নিউটনীয় বলবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৪র্থ অধ্যায়। এখানে ৮৭০টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
৪২১
বলের ঘাত হচ্ছে-
i. বল ও বলের ক্রিয়াকালের গুণফল
ii. ভরবেগের পরিবর্তন
iii. ভরবেগের পরিবর্তনের হার
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
বলের ঘাত = F·t (i ✓) = ভরবেগের পরিবর্তন (ii ✓)। ভরবেগের পরিবর্তনের হার হলো বল, ঘাত নয় (iii ✗)। -
৪২২
অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়- ২০১৮)
- ক গতিশক্তি
- খ স্থিতিশক্তি
- গ কৌণিক ভরবেগ
- ঘ ভরবেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভরবেগ
যেকোনো সংঘর্ষেই ভরবেগ সংরক্ষিত হয়; অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় না। -
৪২৩
4 kg 3 6 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms-1 এবং 5 ms-1 বেগে একই দিকে গতিশীল। পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলেবন্ধুর বেগ কত?
- ক 10 ms-1
- খ 7 ms-1
- গ 6 ms-1
- ঘ 4 ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 7 ms-1
ভরবেগ সংরক্ষণ: (4×10 + 6×5) = (4+6)v ⇒ 70 = 10v ⇒ v = 7 ms-1। -
৪২৪
অনুভূমিক দিকে গতিশীল 50g ভরের একটি বল 20 cms-1 বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 10cms-1 বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত হবে?
- ক 0.015kg m s-1
- খ 0.005kg m s-1
- গ 0.15kg m s-1
- ঘ 0.05kg m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.015kg m s-1
ঘাত = ভরবেগের পরিবর্তন = m(v2−v1) = 0.050×(0.20+0.10) = 0.015 kg ms-1। -
৪২৫
22 m s-1 বেগে আগত 0.25 kg ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে 0.12 s-এর মধ্যে থামিয়ে দিলো। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো।
- ক 45.83 N
- খ 46 N
- গ 45.6 erg
- ঘ 46.1 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 45.83 N
F=ΔpΔt=0.25×220.12≈45.83 N। -
৪২৬
দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে-
i. সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকে
ii. সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই থাকে
iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি দুটোই সংরক্ষিত, আর সমান ভর হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে। তিনটিই ঠিক। -
৪২৭
খুব অল্প সময়ের জন্য খুব বড়ো মানের বল প্রযুক্ত হলে তাকে বলে
- ক সংসক্তি বল
- খ ঘূর্ণন বল
- গ রাসায়নিক শক্তি
- ঘ ঘাত বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ঘাত বল
অতি অল্প সময়ে ক্রিয়াশীল বিশাল মানের বলকে ঘাত বল (impulsive force) বলে। -
৪২৮
'বলের ঘাত' এর একক কী?
- ক N-kg
- খ N-m
- গ N-sec
- ঘ N-sec-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) N-sec
বলের ঘাত = F·t ⇒ একক নিউটন-সেকেন্ড (N·s)। -
৪২৯
বলের ঘাত দ্বারা বোঝায়
- ক টর্ক
- খ জড়তার ভ্রামক
- গ রৈখিক ভরবেগের পরিবর্তন
- ঘ কৌণিক ভরবেগের পরিবর্তন
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) রৈখিক ভরবেগের পরিবর্তন
বলের ঘাত = ∫F dt = Δp, অর্থাৎ রৈখিক ভরবেগের পরিবর্তন। -
৪৩০
একটি বস্তু 60 cms-1 বেগে গতিশীল অবস্থায় একটি স্থির বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ 40 ms-1 হলে, ২য় বস্তুর বেগ কত?
দেওয়া আছে: ভর সমান- ক 100 cms-1
- খ 20 cms-1
- গ 40 cms-1
- ঘ 45 cms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 20 cms-1
ভরবেগ সংরক্ষণ (সমান ভর): 60 = 40 + v2 ⇒ v2 = 20 cms-1। -
৪৩১
10 gm ভরের একটি বল 100 cms-1 বেগে একটি উল্লম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেলো। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত dyne-sec?
- ক 0
- খ 100
- গ 1000
- ঘ 2000
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2000
ঘাত = m(v−(−v)) = 2mv = 2×10×100 = 2000 g·cm s-1 = 2000 dyne·s। -
৪৩২
কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F(t) = t2 + t + 2 হলে, ti = 1s হতে tf= 2s সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত
- ক 4 N s
- খ 5.83 N s
- গ 8 N s
- ঘ 12 N s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 5.83 N s
ঘাত = ∫F dt = ∫(t2+t+2)dt সীমা 1 থেকে 2 = [t33+t22+2t] = 8.667 − 2.833 = 5.83 N s। -
৪৩৩
450 gm ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচু থেকে 50 gm ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 m উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভিতর থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করো। (এখানে g = 10m /s2 )
- ক 59 m/s
- খ 42.4 m/s
- গ 60 m/s
- ঘ 50 m/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 60 m/s
উঠে যাওয়ার বেগ v=√2gh=√2×10×1.8=6 ms-1। ভরবেগ সংরক্ষণ: 0.050u = (0.450+0.050)×6 = 3 ⇒ u = 60 m/s। -
৪৩৪
একটি কাঠের তক্তার ওপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ 40°। ইট ও তক্তার মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত?
- ক 0.87
- খ 0.85
- গ 0.84
- ঘ 0.97
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.84
নিশ্চল কোণ θ হলে μs=tanθ=tan40°≈0.84। -
৪৩৫
73 kg ভরের একটি বাক্সকে 543 N অনুভূমিক বলে মেঝের ওপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.53। বাক্সের ত্বরণ কত?
- ক 2.24 m s-2
- খ 0.224 m s-2
- গ 4.84 m s-2
- ঘ 0.448 m s-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.24 m s-2
ঘর্ষণ বল = μmg = 0.53×73×9.8 = 379.2 N। নিট বল = 543−379.2 = 163.8 N ⇒ a=163.873≈2.24 ms-2। -
৪৩৬
একটি 0.2 kg ওজনের মুঠোফোন একটি বইয়ের ওপর স্থির অবস্থায় রাখা আছে। বইটিকে অনুভূমিকের সাথে কত কোণে হেলানো হলে বইয়ের উপরিতল হতে মুঠোফোনটি গড়িয়ে নামতে থাকবে?
দেওয়া আছে: μS 0.3- ক 12.3°
- খ 16.7°
- গ 20.8°
- ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 16.7°
গড়িয়ে নামা শুরু হয় যখন tanθ=μs=0.3 ⇒ θ=tan-1(0.3)≈16.7°। -
৪৩৭
অনুভূমিক মেঝেতে স্থিরাবস্থায় 800 N ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 N অনুভূমিক ধাক্কার প্রয়োজন। স্থিরাবস্থায় ঘর্ষণ সহগের মান
- ক 0.25
- খ 0.125
- গ 0.50
- ঘ 4.00
-
৪৩৮
1N ঘর্ষণজনিত বাধাবিশিষ্ট রাস্তার ওপর 2 kg ভরের বস্তুতে 5 m s-2 ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন?
- ক 8 N
- খ 9 N
- গ 10 N
- ঘ 11 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 11 N
F = ma + ঘর্ষণ = 2×5 + 1 = 11 N। -
৪৩৯
ব্যাংকিংহীন অনুভূমিক সমতল রাস্তায় নিরাপদে যানবাহনের বাঁক নেওয়ার শর্ত হলো-
Fφ>f
Fφ ≤ f
iii. Fφ = f
নিচের কোনটি সঠিক?
দেওয়া আছে: এখানে Fφ= কেন্দ্রমুখী বল, f = রাস্তার ঘর্ষণ বল- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ii ও iii
ঘর্ষণই কেন্দ্রমুখী বল যোগায়। নিরাপদ বাঁকের শর্ত Fφ ≤ f (সমান হলে ঠিক সীমায়)। Fφ>f হলে গাড়ি ছিটকে যাবে। -
৪৪০
কোনো বস্তুকে অনুভূমিকের সাথে 40° কোণে 15 N বল দ্বারা টানা হচ্ছে। বস্তুর ভর 3.5 kg এবং বস্তু ও
তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে ত্বরণ কত?- ক 1.522 m s-2
- খ 1.183 m s-2
- গ 1.575 m s-2
- ঘ None
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1.522 m s-2
অনুভূমিক উপাংশ = 15cos40° = 11.49 N। N = mg − 15 sin40° = 34.3 − 9.64 = 24.66 N ⇒ ঘর্ষণ = 0.25×24.66 = 6.17 N। a=11.49−6.173.5≈1.522 ms-2।
নিউটনীয় বলবিদ্যা নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।