ইসহাক স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

ইসহাক স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৩৬০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৩৬০০ প্রশ্ন পাতা ২/১৮০
  1. ২১
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার ২০২৩

    চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ছয় ভাগের এক ভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক-চতুর্থাংশ। পৃথিবীর ভর M এর তুলনায় চাঁদের ভর কত?

    • ক M6
    • খ M16
    • গ M24
    • ঘ M96
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) M96

    এখানে, gm = g6, Rm = R4, পৃথিবীর ভর M
    আমরা জানি, g = GMR2, অর্থাৎ M = gR2G, তাই MmM = (gmg)(RmR)2
    ∴ MmM = 16 × (14)2 = 196
    ∴ Mm = M96

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২২
    স্থির তড়িৎ ইসহাক স্যার · তপন স্যার ২০২২

    a দৈর্ঘ্যবিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক, যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব d এবং d ≪ a। ধারকের সমস্ত রৈখিক মাত্রা তিনগুণ করা হলে ধারকত্ব কতগুণ পরিবর্তন হবে?

    • ক 13
    • খ 1
    • গ 3
    • ঘ 9
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3

    বর্গাকার পাতবিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = ε0a2d (a = পাতের বাহুর দৈর্ঘ্য, d = পাতদ্বয়ের দূরত্ব)। সব রৈখিক মাত্রা তিনগুণ করলে a' = 3a এবং d' = 3d হয়। নতুন ধারকত্ব C' = ε0(3a)2(3d) = ε0 × 9a2(3d) = 3 × (ε0a2d) = 3C। অর্থাৎ ধারকত্ব ৩ গুণ হয়ে যাবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৩
    জ্যামিতিক আলোকবিজ্ঞান ইসহাক স্যার · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬

    একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 cm হলে, লেন্সটির ক্ষমতা হবে -

    • ক 100 D
    • খ 1100 D
    • গ 110 D
    • ঘ 1 D
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 110 D

    এখানে,
    f = 1000 cm = 10 m
    নির্ণেয় ক্ষমতা, P = ?
    আমরা জানি,
    P = 1f (m) = 110 D

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৪
    গতিবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৫

    অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ

    • ক উপবৃত্তাকার
    • খ পরাবৃত্তাকার
    • গ বৃত্তাকার
    • ঘ সরলরৈখিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পরাবৃত্তাকার

    অনুভূমিকে সমবেগ ও উল্লম্বে সমত্বরণ — দুটি মিলে গতিপথ হয় পরাবৃত্তাকার।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৫
    গতিবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৫

    প্রাসের গতিপথের যেকোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ

    • ক শূন্য
    • খ g
    • গ g2
    • ঘ -g
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) শূন্য

    প্রাসের ওপর কেবল অভিকর্ষ কাজ করে, যা উল্লম্ব। তাই ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৬
    গতিবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    প্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো

    • ক সরণ
    • খ দূরত্ব
    • গ পাল্লা
    • ঘ অভিক্ষেপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) পাল্লা

    নিক্ষেপণ ও পতন বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে প্রাসের পাল্লা (range) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৭
    গতিবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৫

    1rps=?

    • ক π2rad s-1
    • খ π rads-1
    • গ 2π rads-1
    • ঘ 4π rads-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 2π rads-1

    1 rps মানে প্রতি সেকেন্ডে এক পূর্ণ আবর্তন = 2π rad ⇒ ω=2π rads-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮
    নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    নিচের কোন সম্পর্কটি সঠিক?

    • ক L=r×F
    • খ L=F×r
    • গ L=r×p
    • ঘ L=p×r
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) L=r×p

    কৌণিক ভরবেগ L = r × p (অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগের ক্রস গুণফল)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৯
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার

    L দৈর্ঘ্য ও K স্প্রিং ধ্রুবকবিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান চার টুকরা করা হলে, প্রতি টুকরা স্প্রিং-এর ধ্রুবক হবে

    • ক K4
    • খ K2
    • গ 2 K
    • ঘ 4 K
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 4 K

    স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক (k ∝ 1L)। দৈর্ঘ্য 14 হলে ধ্রুবক 4K।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩০
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২১

    গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি?

    • ক K = 2pm
    • খ K = p2 m
    • গ K = 2p2m
    • ঘ K = p22 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) K = p22 m

    p=mv ⇒ v=pm। K=12mv2=p22m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩১
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭

    কোনো বল দ্বারা কৃতকাজ-
    i. বল ও সরণের ডটগুণন
    ii. ভর× ত্বরণ
    iii. গতিশক্তির পরিবর্তনের সমান
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) ✓ W=F⃗·S⃗। (ii) ✗ ভর×ত্বরণ হলো বল। (iii) ✓ কার্য-শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ = গতিশক্তির পরিবর্তন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩২
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০১৩

    নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

    • ক ভর 3 M এবং বেগV
    • খ ভর 3M এবং বেগ 2V
    • গ ভর 2M এবং বেগ 3V
    • ঘ ভর M এবং বেগ 4 V
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ভর 2M এবং বেগ 3V

    K ∝ mv2: (ক) 3MV2; (খ) 3M(2V)2=12MV2; (গ) 2M(3V)2=18MV2; (ঘ) M(4V)2=16MV2। সর্বোচ্চ (গ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৩
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৪

    K স্প্রিং ধ্রুবকবিশিষ্ট কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভবশক্তি

    • ক W = k x2
    • খ W = 12k x2
    • গ W = K x
    • ঘ W = 12k x
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) W = 12k x2

    স্প্রিং-এ সঞ্চিত বিভবশক্তি = ∫kx dx = 12kx2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৪
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০২১

    m ভরের বস্তুকে v বেগে ওপরে ওঠানো হচ্ছে। প্রযুক্ত ক্ষমতা কত?

    • ক mv
    • খ mgv
    • গ mgv
    • ঘ mv22g
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) mgv

    সমবেগে ওঠাতে প্রযুক্ত বল = mg। P=Fv=mgv।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০২১

    একটি মোটর প্রতি মিনিটে 60 L পানি 100 m উঁচু ছাদে তোলে। মোটরটির কর্মদক্ষতা 70% হলে, ক্ষমতা
    কত?

    • ক 1400 W
    • খ 0.14 kW
    • গ 14 MW
    • ঘ 0.14 MW
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1400 W

    প্রতি সেকেন্ডে 1 kg পানি ⇒ কার্যকর ক্ষমতা = 1×9.8×100 = 980 W। দক্ষতা 70% ⇒ প্রকৃত = 9800.7=1400 W।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৬
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৫

    পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে g-এর মান

    • ক হ্রাস পাবে
    • খ বৃদ্ধি পাবে
    • গ অপরিবর্তিত থাকবে
    • ঘ শূন্য হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পাবে

    g=GMR2 ⇒ g ∝ 1R2। R কমলে g বাড়বে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৭
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব x হলে (x < R) , অভিকর্ষজ ত্বরণ (g) এর মান নিচের কোন সম্পর্কটি সঠিক? (পৃথিবীর ব্যাসার্ধ R)

    • ক g ∝1x
    • খ g ∝ x
    • গ g ∝ 1x2
    • ঘ g ∝ x2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) g ∝ x

    পৃথিবীর ভেতরে (x<R) g=GMxR3 ⇒ g ∝ x।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৮
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০২২

    স্যাটেলাইটের গতিশক্তি সমীকরণ কোনটি?

    • ক EK = GMmR+h
    • খ EK = GMm2(R+h)
    • গ EK = -GMm(R+h)
    • ঘ EK = -GMm2(R+h)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) EK = GMm2(R+h)

    v2=GMR+h ⇒ EK=12mv2=GMm2(R+h)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৯
    পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার · তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৪

    সংনম্যতার একক কী?

    • ক N-1 m2
    • খ N-1
    • গ pa
    • ঘ N m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) N-1 m2

    সংনম্যতা = 1B ⇒ একক = (N m-2)-1 = N-1 m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৪০
    পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০১১

    সান্দ্রতা সহগের মাত্রা কোনটি?

    • ক ML T-1
    • খ ML-1 T
    • গ ML-1 T-1
    • ঘ M-1L T
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ML-1 T-1

    F=ηAdvdy ⇒ η=F·yA·v ⇒ মাত্রা = MLT-2·LL2·LT-1 = ML-1T-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

ইসহাক স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি