সব লেখাপ্লেন কীভাবে আকাশে ওড়ে?
প্লেনের ডানার (wing) একটা বিশেষ আকৃতি থাকে — উপরের অংশ কিছুটা বাঁকানো, নিচের অংশ প্রায় সমতল। এই আকৃতিকে বলে Airfoil।যখন প্লেন সামনে এগোয়, তখন বাতাস ডানার উপর দিয়ে এবং নিচ দিয়ে দুই ভাগে চলে যায়। ডানার বাঁকানো উপরিভাগের কারণে সেখান দিয়ে বাতাস বেশি দ্রুত প্রবাহিত হয়, নিচ দিয়ে তুলনামূলক ধীরে।Bernoulli's Principle অনুযায়ী, যেখানে বাতাসের গতি বেশি, সেখানে চাপ কম থাকে। তাই ডানার উপরের চাপ নিচের চাপের চেয়ে কম হয়ে যায় — এই চাপের পার্থক্যই ডানাকে উপরের দিকে ঠেলে দেয়, যাকে বলে Lift Force। এই Lift যখন প্লেনের ওজনের চেয়ে বেশি হয়, তখনই প্লেন মাটি ছেড়ে আকাশে উঠে যায়।