ময়মনসিংহ বোর্ড ২০২২ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
ময়মনসিংহ বোর্ড ২০২২ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৮টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৮ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
কোনো বস্তুর ওপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে-
i. স্থির বস্তু স্থির থাকে
ii. ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে
iii. ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে
নিচের কোনটি সঠিক?- ক i
- খ ii
- গ i ও ii
- ঘ i ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i ও iii
লব্ধি টর্ক শূন্য ⇒ কৌণিক ভরবেগ ধ্রুব। তাই স্থির বস্তু স্থির থাকে (i ✓) এবং ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতেই থাকে (iii ✓); থেমে যাওয়ার কথা নয় (ii ✗)। -
২
কেপলারের সূত্রানুসারে
- ক T3 ∝ r3
- খ T α r2
- গ T ∝ r3
- ঘ T2 ∝ r3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) T2 ∝ r3
কেপলারের ৩য় সূত্র (হারমোনিক সূত্র): T2 ∝ r3। -
৩
এসআই পদ্ধতিতে পীড়নের একক কোনটি?
- ক N m-1
- খ N m
- গ N m-2
- ঘ mN
-
৪
আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি?
- ক পয়সনের অনুপাত
- খ ইয়ং গুণাঙ্ক
- গ সংনম্যতা
- ঘ দৃঢ়তার গুণাঙ্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সংনম্যতা
সংনম্যতা = 1B — আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। -
৫
পয়সনের অনুপাতের মান কোনটি?
- ক - 12 < σ < 1
- খ - 1 < σ < 12
- গ 12 < σ < 1
- ঘ 1 < σ < 2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) - 1 < σ < 12
তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5। -
৬
গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ Crms এবং পরম তাপমাত্রা T হলে নিচের কোনটি সঠিক?
- ক Crms ∝ T
- খ Crms ∝ √(T)
- গ Crms ∝1T
- ঘ Crms ∝1√(T)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Crms ∝ √(T)
c_rms = √(3RT/M) ∝ √T (M স্থির ধরে)। -
৭
আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী বল কোনটি?
- ক মহাকর্ষ বল
- খ দুর্বল নিউক্লীয় বল
- গ সবল নিউক্লীয় বল
- ঘ তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বক বল
পরমাণুর ইলেকট্রন-নিউক্লিয়াস আকর্ষণ ও রাসায়নিক বন্ধন — সবই তাড়িতচৌম্বক বলের ফল। -
৮
টর্কের মাত্রা কোনটি?
- ক ML2T2
- খ ML2T-2
- গ M2LT-2
- ঘ ML-2T-3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ML2T-2
τ=r×F ⇒ মাত্রা = L × MLT-2 = ML2T-2।
ময়মনসিংহ বোর্ড ২০২২ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।