সব লেখা

আকাশ কেনো নীল দেখায়?

পদার্থবিজ্ঞান শিক্ষক · প্রতিষ্ঠাতা, PhysicsVerseপ্রকাশ:
সূর্যের আলো আসলে সাদা, কিন্তু এতে রংধনুর সাতটা রঙই মিশে থাকে। যখন এই আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের ছোট ছোট অণুর সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত (scatter) হয়ে যায়।এই ঘটনাকে বলে Rayleigh Scattering — এতে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো (নীল, বেগুনি) বেশি বিক্ষিপ্ত হয়, লাল আলোর চেয়ে প্রায় ৪ গুণ বেশি। যেহেতু আমাদের চোখ বেগুনি রঙের চেয়ে নীল রঙে বেশি sensitive, তাই আকাশকে আমরা নীল দেখি, বেগুনি না।সূর্যাস্তের সময় আকাশ লাল-কমলা দেখায় কেনো? কারণ তখন সূর্যের আলো বায়ুমণ্ডলের অনেক বেশি পথ পাড়ি দিয়ে আমাদের চোখে আসে, ততক্ষণে নীল আলো প্রায় সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়ে যায়, শুধু লাল-কমলা আলোই টিকে থাকে।
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি