তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২৫১৯ প্রশ্ন
পাতা ২৪/১২৬
সাল ধরে দেখো
-
৪৬১
K স্প্রিং ধ্রুবকবিশিষ্ট কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভবশক্তি
- ক W = k x2
- খ W = 12k x2
- গ W = K x
- ঘ W = 12k x
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) W = 12k x2
স্প্রিং-এ সঞ্চিত বিভবশক্তি = ∫kx dx = 12kx2। -
৪৬২
বিভবশক্তির একক কোনটি?
- ক জুল
- খ জুল/কেজি
- গ জুল/(কেজি)2
- ঘ নিউটন/কেজি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জুল
বিভবশক্তিও এক ধরনের শক্তি, তাই একক জুল। -
৪৬৩
h উচ্চতা থেকে একটি বস্তুকে বিনাবাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
- ক h6
- খ 2h3
- গ h3
- ঘ 5h3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) h3
ভূমি থেকে y উচ্চতায় PE=mgy, KE=mg(h−y)। শর্তমতে mg(h−y)=2mgy ⇒ h=3y ⇒ y=h3। -
৪৬৪
40 N ওজনের বস্তুকে মেঝে থেকে 2m উঁচুতে 2 s ধরে রাখতে কাজের পরিমাণ হবে
- ক 0 J
- খ 40 J
- গ 120 J
- ঘ 240 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0 J
ধরে রাখলে সরণ শূন্য, তাই কাজও শূন্য (0 J)। -
৪৬৫
2 N m-1 স্প্রিং ধ্রুবকের একটি আদর্শ স্প্রিং-এর দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে 0.1 m বৃদ্ধি করলে স্প্রিং-এর বিভবশক্তি কত বৃদ্ধি পাবে?
- ক 0.1 J
- খ 0.001 J
- গ 1 J
- ঘ 0.01 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.01 J
U=12kx2=12(2)(0.1)2=0.01 J। -
৪৬৬
স্প্রিং-এ সঞ্চিত শক্তি হচ্ছে-
i. বিভবশক্তি
ii. রাসায়নিকশক্তি
iii যান্ত্রিকশক্তি
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
স্প্রিং-এ সঞ্চিত হয় স্থিতিস্থাপক বিভবশক্তি, যা যান্ত্রিক শক্তিরই একটি রূপ। রাসায়নিক শক্তি নয়। -
৪৬৭
একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। ভূমি হতে 5.0m উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 4 গুণ হলে কত m উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেয়া হয়েছিল?
- ক 15
- খ 25
- গ 35
- ঘ 45
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 25
5 m উচ্চতায় mg(H−5)=4×mg(5) ⇒ H−5=20 ⇒ H=25 m। -
৪৬৮
80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় ওঠবে?'
- ক 50 m
- খ 56 m
- গ 61 m
- ঘ 64 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 64 m
20% শক্তি ক্ষয় হলে অবশিষ্ট 80%। উচ্চতা ∝ শক্তি ⇒ h′=0.8×80=64 m। -
৪৬৯
30 m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনাবাধায় পড়তে দিলে কোন স্থানে এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
- ক 10 m
- খ 15 m
- গ 25 m
- ঘ 28 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 10 m
mg(30−y)=2mgy ⇒ 30=3y ⇒ y=10 m। -
৪৭০
এটি কত বেগে ভূমিতে আঘাত করবে?
দেওয়া আছে: g = 10m s-2- ক 10m s-1
- খ 20 m s-1
- গ 200 m s-1
- ঘ 400 m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 20 m s-1
v=√2gh=√2×10×20=√400=20 ms-1। -
৪৭১
10 m ওপর হতে 10 kg ভরের একটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর মাটি থেকে 5m ওপরে মোট শক্তি হবে
- ক 490 J
- খ 100 J
- গ 735 J
- ঘ 980 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 980 J
যান্ত্রিক শক্তি সংরক্ষিত, তাই যেকোনো বিন্দুতে মোট শক্তি = প্রাথমিক বিভবশক্তি = mgh = 10×9.8×10 = 980 J। -
৪৭২
পানি মেঘে পরিণত হতে কৃতকাজ
- ক mgh
- খ v ρ g h
- গ Al ρ g h
- ঘ সবগুলো
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সবগুলো
W=mgh; আবার m=Vρ=Alρ। তাই mgh = Vρgh = Alρgh — তিনটিই একই রাশি। -
৪৭৩
একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য 0.24 m, প্রস্থ 0.12m এবং উচ্চতা 0.06 m. এর ভর 2 kg। কাঠের ব্লকের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উল্লম্ব অবস্থানে রাখতে কী পরিমাণ কাজ করতে হবে?
- ক 0.588 J
- খ 1.764 J
- গ 2.352 J
- ঘ 4.704 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1.764 J
অনুভূমিক অবস্থায় ভরকেন্দ্র 0.062=0.03 m উঁচুতে; দৈর্ঘ্য খাড়া করলে 0.242=0.12 m উঁচুতে। h=0.09 m ⇒ W=2×9.8×0.09=1.764 J। -
৪৭৪
m ভরের,l দৈর্ঘ্যের, b প্রস্থের এবং h উচ্চতার একটি সুষম দণ্ডকে শায়িত অবস্থা হতে খাড়া করলে-
i. দণ্ডের ভারকেন্দ্রের সরণ হবে, hC = lG-hG
ii. কৃতকাজের পরিমাণ হবে W = mg hc
iii. কৃতকাজের পরিমাণ হবে W = mg (12-h2)
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
(i) ✓ ভারকেন্দ্রের সরণ = খাড়া অবস্থার উচ্চতা − শায়িত অবস্থার উচ্চতা। (ii) ✓ W=mghc। (iii) ✓ hc=l2−h2 বসালে একই রাশি পাওয়া যায়। -
৪৭৫
60 m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনাবাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির তিনগুণ হবে?
- ক 15 m
- খ 30 m
- গ 10 m
- ঘ 16.67 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 15 m
mg(60−y)=3mgy ⇒ 60=4y ⇒ y=15 m। -
৪৭৬
100 gm ভর ও 1 cm পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেলো।
স্কেলটির ভরকেন্দ্রের সরণ কত cm ?
দেওয়া আছে: g = 9.8m s-2- ক 100.0
- খ 99.5
- গ 50.0
- ঘ 49.5
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 49.5
খাড়া অবস্থায় ভরকেন্দ্র 50 cm উঁচুতে, শুয়ে পড়লে 12 cm উঁচুতে। সরণ = 50−0.5 = 49.5 cm। -
৪৭৭
100 gm ভর ও 1 cm পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেলো।
অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ কত J?
দেওয়া আছে: g = 9.8m s-2- ক 0.4851
- খ 0.9751
- গ 0.4900
- ঘ 0.9800
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.4851
W=mgh=0.1×9.8×0.495=0.4851 J। -
৪৭৮
ভূমিতে অনুভূমিকভাবে থাকা 2 kg ভরের এবং 104 cm দৈর্ঘ্য, প্রস্থ 4 cm ও 4 cm পুরুত্বের আয়তাকার দণ্ডকে উল্লম্ব অবস্থায় আনতে 'কী পরিমাণ কাজ সম্পাদিত হবে?
- ক 9.41 J
- খ 9.8 J
- গ 10.19 J
- ঘ 20.38 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 9.8 J
অনুভূমিক অবস্থায় ভরকেন্দ্র 42=2 cm, খাড়া অবস্থায় 1042=52 cm। h=50 cm=0.5 m ⇒ W=2×9.8×0.5=9.8 J। -
৪৭৯
1 km উচ্চতা থেকে একটি বস্তুকে বিনাবাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতি শক্তির 34 হবে?
- ক 429 m
- খ 333 m
- গ 420 m
- ঘ 500 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 429 m
PE=34KE ⇒ mgy=34mg(h−y) ⇒ 4y=3h−3y ⇒ y=3h7=3×10007≈429 m। -
৪৮০
সংরক্ষণশীল বল হলো-
i. মহাকর্ষ বল
ii. আদর্শ স্প্রিং বল
iii. সান্দ্র বল
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
(i) ✓ মহাকর্ষ ও (ii) ✓ আদর্শ স্প্রিং বল সংরক্ষণশীল; (iii) ✗ সান্দ্র বল অসংরক্ষণশীল।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।