সব লেখা · ৩ মিনিট

হঠাৎ থামলে সামনে ঝুঁকে পড়ি কেন?

পদার্থবিজ্ঞান শিক্ষক · প্রতিষ্ঠাতা, PhysicsVerseপ্রকাশ:
এক নজরে উত্তর

কেউ ঠেলেনি। শরীর আগের বেগ ধরে রাখতে চায় — এটাই জড়তা। ব্রেকে বাসটা থেমে যায়, শরীরের উপরের অংশ তখনো চলতে থাকে।

নিউটনের প্রথম সূত্র: বাইরের বল না লাগলে বস্তু তার গতির অবস্থা বদলায় না। বাসে বসে থাকলে তুমি আর বাস একই বেগে চলছ।

ব্রেক কষলে ঘর্ষণ বল বাসকে থামায়, আর সিটের সাথে লেগে থাকা তোমার কোমরও থামে। কিন্তু মাথা-বুকে সরাসরি কোনো পশ্চাৎমুখী বল লাগে না — সেগুলো আগের বেগ নিয়েই এগিয়ে যায়। ফল: সামনে ঝুঁকে পড়া।

ঠিক উল্টোটা ঘটে বাস ছাড়ার সময় — তখন সিট তোমাকে সামনে ঠেলে, উপরের অংশ পিছিয়ে থাকে, তাই পিছনে হেলে পড়ো।

💡 মজার তথ্য

গাড়ির হেডরেস্ট আরামের জন্য নয় — পেছন থেকে ধাক্কা লাগলে মাথা যেন হঠাৎ পিছনে ছিটকে না যায়, সেজন্য। একে বলে হুইপল্যাশ ইনজুরি।

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি