তাপগতিবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায়। এখানে ৭৪৭টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৭৪৭ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ১ পাতা ৬/৩৮
  1. ১০১
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    একটি দ্বিপরমাণুক গ্যাসের আয়তন সমচাপ 105 Pa তে 0.02 m3 থেকে 0.05 m3 হলো। গ্যাসের কৃত কাজ কত?

    • ক 2000 J
    • খ 5000 J
    • গ 3000 J
    • ঘ 300 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3000 J

    W = PΔV = 105 × 0.03

    = 3000 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ১০২
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত কী নির্ধারণ করে?

    • ক শক্তির পরিমাণ
    • খ প্রাকৃতিক প্রক্রিয়ার দিক
    • গ তাপের একক
    • ঘ গ্যাসের চাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) প্রাকৃতিক প্রক্রিয়ার দিক

    প্রথম সূত্র শুধু হিসাব মেলায়; দ্বিতীয় সূত্র বলে দেয় কোন দিকে ঘটনা ঘটবে — গরম চা ঠান্ডা হয়, উল্টোটা নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ১০৩
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    দ্বিতীয় সূত্রের ক্লসিয়াস বিবৃতি কোনটি?

    • ক তাপ সম্পূর্ণ কাজে রূপান্তর করা যায়
    • খ শক্তি সংরক্ষিত হয়
    • গ এনট্রপি সবসময় কমে
    • ঘ বাইরের কাজ ছাড়া তাপ ঠান্ডা থেকে গরম বস্তুতে যেতে পারে না
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) বাইরের কাজ ছাড়া তাপ ঠান্ডা থেকে গরম বস্তুতে যেতে পারে না

    রেফ্রিজারেটর ঠান্ডা থেকে গরমে তাপ নেয় ঠিকই, কিন্তু বিদ্যুৎ খরচ করে — নিজে থেকে নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ১০৪
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    দ্বিতীয় সূত্রের কেলভিন-প্ল্যাঙ্ক বিবৃতি কোনটি?

    • ক তাপ নিজে থেকে ঠান্ডা থেকে গরমে যায়
    • খ এনট্রপি ধ্রুব থাকে
    • গ একটিমাত্র তাপাধার থেকে তাপ নিয়ে সম্পূর্ণ কাজে রূপান্তর করা যায় না
    • ঘ সব ইঞ্জিনের দক্ষতা সমান
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) একটিমাত্র তাপাধার থেকে তাপ নিয়ে সম্পূর্ণ কাজে রূপান্তর করা যায় না

    ইঞ্জিনকে সবসময় কিছু তাপ ঠান্ডা তাপাধারে ফেলতেই হবে — তাই দক্ষতা ১০০% হয় না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ১০৫
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপ ইঞ্জিনের দক্ষতার রাশি কোনটি?

    • ক η = Q2Q1
    • খ η = Q1W
    • গ η = 1 − Q2Q1
    • ঘ η = Q1 − Q2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) η = 1 − Q2Q1

    η = WQ1 = Q1 − Q2Q1 = 1 − Q2Q1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ১০৬
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    কার্নো ইঞ্জিনের দক্ষতার রাশি কোনটি?

    • ক η = 1 − T2T1
    • খ η = 1 − T1T2
    • গ η = T2T1
    • ঘ η = T1 − T2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) η = 1 − T2T1

    η = 1 − T2T1 — তাপমাত্রা অবশ্যই কেলভিনে।

    এটি ঐ দুই তাপমাত্রার মধ্যে চলা যেকোনো ইঞ্জিনের সর্বোচ্চ সম্ভাব্য দক্ষতা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ১০৭
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    কার্নো চক্রে কয়টি ধাপ এবং কোন ধরনের?

    • ক চারটি — দুইটি সমোষ্ণ ও দুইটি রুদ্ধতাপীয়
    • খ দুইটি — সমোষ্ণ ও রুদ্ধতাপীয়
    • গ চারটি — সবই সমোষ্ণ
    • ঘ তিনটি — সমচাপ, সমআয়তন, সমোষ্ণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) চারটি — দুইটি সমোষ্ণ ও দুইটি রুদ্ধতাপীয়

    সমোষ্ণ প্রসারণ → রুদ্ধতাপীয় প্রসারণ → সমোষ্ণ সংকোচন → রুদ্ধতাপীয় সংকোচন।

    চারটি ধাপই উভমুখী ধরা হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ১০৮
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    কার্নো উপপাদ্য কী বলে?

    • ক সব ইঞ্জিনের দক্ষতা সমান
    • খ দক্ষতা কার্যকরী পদার্থের ওপর নির্ভর করে
    • গ দুই নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি দক্ষ ইঞ্জিন সম্ভব নয়
    • ঘ অনুভমুখী ইঞ্জিন বেশি দক্ষ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) দুই নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি দক্ষ ইঞ্জিন সম্ভব নয়

    কার্নো ইঞ্জিন উভমুখী, তাই এটিই সর্বোচ্চ দক্ষতার সীমা।

    যেকোনো বাস্তব (অনুভমুখী) ইঞ্জিনের দক্ষতা এর চেয়ে কম।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ১০৯
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    একটি ইঞ্জিন 1000 J তাপ নিয়ে 300 J কাজ করলে বাকি 700 J কোথায় যায়?

    • ক ঠান্ডা তাপাধারে বর্জিত হয়
    • খ ধ্বংস হয়ে যায়
    • গ অভ্যন্তরীণ শক্তিতে জমা থাকে
    • ঘ গরম তাপাধারে ফিরে যায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ঠান্ডা তাপাধারে বর্জিত হয়

    দ্বিতীয় সূত্র অনুযায়ী কিছু তাপ ঠান্ডা তাপাধারে ফেলতেই হবে।

    চক্রে ΔU = 0, তাই Q2 = 1000 − 300 = 700 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১১০
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    রেফ্রিজারেটর ও তাপ ইঞ্জিনের মধ্যে সম্পর্ক কী?

    • ক দুইটি সম্পূর্ণ ভিন্ন
    • খ রেফ্রিজারেটরে কাজ লাগে না
    • গ দুইটির দক্ষতা সমান
    • ঘ রেফ্রিজারেটর হলো উল্টোভাবে চলা তাপ ইঞ্জিন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) রেফ্রিজারেটর হলো উল্টোভাবে চলা তাপ ইঞ্জিন

    ইঞ্জিন: তাপ নিয়ে কাজ দেয়। রেফ্রিজারেটর: কাজ দিয়ে ঠান্ডা জায়গা থেকে তাপ তুলে গরম জায়গায় ফেলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১১
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    রেফ্রিজারেটরের কর্মদক্ষতা গুণাঙ্ক (COP) এর রাশি কোনটি?

    • ক COP = WQ2
    • খ COP = Q2W
    • গ COP = Q1W
    • ঘ COP = 1 − Q2Q1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) COP = Q2W

    যা চাই (ঠান্ডা জায়গা থেকে সরানো তাপ Q2) ÷ যা দিতে হয় (কাজ W)

    COP = Q2W — এর মান ১ এর চেয়ে বড় হতে পারে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১১২
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    COP এর মান ১ এর বেশি হতে পারে — এটি কি দ্বিতীয় সূত্র ভাঙে?

    • ক হ্যাঁ
    • খ না — COP দক্ষতা নয়, এটি লাভ-খরচের অনুপাত
    • গ হ্যাঁ, প্রথম সূত্রও ভাঙে
    • ঘ শুধু আদর্শ ক্ষেত্রে ভাঙে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) না — COP দক্ষতা নয়, এটি লাভ-খরচের অনুপাত

    দক্ষতার সংজ্ঞায় আউটপুট শক্তি ইনপুটের চেয়ে বেশি হয় না। কিন্তু COP-তে সরানো তাপকে দেওয়া কাজের সাথে তুলনা করা হয় — এখানে ৩-৫ মান স্বাভাবিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১১৩
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    রেফ্রিজারেটরের দরজা খোলা রেখে ঘর ঠান্ডা করা যায় কি?

    • ক হ্যাঁ, দ্রুত ঠান্ডা হবে
    • খ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
    • গ শুধু শীতকালে যাবে
    • ঘ না — উল্টো ঘর গরম হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) না — উল্টো ঘর গরম হবে

    ফ্রিজ ভেতর থেকে Q2 তুলে বাইরে Q2 + W ফেলে।

    দরজা খোলা থাকলে সবটাই একই ঘরে থাকে — নিট ফল +W পরিমাণ বাড়তি তাপ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১১৪
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    এয়ার কন্ডিশনার ও হিট পাম্পের মূল পার্থক্য কী?

    • ক যন্ত্র আলাদা
    • খ হিট পাম্পে বিদ্যুৎ লাগে না
    • গ AC তে কাজ লাগে না
    • ঘ কোন দিকটা কাজে লাগানো হচ্ছে — ঠান্ডা করা না গরম করা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) কোন দিকটা কাজে লাগানো হচ্ছে — ঠান্ডা করা না গরম করা

    একই চক্র। AC ঘরের তাপ বাইরে ফেলে; হিট পাম্প বাইরের তাপ ঘরের ভেতরে আনে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১১৫
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    এনট্রপি (entropy) কী নির্দেশ করে?

    • ক বিশৃঙ্খলা বা অব্যবহারযোগ্য শক্তির পরিমাপ
    • খ মোট শক্তি
    • গ তাপমাত্রা
    • ঘ চাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বিশৃঙ্খলা বা অব্যবহারযোগ্য শক্তির পরিমাপ

    এনট্রপি বিশৃঙ্খলার পরিমাপ। এটি যত বাড়ে, শক্তি তত কম ব্যবহারযোগ্য হয়ে পড়ে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১১৬
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    এনট্রপি পরিবর্তনের রাশি কোনটি? (উভমুখী প্রক্রিয়া)

    • ক ΔS = QT
    • খ ΔS = ΔQT
    • গ ΔS = TΔQ
    • ঘ ΔS = ΔQ − T
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ΔS = ΔQT

    ΔS = ΔQT — একক JK−1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১১৭
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    এনট্রপির SI একক কোনটি?

    • ক J
    • খ Jkg−1
    • গ K
    • ঘ JK−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) JK−1

    ΔS = ΔQT → একক JK−1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১১৮
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    একটি বিচ্ছিন্ন ব্যবস্থায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এনট্রপির কী হয়?

    • ক বাড়ে বা অপরিবর্তিত থাকে
    • খ কমে
    • গ সবসময় শূন্য
    • ঘ ধ্রুব থাকে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বাড়ে বা অপরিবর্তিত থাকে

    উভমুখী প্রক্রিয়ায় ΔS = 0, অনুভমুখীতে ΔS > 0।

    অর্থাৎ ΔS ≥ 0 — এটাই দ্বিতীয় সূত্রের এনট্রপি রূপ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১১৯
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    বরফ গলার সময় এনট্রপির কী হয়?

    • ক কমে
    • খ বাড়ে
    • গ অপরিবর্তিত থাকে
    • ঘ শূন্য হয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বাড়ে

    কঠিনের সাজানো কেলাস ভেঙে তরলের এলোমেলো সজ্জায় যায় — বিশৃঙ্খলা বাড়ে।

    ΔS = mLT > 0।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ১২০
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    মহাবিশ্বের এনট্রপি সম্পর্কে দ্বিতীয় সূত্র কী বলে?

    • ক ক্রমাগত বাড়ছে
    • খ ধ্রুব থাকে
    • গ কমছে
    • ঘ শূন্য
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ক্রমাগত বাড়ছে

    প্রতিটি বাস্তব প্রক্রিয়াতেই কিছু শক্তি অব্যবহারযোগ্য তাপে ছড়িয়ে পড়ে — মহাবিশ্বের মোট এনট্রপি বাড়ছে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তাপগতিবিদ্যা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি