পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৯ম অধ্যায়। এখানে ৬৬৬টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৬৬ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ৯ পাতা ৩৩/৩৪
  1. নিচের কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?

    • ক X-ray
    • খ Beta
    • গ Alpha
    • ঘ Gamma
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) Gamma

    গামা রশ্মি অতি উচ্চ শক্তির (ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের) আধানহীন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই পদার্থে খুব কম আয়নন ঘটায় এবং ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ক্রম: γ > X > β > α।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. mp = 1.00728 amu, mn = 1.00876 amu, M(42He) = 4.00276 amu এবং 1 amu = 931.5 MeVc2 হলে α-কণার বন্ধনশক্তি —

    • ক 27.312 MeV
    • খ 37.78 MeV
    • গ 39.16 MeV
    • ঘ 72.57 MeV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 27.312 MeV

    α-কণায় 2টি প্রোটন ও 2টি নিউট্রন।
    নিউক্লিয়নগুলোর মোট ভর = 2 × 1.00728 + 2 × 1.00876 = 4.03208 amu
    ভর ত্রুটি Δ m = 4.03208 - 4.00276 = 0.02932 amu
    বন্ধনশক্তি = 0.02932 × 931.5 = 27.31 MeV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ধরা যাক, তিনটি কণার মুক্ত অবস্থার স্থির ভর যথাক্রমে 1, 1.5, 2.5 amu। এদের দ্বারা গঠিত কণার স্থায়ী ভর 4.98 amu হলে এর বন্ধনশক্তি কত MeV ?

    • ক 9.31
    • খ 18.62
    • গ 37.24
    • ঘ 74.48
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 18.62

    মুক্ত কণাগুলোর মোট ভর = 1 + 1.5 + 2.5 = 5 amu
    ভর ত্রুটি Δ m = 5 - 4.98 = 0.02 amu
    বন্ধনশক্তি = 0.02 × 931 = 18.62 MeV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. একটি নিউক্লিয়াসের ভরত্রুটি 0.0377 a.m.u হলে এর বন্ধনশক্তি কত ?

    • ক 3.51 MeV
    • খ 35.2 MeV
    • গ 37.7 MeV
    • ঘ 931 MeV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 35.2 MeV

    বন্ধনশক্তি EB = Δ m × 931.5 MeV = 0.0377 × 931.5 = 35.1 MeV ≈ 35.2 MeV

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. একটি ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরসংখ্যার দুটি নিউক্লিয়াসে বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?

    • ক শৃঙ্খল বিক্রিয়া
    • খ নিউক্লীয় ফিশন
    • গ নিউক্লীয় ফিউশন
    • ঘ এর কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) নিউক্লীয় ফিশন

    নিউট্রনের আঘাতে একটি ভারী নিউক্লিয়াস (যেমন 235U) ভেঙে প্রায় সমান ভরের দুটি মাঝারি নিউক্লিয়াসে বিভক্ত হয় এবং বিপুল শক্তি (≈ 200 MeV) ও কয়েকটি নিউট্রন নির্গত হয় — একে নিউক্লীয় ফিশন বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. দুটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল গঠনের প্রক্রিয়াকে কী বলে ?

    • ক নিউক্লীয় ফিউশন বিক্রিয়া
    • খ শৃঙ্খল বিক্রিয়া
    • গ নিউক্লীয় ফিশন বিক্রিয়া
    • ঘ এর কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) নিউক্লীয় ফিউশন বিক্রিয়া

    অতি উচ্চ তাপমাত্রায় দুটি হালকা নিউক্লিয়াস (যেমন ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম) মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং ভর ত্রুটির সমতুল্য শক্তি নির্গত হয় — একে নিউক্লীয় ফিউশন বলে। সূর্যের শক্তির উৎস এ বিক্রিয়া।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. চিত্র
    চিত্রে প্রোটেকটিনিয়ামের প্রোটন সংখ্যা কত ?

    • ক 95
    • খ 91
    • গ 90
    • ঘ 89
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 91

    23892U থেকে α নিঃসরণে Z 2 কমে: Th-এর Z = 92 − 2 = 90
    Th থেকে β নিঃসরণে Z 1 বাড়ে: Pa-এর Z = 90 + 1 = 91
    ∴ প্রোটেকটিনিয়ামের প্রোটন সংখ্যা 91।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. তিনটি বিবৃতি দেওয়া হলো —
    (i) কোনো ইলেকট্রন যদি উচ্চশক্তিস্তর Eu থেকে একটি নিম্নশক্তিস্তর El-এ গমন করে তখন নিঃসৃত ফোটনের শক্তি হবে hf = Eu - El
    (ii) প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কে এক বেকেরেল বলে।
    (iii) যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরসংখ্যাবিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।
    নিচের কোনটি সঠিক ?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    (i) বোরের তৃতীয় স্বীকার্য — সঠিক।
    (ii) 1 Bq = প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ক্ষয় — সঠিক।
    (iii) ফিশনের সংজ্ঞা — সঠিক।
    ∴ i, ii ও iii সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. 22286A → 20682B + 8 10n + (α)
    বিক্রিয়ায় কয়টি α-কণা বের হবে ?

    • ক 2টি
    • খ 4টি
    • গ 6টি
    • ঘ 8টি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2টি

    ধরি x টি α-কণা নির্গত হয়।
    ভরসংখ্যার সংরক্ষণ: 222 = 206 + 8 × 1 + 4x ⇒ 4x = 8 ⇒ x = 2
    পারমাণবিক সংখ্যার সংরক্ষণ: 86 = 82 + 0 + 2x ⇒ x = 2 (মিলে যায়)
    ∴ 2টি α-কণা বের হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. 22286A → 20682B + 8 10n + (α)
    কয়টি β-কণা নিঃসৃত হবে ?

    • ক 0টি
    • খ 2টি
    • গ 4টি
    • ঘ 16টি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0টি

    2টি α-কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কমে 86 − 2 × 2 = 82, যা B-এর পারমাণবিক সংখ্যার সমান। তাই পারমাণবিক সংখ্যা মেলাতে কোনো β-কণার প্রয়োজন নেই — β-কণা নিঃসৃত হবে 0টি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. নিচের সমীকরণে 235U-এর ফিশন বিক্রিয়া দেখানো হয়েছে। খালি বক্সটিতে নিচের কোন সংখ্যাটি হবে ?
    23592U + 10n → □56Ba + 9236Kr + 3 10n

    • ক 141
    • খ 142
    • গ 143
    • ঘ 144
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 141

    ভরসংখ্যার সংরক্ষণ: 235 + 1 = A + 92 + 3 × 1 ⇒ A = 236 − 95 = 141

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় X হচ্ছে : 94Be + 42He → 126C + X

    • ক electron
    • খ proton
    • গ neutron
    • ঘ none of these
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) neutron

    ভরসংখ্যা: 9 + 4 = 12 + A ⇒ A = 1
    পারমাণবিক সংখ্যা: 4 + 2 = 6 + Z ⇒ Z = 0
    ∴ X = 10n — নিউট্রন (চ্যাডউইক এ বিক্রিয়াতেই নিউট্রন আবিষ্কার করেন)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. কোনো নিউক্লিয়াস থেকে একটি β- কণা নিঃসৃত হলে —

    • ক পারমাণবিক সংখ্যা এক কমে যায়
    • খ ভরসংখ্যা এক কমে যায়
    • গ পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়
    • ঘ পারমাণবিক সংখ্যা দুই বেড়ে যায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়

    β⁻ নিঃসরণে নিউক্লিয়াসের একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়: n → p + e- + ν̅। ফলে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়, ভরসংখ্যা অপরিবর্তিত থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা (β-) নিঃসরণ করে ও দুটি আলফা কণায় পরিণত হয়। আদি নিউক্লিয়াসের A এবং Z যথাক্রমে ছিল —

    • ক 6, 3
    • খ 7, 2
    • গ 7, 3
    • ঘ 8, 4
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 7, 3

    AZX + 10n → 2 42He + 0-1e
    ভরসংখ্যা: A + 1 = 8 + 0 ⇒ A = 7
    পারমাণবিক সংখ্যা: Z + 0 = 4 − 1 ⇒ Z = 3
    ∴ আদি নিউক্লিয়াস 73Li (A = 7, Z = 3)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. একটি 23892U নিউক্লিয়াস প্রথম ধাপে 23490Th এবং পরবর্তী ধাপে 23491Pa নিউক্লিয়াসে পরিণত হয়। এ দু ধাপে কী কী রশ্মি নির্গত হয় ?

    • ক α ও β-
    • খ β- ও β-
    • গ α ও α
    • ঘ β- ও α
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) α ও β-

    প্রথম ধাপে: A 4 কমে (238 → 234), Z 2 কমে (92 → 90) — α নিঃসরণ।
    দ্বিতীয় ধাপে: A অপরিবর্তিত (234), Z 1 বাড়ে (90 → 91) — β⁻ নিঃসরণ।
    ∴ যথাক্রমে α ও β⁻।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. 2713Al + 42He → 3014Si + ( ) নিউক্লীয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি হলো —

    • ক আলফা কণা
    • খ ইলেকট্রন
    • গ প্রোটন
    • ঘ নিউট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) প্রোটন

    ভরসংখ্যা: 27 + 4 = 30 + A ⇒ A = 1
    পারমাণবিক সংখ্যা: 13 + 2 = 14 + Z ⇒ Z = 1
    ∴ অনুপস্থিত কণা 11H — প্রোটন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. 1 kg ইউরেনিয়াম (235U) হতে শক্তির পরিমাণ কত kWh ?

    • ক 5.25 × 102
    • খ 2.29 × 107
    • গ 3.92 × 107
    • ঘ 9.32 × 107
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 2.29 × 107

    1 kg 235U-এ পরমাণুর সংখ্যা N = 1000235 × 6.023 × 1023 = 2.563 × 1024
    প্রতি ফিশনে ≈ 200 MeV শক্তি; মোট শক্তি = 2.563 × 1024 × 200 × 1.6 × 10-13 J = 8.2 × 1013 J
    1 kWh = 3.6 × 106 J ⇒ E = 8.2 × 10133.6 × 106 = 2.28 × 107 kWh ≈ 2.29 × 107 kWh

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. 10n + 23592U → 14156Ba + 9236Kr + 3 10n + শক্তি।
    বিক্রিয়াটি কোন ধরনের ?

    • ক ফিউশন
    • খ ফিশন
    • গ নিউক্লীয় তাপ বিক্রিয়া
    • ঘ সংযোজন বিক্রিয়া
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ফিশন

    এখানে একটি নিউট্রনের আঘাতে ভারী 235U নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস (Ba ও Kr), 3টি নিউট্রন ও শক্তি উৎপন্ন হয়েছে — এটি নিউক্লীয় ফিশন বিক্রিয়া।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. 10n + 23592U → 14156Ba + 9236Kr + 3 10n + শক্তি।
    বিক্রিয়াটিতে কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে ?

    • ক 132 MeV
    • খ 182 MeV
    • গ 192 MeV
    • ঘ 200 MeV
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 200 MeV

    235U-এর প্রতিটি ফিশনে ভর ত্রুটি প্রায় 0.215 amu, যার সমতুল্য শক্তি ≈ 0.215 × 931.5 ≈ 200 MeV। তাই একটি ফিশন বিক্রিয়ায় প্রায় 200 MeV শক্তি উৎপন্ন হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. 73Li + X → 42He + 42He এখানে X হলো —

    • ক আলফা কণা
    • খ নিউট্রন
    • গ প্রোটন
    • ঘ ডিউটেরন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) প্রোটন

    ভরসংখ্যা: 7 + A = 4 + 4 ⇒ A = 1
    পারমাণবিক সংখ্যা: 3 + Z = 2 + 2 ⇒ Z = 1
    ∴ X = 11H — প্রোটন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি