সব লেখা · ৩ মিনিট

গরম চায়ে ফুঁ দিলে ঠান্ডা হয় কেন?

পদার্থবিজ্ঞান শিক্ষক · প্রতিষ্ঠাতা, PhysicsVerseপ্রকাশ:
এক নজরে উত্তর

ফুঁ ঠান্ডা বাতাস দেয় না — চায়ের উপরে জমে থাকা গরম, জলীয় বাষ্পে ভরা স্তরটা সরিয়ে দেয়। ফলে বাষ্পীভবন আবার দ্রুত শুরু হয়, আর বাষ্পীভবনই তাপ টেনে নেয়।

গরম চায়ের ঠিক উপরে একটা পাতলা স্তর তৈরি হয় যেখানে জলীয় বাষ্পের ঘনত্ব প্রায় সম্পৃক্ত অবস্থায় পৌঁছে যায়। বাতাস যখন বাষ্পে ভরা, তখন নতুন করে পানি বাষ্প হতে পারে না — বাষ্পীভবন প্রায় থেমে যায়।

ফুঁ দিলে সেই স্তরটা উড়ে যায়, জায়গা নেয় শুকনো বাতাস। বাষ্পীভবন আবার শুরু হয়, আর প্রতিটা অণু বাষ্প হয়ে ওড়ার সময় সাথে করে বাষ্পীভবনের সুপ্ত তাপ নিয়ে যায় — চা থেকেই সেই তাপ আসে।

এজন্যই খেয়াল করবে: ফুঁ দেওয়ার সাথে সাথে চা ঠান্ডা হয় না, কয়েক সেকেন্ড লাগে। আর চা যত গরম, ফুঁ তত বেশি কাজ করে — কারণ তাপমাত্রা বেশি হলে বাষ্পীভবনের হারও বেশি।

💡 মজার তথ্য

একই কারণে ঘামলে শরীর ঠান্ডা লাগে, আর মাটির কলসির পানি ফ্রিজ ছাড়াই ঠান্ডা থাকে।

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি