাণু মডেলের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি —
    i. ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে
    ii. বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির ওপর নির্ভর করে না
    iii. ইলেকট্রনের কক্ষপথগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) বোরের মতে ইলেকট্রন কেবল নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত (স্থায়ী) কক্ষপথে আবর্তন করে — সঠিক।
    (ii) বিকিরিত বা শোষিত শক্তি দুই কক্ষপথের শক্তির পার্থক্যের সমান (hf = Eu - El), অর্থাৎ কক্ষপথের শক্তির ওপর নির্ভর করে — ভুল।
    (iii) কক্ষপথের ব্যাসার্ধ rn ∝ n2 — নির্দিষ্ট মানের — সঠিক।
    ∴ i ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n = 3 কক্ষ থেকে n = 2 কক্ষে আসে তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হয় ? (রিডবার্গ ধ্রুবক R)

    • ক 5R36
    • খ 11R36
    • গ 3611R
    • ঘ 365R
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 365R

    1λ = R(122 - 132) = R(14 - 19) = 5R36
    ∴ λ = 365R
    (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (ক) দেওয়া আছে, কিন্তু 5R36 হলো 1λ বা তরঙ্গসংখ্যা; তরঙ্গদৈর্ঘ্য 365R।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ হলো —

    • ক n2h2ε0π me2
    • খ me48n2h2ε02
    • গ e√(4πε0 m rn)
    • ঘ e4πε0 m rn
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) e√(4πε0 m rn)

    কেন্দ্রমুখী বল = কুলম্ব আকর্ষণ বল: mv2rn = 14πε0e2rn2
    ⇒ v2 = e24πε0 m rn ⇒ v = e√(4πε0 m rn)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. হাইড্রোজেন পরমাণুর ৩য় বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো —

    • ক hπ
    • খ 3h2π
    • গ 2hπ
    • ঘ 3hπ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 3h2π

    L = nh2π; n = 3 হলে L = 3h2π

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষে ইলেকট্রনটির মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত —

    • ক 1 : 8
    • খ 1 : 4
    • গ 1 : 2
    • ঘ 2 : 1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 1 : 2

    বিভব শক্তি U = -14πε0e2r, গতিশক্তি K = 12mv2 = 14πε0e22r
    মোট শক্তি E = K + U = -14πε0e22r
    ∴ E : U = 12 : 1 = 1 : 2
    (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (ক) দেওয়া আছে, তবে হিসাব অনুযায়ী অনুপাত 1 : 2।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. 23592U নিউক্লিয়াসের ইলেকট্রনের সংখ্যা কত ?

    • ক 92
    • খ 235
    • গ 143
    • ঘ শূন্য
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) শূন্য

    নিউক্লিয়াস কেবল প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত; নিউক্লিয়াসের ভেতরে কোনো ইলেকট্রন থাকে না। তাই নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা শূন্য। (92টি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে থাকে, নিউট্রন 235 − 92 = 143টি।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বোঝায় ?

    • ক ইলেকট্রন ও প্রোটন
    • খ প্রোটন ও নিউট্রন
    • গ নিউট্রন ও ইলেকট্রন
    • ঘ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) প্রোটন ও নিউট্রন

    নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের (নিউক্লিয়নের) মোট সংখ্যাকে ভরসংখ্যা (A) বলে: A = Z + N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. জার্মেনিয়াম নিউক্লিয়াসের প্রতীক 7332Ge। এর নিউট্রন সংখ্যা কত ?

    • ক 73
    • খ 32
    • গ 105
    • ঘ 41
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 41

    নিউট্রন সংখ্যা N = A − Z = 73 − 32 = 41

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. 4020Ca এবং 3919K হচ্ছে —

    • ক আইসোটোপ
    • খ আইসোবার
    • গ আইসোমার
    • ঘ আইসোটোন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) আইসোটোন

    Ca-এর নিউট্রন সংখ্যা = 40 − 20 = 20; K-এর নিউট্রন সংখ্যা = 39 − 19 = 20। প্রোটন ও ভরসংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান — এমন নিউক্লিয়াসগুলোকে আইসোটোন বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. 2 amu ভরের সমতুল্য শক্তি কত ?

    • ক 931.5 MeV
    • খ 1863 MeV
    • গ 1863 eV
    • ঘ 931.5 eV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1863 MeV

    1 amu ভরের সমতুল্য শক্তি = 931.5 MeV
    ∴ 2 amu-এর সমতুল্য শক্তি = 2 × 931.5 = 1863 MeV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান ?

    • ক 11H
    • খ 73Li
    • গ 126C
    • ঘ 2311Na
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 126C

    N = A − Z:
    H: 1 − 1 = 0 (প্রোটন 1), Li: 7 − 3 = 4 (প্রোটন 3), C: 12 − 6 = 6 (প্রোটন 6), Na: 23 − 11 = 12 (প্রোটন 11)
    ∴ 126C-এ প্রোটন ও নিউট্রন সমান (6টি করে)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. A ⎯β→ B ⎯α→ C ⎯γ→ D
    উদ্দীপকে D মৌলের ভরসংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা 82।
    B মৌলের পারমাণবিক সংখ্যা কত ?

    • ক 84
    • খ 82
    • গ 80
    • ঘ 78
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 84

    γ নিঃসরণে A ও Z অপরিবর্তিত, তাই C: A = 210, Z = 82।
    α নিঃসরণে A 4 কমে, Z 2 কমে; তাই B: A = 210 + 4 = 214, Z = 82 + 2 = 84।
    ∴ B-এর পারমাণবিক সংখ্যা 84।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. A ⎯β→ B ⎯α→ C ⎯γ→ D
    উদ্দীপকে D মৌলের ভরসংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা 82।
    উদ্দীপকের A ও B মৌল —

    • ক আইসোমার
    • খ আইসোটোন
    • গ আইসোটোপ
    • ঘ আইসোবার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) আইসোবার

    B: A = 214, Z = 84 (আগের প্রশ্ন)। β নিঃসরণে A অপরিবর্তিত থাকে, Z 1 বাড়ে; তাই A মৌল: A = 214, Z = 83।
    A ও B-এর ভরসংখ্যা সমান (214) কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন (83 ও 84) — তাই এরা আইসোবার।
    (দ্রষ্টব্য: বইয়ের উত্তরমালায় (গ) দেওয়া আছে, কিন্তু β ক্ষয়ে আইসোটোপ নয়, আইসোবার সৃষ্টি হয়।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে —

    • ক আইসোমার
    • খ আইসোবার
    • গ আইসোটোন
    • ঘ আইসোটোপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) আইসোবার

    একই ভরসংখ্যা (A) কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা (Z) বিশিষ্ট নিউক্লিয়াসকে আইসোবার বলে; যেমন 4018Ar ও 4020Ca।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. যেসব পদার্থের পারমাণবিক সংখ্যা অভিন্ন কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয় ?

    • ক আইসোটোপ
    • খ আইসোটোন
    • গ আইসোবার
    • ঘ আইসোমার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) আইসোটোপ

    একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা (প্রোটন সংখ্যা) সমান কিন্তু ভরসংখ্যা (নিউট্রন সংখ্যা) ভিন্ন, তাদের আইসোটোপ বলে; যেমন 126C, 136C, 146C।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. নিচের কোনটি ভরের একক নয় ?

    • ক amu
    • খ MeVc2
    • গ MeV
    • ঘ N m-1 s2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) MeV

    amu এবং MeVc2 ভরের একক। N m-1 s2 = kg m s-2 · m-1 · s2 = kg — এটিও ভরের একক। কিন্তু MeV হলো শক্তির একক, ভরের নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. নিচের কোনটি আইসোটোনের উদাহরণ ?

    • ক 3215P
    • খ 146C
    • গ 4020Ca
    • ঘ 3919K
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4020Ca

    নিউট্রন সংখ্যা: P: 32 − 15 = 17, C: 14 − 6 = 8, Ca: 40 − 20 = 20, K: 39 − 19 = 20। Ca ও K-এর নিউট্রন সংখ্যা সমান (20), তাই 4020Ca ও 3919K পরস্পরের আইসোটোন। বইয়ের উত্তরমালায় (গ) ও (ঘ) উভয়ই সঠিক ধরা হয়েছে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. কোনো মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটি ?

    • ক ZAX
    • খ AZX
    • গ ZXA
    • ঘ XAZ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) AZX

    নিউক্লিয়াসের সাধারণ সংকেত AZX — এখানে X = মৌলের প্রতীক, বাম পাশে ওপরে A = ভরসংখ্যা এবং বাম পাশে নিচে Z = পারমাণবিক সংখ্যা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি