তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব জ্ঞানমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় তড়িৎ-চুম্বক ক্ষেত্র সম্পর্কিত

টেসলা কাকে বলে?

সকল বোর্ড ২৬

উত্তর

চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা চৌম্বক আবেশের এস.আই. একক হলো টেসলা।

কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে ক্ষেত্রের সাথে অভিলম্বভাবে স্থাপিত 1m দৈর্ঘ্যের একটি পরিবাহীর মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহিত হলে যদি পরিবাহীটি 1N বল অনুভব করে, তবে ঐ চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি