স্ফেরোমিটার হচ্ছে তিন পা-বিশিষ্ট ইস্পাতের তৈরি একটি শক্ত ফ্রেম। এর পাগুলো (0, 0, 0) সমদূরত্বে অবস্থিত এবং পায়ের অগ্রভাগসমূহ একই সমতলে অবস্থিত। যেকোনো একটি পায়ের সাথে একটি রৈখিক স্কেল খাড়াভাবে সংযুক্ত থাকে। খাড়া রৈখিক স্কেল মিলিমিটারে দাগ কাটা থাকে। ফ্রেমের মাঝখানে একটি নাট থাকে যার মধ্যদিয়ে স্ক্রু চলাচল করতে পারে বলে এটি চতুর্থ পা হিসেবে গণ্য করা হয়। এটিকে কোনো সমতলে স্থাপন করে যদি স্ক্রুটিকে ঘুরিয়ে স্ক্রুর সূচালো অগ্রভাগ ঐ সমতলকে স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য (0) দাগ রৈখিক স্কেলের শূন্য (0) দাগ বরাবর থাকে, যদি না থাকে তবে যন্ত্রটি ত্রুটিপূর্ণ। যন্ত্রে ত্রুটি থাকলেও এ ত্রুটি হিসাব করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে পাঠ বা ফলাফলের উপর কোনো প্রভাব পড়ে না বিধায় ত্রুটি নির্ণয়ের প্রয়োজন হয় না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়োগাণিতিক সমস্যার সমাধান দেখোভৌত জগৎ ও পরিমাপ · ১৬টি সমস্যা, ধাপে ধাপেসমাধান দেখোএই অধ্যায়ে আরও আছে
ভৌত জগৎ ও পরিমাপ · ১ম পত্র