তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ২০/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ৩৮১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · সিলেট বোর্ড ২০২৪

    নিচের কোনটি সঠিক?

    • ক কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য
    • খ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অসীম
    • গ গতি বৃদ্ধির সাথে ব্যাংকিং কোণ ধ্রুব
    • ঘ ঘর্ষণ বল সর্বদা ধনাত্মক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য

    কেন্দ্রমুখী বল সবসময় বেগের সাথে লম্ব, আর W=Fs cos90°=0। তাই কেন্দ্রমুখী বল কোনো কাজ করে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৩৮২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৪

    P ও Q স্থানে যথাক্রমে 9 m এবং 16m ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্তা আছে। প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ 3°। (উভয় স্থানে রাস্তার প্রন্থ 5 m)
    Q স্থানে রাস্তার ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু?

    • ক 0.003 m
    • খ 0.011 m
    • গ 0.262 m
    • ঘ 0.837 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.262 m

    h = d sinθ = 5 × sin3° = 5×0.05234 ≈ 0.262 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩৮৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সত্যি? এখানে ১ম বস্তুর আদি ও শেষবেগ
    U1 ও V1এবং ২য় বস্তুর আদি ও শেষবেগ U2 ও V2।

    • ক U1 = V2
    • খ U1 = V1
    • গ U1 = U2
    • ঘ U2= V2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) U1 = V2

    সমান ভরের স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় বেগ বিনিময় করে: V1=U2 এবং V2=U1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৩৮৪

    দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে এদের-
    i. প্রত্যেকের ভরবেগের পরিবর্তন ঘটে
    ii. মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না
    iii. এদের প্রত্যেকের ওপর ঘাত বল ক্রিয়া করে
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    সংঘর্ষে প্রত্যেকের ভরবেগ বদলায় (i ✓), মোট ভরবেগ সংরক্ষিত থাকে (ii ✓) এবং অল্প সময়ে বড়ো ঘাত বল কাজ করে (iii ✓)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৩৮৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · কুমিল্লা বোর্ড ২০২২

    বলের ঘাত হচ্ছে-
    i. বল ও বলের ক্রিয়াকালের গুণফল
    ii. ভরবেগের পরিবর্তন
    iii. ভরবেগের পরিবর্তনের হার
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) i ও ii

    বলের ঘাত = F·t (i ✓) = ভরবেগের পরিবর্তন (ii ✓)। ভরবেগের পরিবর্তনের হার হলো বল, ঘাত নয় (iii ✗)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৩৮৬

    অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়- ২০১৮)

    • ক গতিশক্তি
    • খ স্থিতিশক্তি
    • গ কৌণিক ভরবেগ
    • ঘ ভরবেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ভরবেগ

    যেকোনো সংঘর্ষেই ভরবেগ সংরক্ষিত হয়; অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৩৮৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · শাবিপ্রবি ২০১৬

    4 kg 3 6 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms-1 এবং 5 ms-1 বেগে একই দিকে গতিশীল। পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলেবন্ধুর বেগ কত?

    • ক 10 ms-1
    • খ 7 ms-1
    • গ 6 ms-1
    • ঘ 4 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 7 ms-1

    ভরবেগ সংরক্ষণ: (4×10 + 6×5) = (4+6)v ⇒ 70 = 10v ⇒ v = 7 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৩৮৮

    অনুভূমিক দিকে গতিশীল 50g ভরের একটি বল 20 cms-1 বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 10cms-1 বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত হবে?

    • ক 0.015kg m s-1
    • খ 0.005kg m s-1
    • গ 0.15kg m s-1
    • ঘ 0.05kg m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.015kg m s-1

    ঘাত = ভরবেগের পরিবর্তন = m(v2−v1) = 0.050×(0.20+0.10) = 0.015 kg ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৩৮৯

    22 m s-1 বেগে আগত 0.25 kg ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে 0.12 s-এর মধ্যে থামিয়ে দিলো। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো।

    • ক 45.83 N
    • খ 46 N
    • গ 45.6 erg
    • ঘ 46.1 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 45.83 N

    F=ΔpΔt=0.25×220.12≈45.83 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩৯০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৯

    দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে-
    i. সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকে
    ii. সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই থাকে
    iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি দুটোই সংরক্ষিত, আর সমান ভর হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে। তিনটিই ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩৯১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৯

    খুব অল্প সময়ের জন্য খুব বড়ো মানের বল প্রযুক্ত হলে তাকে বলে

    • ক সংসক্তি বল
    • খ ঘূর্ণন বল
    • গ রাসায়নিক শক্তি
    • ঘ ঘাত বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ঘাত বল

    অতি অল্প সময়ে ক্রিয়াশীল বিশাল মানের বলকে ঘাত বল (impulsive force) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩৯২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২১ · সিলেট বোর্ড ২০২৪

    'বলের ঘাত' এর একক কী?

    • ক N-kg
    • খ N-m
    • গ N-sec
    • ঘ N-sec-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) N-sec

    বলের ঘাত = F·t ⇒ একক নিউটন-সেকেন্ড (N·s)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৯৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩

    বলের ঘাত দ্বারা বোঝায়

    • ক টর্ক
    • খ জড়তার ভ্রামক
    • গ রৈখিক ভরবেগের পরিবর্তন
    • ঘ কৌণিক ভরবেগের পরিবর্তন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) রৈখিক ভরবেগের পরিবর্তন

    বলের ঘাত = ∫F dt = Δp, অর্থাৎ রৈখিক ভরবেগের পরিবর্তন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৯৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২২

    একটি বস্তু 60 cms-1 বেগে গতিশীল অবস্থায় একটি স্থির বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ 40 ms-1 হলে, ২য় বস্তুর বেগ কত?
    দেওয়া আছে: ভর সমান

    • ক 100 cms-1
    • খ 20 cms-1
    • গ 40 cms-1
    • ঘ 45 cms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 20 cms-1

    ভরবেগ সংরক্ষণ (সমান ভর): 60 = 40 + v2 ⇒ v2 = 20 cms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৯৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    10 gm ভরের একটি বল 100 cms-1 বেগে একটি উল্লম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেলো। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত dyne-sec?

    • ক 0
    • খ 100
    • গ 1000
    • ঘ 2000
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2000

    ঘাত = m(v−(−v)) = 2mv = 2×10×100 = 2000 g·cm s-1 = 2000 dyne·s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৯৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৪

    কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F(t) = t2 + t + 2 হলে, ti = 1s হতে tf= 2s সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত

    • ক 4 N s
    • খ 5.83 N s
    • গ 8 N s
    • ঘ 12 N s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 5.83 N s

    ঘাত = ∫F dt = ∫(t2+t+2)dt সীমা 1 থেকে 2 = [t33+t22+2t] = 8.667 − 2.833 = 5.83 N s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৯৭

    450 gm ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচু থেকে 50 gm ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 m উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভিতর থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করো। (এখানে g = 10m /s2 )

    • ক 59 m/s
    • খ 42.4 m/s
    • গ 60 m/s
    • ঘ 50 m/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 60 m/s

    উঠে যাওয়ার বেগ v=√2gh=√2×10×1.8=6 ms-1। ভরবেগ সংরক্ষণ: 0.050u = (0.450+0.050)×6 = 3 ⇒ u = 60 m/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৯৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৭

    একটি কাঠের তক্তার ওপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ 40°। ইট ও তক্তার মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত?

    • ক 0.87
    • খ 0.85
    • গ 0.84
    • ঘ 0.97
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.84

    নিশ্চল কোণ θ হলে μs=tanθ=tan40°≈0.84।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৯৯

    73 kg ভরের একটি বাক্সকে 543 N অনুভূমিক বলে মেঝের ওপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.53। বাক্সের ত্বরণ কত?

    • ক 2.24 m s-2
    • খ 0.224 m s-2
    • গ 4.84 m s-2
    • ঘ 0.448 m s-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2.24 m s-2

    ঘর্ষণ বল = μmg = 0.53×73×9.8 = 379.2 N। নিট বল = 543−379.2 = 163.8 N ⇒ a=163.873≈2.24 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৪০০

    একটি 0.2 kg ওজনের মুঠোফোন একটি বইয়ের ওপর স্থির অবস্থায় রাখা আছে। বইটিকে অনুভূমিকের সাথে কত কোণে হেলানো হলে বইয়ের উপরিতল হতে মুঠোফোনটি গড়িয়ে নামতে থাকবে?
    দেওয়া আছে: μS 0.3

    • ক 12.3°
    • খ 16.7°
    • গ 20.8°
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 16.7°

    গড়িয়ে নামা শুরু হয় যখন tanθ=μs=0.3 ⇒ θ=tan-1(0.3)≈16.7°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি