পদার্থের গাঠনিক ধর্ম — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৭ম অধ্যায়। এখানে ৬৮৮টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৮৮ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৭ পাতা ৩৩/৩৫
  1. ৬৪১

    1m দৈর্ঘ্য ও 1 mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল নিচের কোনটি? [Y = 2 × 1011 Nm−2]

    • ক 2 × 104 N
    • খ 2 × 105 N
    • গ 2 × 106 N
    • ঘ 2 × 107 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2 × 104 N

    এখানে, L = 1 m, A = 1 mm2 = 10−6 m2, দৈর্ঘ্য বিকৃতি lL = 10% = 0.1, Y = 2 × 1011 Nm−2
    আমরা জানি, F = YA(lL)
    ∴ F = 2 × 1011 × 10−6 × 0.1 = 2 × 104 N

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৬৪২

    বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে?

    • ক স্থিতিস্থাপক গুণাঙ্ক
    • খ পয়সনের অনুপাত
    • গ মোট কৃত কাজ
    • ঘ একক আয়তনে বিভবশক্তি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) স্থিতিস্থাপক গুণাঙ্ক

    পীড়ন (উল্লম্ব অক্ষ) বনাম বিকৃতি (অনুভূমিক অক্ষ) লেখচিত্রের সরলরৈখিক অংশের ঢাল = পীড়ন/বিকৃতি = স্থিতিস্থাপক গুণাঙ্ক।
    দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এই ঢালই ইয়ং-এর গুণাঙ্ক; ঢাল যত বেশি, উপাদান তত বেশি স্থিতিস্থাপক।
    লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12 × পীড়ন × বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি (একক আয়তনে কৃতকাজ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৬৪৩

    স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে—

    • ক ইয়ংয়ের গুণাঙ্ক
    • খ আয়তন গুণাঙ্ক
    • গ পয়সনের অনুপাত
    • ঘ দৃঢ়তার গুণাঙ্ক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দৃঢ়তার গুণাঙ্ক

    আকার পীড়ন (কৃন্তন পীড়ন) ও আকার বিকৃতির (কৃন্তন কোণ θ) অনুপাতকে দৃঢ়তার গুণাঙ্ক বলে: η = FAθ।
    দৃঢ়তার গুণাঙ্কের একক Nm−2, মাত্রা [ML−1T−2]; এটি কেবল কঠিনের থাকে।
    দৈর্ঘ্য পীড়ন/দৈর্ঘ্য বিকৃতি = ইয়ং-এর গুণাঙ্ক, আয়তন পীড়ন/আয়তন বিকৃতি = আয়তন গুণাঙ্ক।
    পয়সনের অনুপাত = পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৬৪৪

    নিচের কোন পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক সবচেয়ে বেশি?

    • ক তামা
    • খ প্লাস্টিক
    • গ ইস্পাত
    • ঘ সোনা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ইস্পাত

    প্রদত্তগুলোর মধ্যে ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক সবচেয়ে বেশি, প্রায় 2 × 1011 Nm−2।
    তামা ≈ 1.1 থেকে 1.2 × 1011 Nm−2, সোনা ≈ 7.9 × 1010 Nm−2, প্লাস্টিক ≈ 109 Nm−2 ক্রমের (সবচেয়ে কম)।
    এজন্য সেতু, রেললাইন ও ভবনের কাঠামোতে ইস্পাত ব্যবহার করা হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৬৪৫

    স্থিতিস্থাপক বস্তুকে যখন সংকুচিত করা হয় তখন তার মোট সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি?

    • ক (12)YAl2L2
    • খ (12)YAl2L
    • গ (12)YAlL2
    • ঘ (12)YAlL
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) (12)YAl2L

    সংকোচন বা প্রসারণ যাই হোক, স্থিতিস্থাপক সীমার মধ্যে সঞ্চিত শক্তি W = (12)Fl।
    আমরা জানি, F = YAlL; বসালে W = (12)YAl2L
    এখানে l হলো দৈর্ঘ্যের পরিবর্তন (সংকোচনে দৈর্ঘ্য হ্রাস), L আদি দৈর্ঘ্য, A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
    একক আয়তনে সঞ্চিত শক্তি = 12 × পীড়ন × বিকৃতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬৪৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০১

    একই উপাদানে তৈরি ২য় তারের দৈর্ঘ্য ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ কিন্তু ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক হলে ও সমান ভার প্রয়োগ করলে ২য় তার ও ১ম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত?

    • ক same
    • খ 2
    • গ 12
    • ঘ 8
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 8

    Δl=FLAY ∝ Lr2। L দ্বিগুণ ও r অর্ধেক ⇒ Δl হবে 2×4 = 8 গুণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৬৪৭
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭

    নিচের কোনটি সঠিক?

    • ক U = 12lLY
    • খ U = 12YAl2L / AL
    • গ U = 12 Al
    • ঘ U = 12 AlL
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) U = 12YAl2L / AL

    একক আয়তনে সঞ্চিত শক্তি U=12×পীড়ন×বিকৃতি; মোট কাজ 12YAl2L — একে আয়তন AL দিয়ে ভাগ করলেই U পাওয়া যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৬৪৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৩ · রাজশাহী বোর্ড ২০২৩

    নিচের কোনটির মাত্রা নেই?

    • ক পীড়ন
    • খ ইয়াং-এর গুণাঙ্ক
    • গ বিকৃতি
    • ঘ চাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বিকৃতি

    পীড়ন, ইয়ং গুণাঙ্ক ও চাপ — তিনটিরই মাত্রা ML-1T-2। বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই মাত্রাহীন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৬৪৯
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩

    একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y। যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং
    গুণাঙ্ক কত হবে?

    • ক পূর্বের সমান
    • খ পূর্বের অর্ধেক
    • গ পূর্বের দ্বিগুণ
    • ঘ পূর্বের চার গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) পূর্বের সমান

    ইয়ং-এর গুণাঙ্ক উপাদানের বৈশিষ্ট্য — ব্যাস বদলালেও Y পূর্বের সমানই থাকবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৬৫০
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪

    1.1 m দৈর্ঘ্য ও 2.0 cm ব্যাসবিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 kg ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? g = 10 m/s² ।

    • ক 0.25 MPa
    • খ 0.025 GPa
    • গ 1.0 MPa
    • ঘ 0.1 GPa
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 0.1 GPa

    A=πr2=π(0.01)2=3.1416×10-4 m2। F=31.4×10=314 N। n=F/Aθ=314/3.1416×10-40.01≈1.0×108 Pa = 0.1 GPa।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৬৫১
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১

    বৃষ্টির একটি বড়ো ফোঁটা ভেঙে অনেকগুলো ছোটো ফোঁটায় পরিণত হলে, বড়ো ফোঁটাটির তুলনায় ছোটো ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল

    • ক হ্রাস পাবে
    • খ বৃদ্ধি পাবে
    • গ অপরিবর্তিত থাকবে
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পাবে

    মোট আয়তন একই থাকলেও ছোটো ফোঁটাগুলোর সমষ্টিগত পৃষ্ঠক্ষেত্রফল বেড়ে যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৬৫২
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২

    নিচের কোনটির মাত্রা নেই?

    • ক পীড়ন (Stress)
    • খ ইয়াং-এর গুনাঙ্ক (Young's modulus)
    • গ বিকৃ তি (Strain)
    • ঘ চাপ (Pressure)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বিকৃ তি (Strain)

    বিকৃতি হলো দুটি দৈর্ঘ্যের অনুপাত (ΔLL), তাই এর কোনো মাত্রা নেই; পীড়ন, ইয়ং গুণাঙ্ক ও চাপ — এই তিনটিরই মাত্রা ML−1T−2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৬৫৩
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১

    বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙ্গে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে, বড় ফোঁটাটির তু লনায় ছোট ফোঁটাগুলির সমষ্টিগত ক্ষেত্রফল-

    • ক হ্রাস পাবে
    • খ বৃদ্ধি পাবে
    • গ অপরিবর্তিত থাকবে
    • ঘ কোনটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পাবে

    একই মোট আয়তনের বড় ফোঁটাকে ছোট ফোঁটায় ভাঙলে ব্যাসার্ধ কমে যায়; সংখ্যা n∝1r3 হারে বাড়লেও মোট ক্ষেত্রফল n×4πr2∝1r হওয়ায় নিট ক্ষেত্রফল বৃদ্ধি পায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৬৫৪
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০

    স্থিতিস্থাপক গুণাংকের মাত্রা কী?

    • ক MLT−1
    • খ ML−1T−2
    • গ MLT−2
    • ঘ ML2T−2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ML−1T−2

    স্থিতিস্থাপক গুণাংক =(পীড়ন)/(বিকৃতি)=FAΔLL, যার মাত্রা পীড়নের মাত্রার সমান, অর্থাৎ ML−1T−2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৬৫৫
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭

    একটি তারের ইয়ং এর গুণাঙ্ক 4 ×1011 N/m2। তারটির দৈর্ঘ্য 7.5% বাড়াতে কী পরিমাণ পীড়ন প্রয়োজন হবে?

    • ক 7.5×1011 N/m2
    • খ 3×1010 N/m2
    • গ 5.33×1010 N/m2
    • ঘ 4×1010 N/m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 3×1010 N/m2

    পীড়ন =Y×বিকৃতি=4×1011×0.075=3×1010 N/m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৬৫৬
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৪

    এক টুকরা কর্কযুক্ত 0°C তাপমাত্রার একটি বরফখণ্ড বরফ-পানিতে ভাসমান। বরফখণ্ডটি গলে গেলে পানির স্তরের উচ্চতা:

    • ক বৃদ্ধি পাবে
    • খ কমে যাবে
    • গ সমান থাকবে
    • ঘ আদি অবস্থায় পানি ও বরফের অনুপাতের উপর নির্ভরশীল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) সমান থাকবে

    প্লবতা নীতি অনুযায়ী ভাসমান বরফখণ্ড তার নিজ ওজনের সমান পানি অপসারণ করে; গলে যাওয়ার পর সৃষ্ট পানির আয়তন ঠিক ততটুকুই হয় যতটুকু আগে অপসারিত হয়েছিল। কর্কও নিজে ভাসমান থেকে নিজের সমতুল্য আয়তন অপসারণ করতে থাকে অপরিবর্তিতভাবে। ফলে সামগ্রিক পানির স্তর অপরিবর্তিত থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৬৫৭
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১২

    একটি কৈশিক নলের ব্যাস 0.04 ×10−4 m এর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতর 0.082m উপরে উঠে। পানির তলটান কত? দেওয়া আছে: দেওয়া আছে, স্পর্শ কোণ = 0° এবং পানির ঘনত্ব = 1.0×103 kg/m3 .

    • ক 8.5×10−4 N/m
    • খ 7.5×10−4 N/m
    • গ 9.0×10−4 N/m
    • ঘ 8.0×10−4 N/m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 8.0×10−4 N/m

    কৈশিক উত্থান সূত্র T=hρgr2cosθ (এখানে θ=0∘, cosθ=1)। ব্যাসার্ধ r=0.04×10−42=2×10−6 m। সুতরাং T=0.082×1.0×103×9.8×2×10−62≈8.0×10−4 N/m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৬৫৮
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১২

    একটি তারের উপর টান F হলে দৈর্ঘ্যবৃদ্ধি হয় X, তারটি যদি হকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়ংং গুণাংক Y হয় তবে তারে সঞ্চিত বিভব শক্তি কত?

    • ক 12 Yx
    • খ Yx
    • গ 12 Fx
    • ঘ Fx
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 12 Fx

    হুকের সূত্র মেনে চলা তারে বল-দৈর্ঘ্যবৃদ্ধি লেখ একটি সরলরেখা (F∝x), তাই স্থিতিস্থাপক বিভবশক্তি ঐ লেখের নিচের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ U=12Fx (গড় বল F2 দিয়ে x পরিমাণ সরণ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৬৫৯
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১১

    1 m দীর্ঘ ও 10−2 cm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2 kg ওজন দ্বারা টানা হলো। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। দেওয়া আছে: ইয়ং-এর গুণাঙ্ক Y = 2×1011 Nm−2

    • ক 9.8 × 10−5 m
    • খ 9.8 × 10−2 m
    • গ 2 × 10−2 m
    • ঘ 2 × 10−5 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 9.8 × 10−5 m

    Y=FAΔLL⇒ΔL=FLAY। এখানে F=mg=2×9.8=19.6N, A=10−2cm2=10−6m2, L=1m, Y=2×1011Nm−2। সুতরাং ΔL=19.6×110−6×2×1011=19.62×105=9.8×10−5m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৬৬০
    পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৯

    5 মিটার দৈর্ঘ্য এবং 1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে 20 kg ভর ঝুলিয়ে দেওয়া হলো। এতে তারের দৈর্ঘ্য 2 mm বৃদ্ধি পেলে তারটির ইয়ং এর গুণাঙ্কের মান কত?

    • ক 5×1012 dynecm2
    • খ 20×1012 dynecm2
    • গ 4.9×1012 dynecm2
    • ঘ 5.6×1012 dynecm2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4.9×1012 dynecm2

    Y=FLA ΔL। CGS এককে F=mg=20000×980=1.96×107 dyne, L=500 cm, A=1 mm2=0.01 cm2, ΔL=0.2 cm। সুতরাং Y=1.96×107×5000.01×0.2=4.9×1012 dynecm​2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি