ময়মনসিংহ বোর্ড ২০২৩ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

ময়মনসিংহ বোর্ড ২০২৩ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২০ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৩টি২০২৩ ২০টি২০২২ ৮টি২০২১ ৮টি২০১৯ ১টি২০১৮ ১৫টি২০১৭ ৪টি২০১৬ ১টি২০০৮ ১টি
  1. ১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    3 kg ভরের একটি বন্দুক থেকে 5 gm ভরের একটি বুলেট 150 ms-1 বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।
    বন্দুকের আদি ভরবেগ কত?

    • ক 0.75 kg ms-1
    • খ - 0.75 kg ms-1
    • গ 3 kg ms-1
    • ঘ 0 kg ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 0 kg ms-1

    গুলি ছোড়ার আগে বন্দুক স্থির, তাই এর আদি ভরবেগ শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    30 kg ভরের একজন বালক 25 cm উঁচু 20টি সিঁড়ি 15 সেকেন্ডে ওঠতে পারে। 40 kg ভরের অপর একজন যুবক উক্ত সিঁড়ি 16 সেকেন্ডে ওঠে।
    সর্বোচ্চ উচ্চতায় বালকটির যান্ত্রিক শক্তি কত?

    • ক 147 J
    • খ 1470 J
    • গ 1740 J
    • ঘ 14740 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1470 J

    উচ্চতা = 20×0.25 = 5 m। সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি = বিভবশক্তি = 30×9.8×5 = 1470 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    30 kg ভরের একজন বালক 25 cm উঁচু 20টি সিঁড়ি 15 সেকেন্ডে ওঠতে পারে। 40 kg ভরের অপর একজন যুবক উক্ত সিঁড়ি 16 সেকেন্ডে ওঠে।
    উদ্দীপকের আলোকে-
    i. বালকের ক্ষমতা 98 W
    ii. সর্বোচ্চ উচ্চতায় যুবকটির বিভবশক্তি 1960 J
    iii. যুবকটির ক্ষমতা বালকটির ক্ষমতার 1.25 গুণ
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    (i) ✓ P=147015=98 W। (ii) ✓ 40×9.8×5=1960 J। (iii) ✓ যুবকের P=196016=122.5 W = 1.25×98। তিনটিই ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩ · রাজশাহী বোর্ড ২০১৫

    মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বিভব-
    i. সর্বোচ্চ
    ii. শূন্য
    iii. ঋণাত্মক
    নিচের কোনটি সঠিক?

    • ক i
    • খ i ও ii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও ii

    ক্ষেত্রের বাইরে অসীম দূরত্বে V=−GMr→0। শূন্যই এর সর্বোচ্চ মান (ভেতরে সবসময় ঋণাত্মক)। তাই (i) ও (ii) ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    সংনম্যতা হলো-
    i. জেলার রাশি
    ii. আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত
    iii. আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও ii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) i ও iii

    (i) ✓ সংনম্যতা স্কেলার রাশি। (ii) ✗ ওটি আয়তন গুণাঙ্কের সংজ্ঞা। (iii) ✓ সংনম্যতা = 1B।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?

    • ক y = 3k(1 - 2σ)
    • খ y = 2n(1 -σ )
    • গ y = 2k(1 - 2σ)
    • ঘ y = 3n(1 + σ)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) y = 3k(1 - 2σ)

    ইয়ং, আয়তন গুণাঙ্ক ও পয়সনের অনুপাতের সম্পর্ক: Y = 3k(1 − 2σ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    তাপগতিবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩ · সিলেট বোর্ড ২০১৫

    নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য p-V লেখচিত্রে A বিন্দু থেকে দুটি রেখা AB (সমোষ্ণ) ও AC (রুদ্ধতাপীয়) দেখানো হলো।
    চিত্র AB লেখচিত্রের ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক হলো-

    • ক PVγ-1 = ধ্রুব
    • খ pV = ধ্রুবক
    • গ PV-1 = ধ্রুবক
    • ঘ PVγ = ধ্রুবক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) pV = ধ্রুবক

    AB লেখ কম খাড়া (সমোষ্ণ) — সমোষ্ণ প্রক্রিয়ায় pV=ধ্রুবক (বয়েলের সূত্র)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    তাপগতিবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    PVγ-ধ্রুবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে?

    • ক সমোষ্ণ
    • খ সমআয়তন
    • গ সমচাপ
    • ঘ রুদ্ধতাপীয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) রুদ্ধতাপীয়

    PVγ=ধ্রুবক সমীকরণটি রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে সমর্থন করে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    স্থির তড়িৎ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    ধারকের ধারকত্ব বৃদ্ধি করা যায়- i. ধারকের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়িয়ে ii. ধারকের পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব বাড়িয়ে iii. ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে ডাইইলেকট্রিক ফলক ব্যবহার করে নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    ধারকত্ব বৃদ্ধি পায় ক্ষেত্রফল বাড়িয়ে (i, সঠিক) ও ডাইইলেকট্রিক ব্যবহার করে (iii, সঠিক); কিন্তু পাত-দূরত্ব বাড়ালে ধারকত্ব কমে (ii ভুল)। সঠিক: i ও iii।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১০
    স্থির তড়িৎ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    আধান ও বিভবের ভাগফলের রাশিটির একক কোনটি?

    • ক জুল
    • খ ভোল্ট
    • গ ফ্যারাড
    • ঘ হেনরি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ফ্যারাড

    আধান/বিভব = ধারকত্ব, একক ফ্যারাড।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১
    স্থির তড়িৎ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি- i. ক্ষেত্রফলের সমানুপাতিক ii. দূরত্বের সমানুপাতিক iii. বৈদ্যুতিক বিভবের বর্গের সমানুপাতিক নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    U=½ϵ₀AV²/d — ক্ষেত্রফলের সমানুপাতিক (i, সঠিক) ও বিভবের বর্গের সমানুপাতিক (iii, সঠিক); কিন্তু U দূরত্বের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক নয় (ii ভুল)। সঠিক: i ও iii।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১২
    স্থির তড়িৎ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    একটি অন্তরীত পরিবাহীতে 20 কুলম্ব চার্জ সরবরাহ করায় এর বিভব হলো 4V ভোল্ট। পরিবাহীর ধারকত্ব কত হবে?

    • ক 0.2 F
    • খ 5 F
    • গ 20 F
    • ঘ 80 F
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 5 F

    C=Q/V=20/4=5F।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    একটি চাকার জড়তার ভ্রামক 2kg m2 চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। এর কৌণিক ভরবেগ কত?

    • ক π
    • খ 2π
    • গ 3π
    • ঘ 4π
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 2π

    30 rpm = 0.5 rps ⇒ ω=2π(0.5)=π rad s-1। L=Iω=2×π=2π kg m2s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৪
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রুয়েট ২০১০ · কুমিল্লা বোর্ড ২০২১

    বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে?

    • ক 60°
    • খ 90°
    • গ 120°
    • ঘ 180°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 90°

    θ=90° হলে cos90°=0, তাই W=0।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৫
    নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · বরিশাল বোর্ড ২০২১

    কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?

    • ক MLT-1
    • খ ML2T0
    • গ ML2T-1
    • ঘ ML-2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ML2T-1

    L=mvr ⇒ মাত্রা = M × LT-1 × L = ML2T-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৬
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রে থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য ধীরে ধীরে কমতে থাকলে —

    • ক আবহাওয়া আর্দ্র থাকবে
    • খ আবহাওয়া শুষ্ক থাকবে
    • গ বৃষ্টি হতে পারে
    • ঘ ঝড় হতে পারে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বৃষ্টি হতে পারে

    পাঠের পার্থক্য ধীরে ধীরে কমতে থাকা মানে আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ বাড়ছে, যা সাধারণত বৃষ্টির পূর্বাভাস দেয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১৭
    স্থির তড়িৎ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩ · সিলেট বোর্ড ২০২৩

    ইলেকট্রন ভোল্ট কীসের একক?

    • ক আধান
    • খ প্রাবল্য
    • গ কাজ
    • ঘ প্রবাহ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) কাজ

    ইলেকট্রন ভোল্ট (eV) হলো কাজ/শক্তির একক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩

    3 kg ভরের একটি বন্দুক থেকে 5 gm ভরের একটি বুলেট 150 ms-1 বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।
    বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে?

    • ক 0 ms-1
    • খ 0.25 ms-1
    • গ 2.5 ms-1
    • ঘ 150 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 0.25 ms-1

    ভরবেগ সংরক্ষণ: 3×v = 0.005×150 = 0.75 ⇒ v=0.753=0.25 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৩ · ডেন্টাল ২০২১

    খুব অল্প সময়ের জন্য খুব বড়ো মাপের বল প্রযুক্ত হলে তাকে বলে

    • ক ঘাত বল
    • খ সংঘর্ষ
    • গ সংসক্তি বল
    • ঘ ঘূর্ণন বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ঘাত বল

    অতি অল্প সময়ের জন্য প্রযুক্ত বিশাল বল = ঘাত বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২০
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · বুয়েট ২০২৩ · কুমিল্লা বোর্ড ২০১৭

    মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা

    • ক M2L2T-2
    • খ ML3T-2
    • গ M-1L3T-2
    • ঘ M-1L2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) M-1L3T-2

    G=Fr2m1m2 ⇒ মাত্রা = MLT-2·L2M2 = M-1L3T-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

ময়মনসিংহ বোর্ড ২০২৩ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি