সব লেখা · ৪ মিনিট

আকাশ নীল কেন, আর সূর্যাস্তে লাল কেন?

পদার্থবিজ্ঞান শিক্ষক · প্রতিষ্ঠাতা, PhysicsVerseপ্রকাশ:
এক নজরে উত্তর

বাতাসের অণু ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো (নীল) অনেক বেশি বিক্ষিপ্ত করে। সূর্যাস্তে আলোকে বেশি বাতাস পেরোতে হয় বলে নীলটা ছেঁকে যায়, লাল টিকে থাকে।

বাতাসের অণু আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট। এমন কণা থেকে বিক্ষেপণকে বলে র‍্যালে বিক্ষেপণ, আর এতে বিক্ষিপ্ত আলোর পরিমাণ ১/λ⁴ অনুপাতে বাড়ে।

নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য (৪৫০ nm) লালের (৭০০ nm) চেয়ে ছোট। হিসাব করলে (৭০০/৪৫০)⁴ ≈ ৫.৮ — অর্থাৎ নীল প্রায় ৬ গুণ বেশি বিক্ষিপ্ত হয়। আকাশের সব দিক থেকে সেই বিক্ষিপ্ত নীল চোখে আসে, তাই আকাশ নীল দেখায়।

সূর্যাস্তে সূর্য দিগন্তের কাছে, আলোকে বায়ুমণ্ডলের অনেক বেশি পুরু স্তর পেরিয়ে আসতে হয়। পথেই নীল-সবুজ প্রায় সবটা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যায়, সরাসরি চোখে পৌঁছায় শুধু লাল-কমলা।

💡 মজার তথ্য

বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য নীলের চেয়েও ছোট, তবু আকাশ বেগুনি দেখায় না — কারণ সূর্যের আলোয় বেগুনি কম, আর আমাদের চোখ নীলের প্রতি বেশি সংবেদনশীল।

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি