তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১৮/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ৩৪১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৪

    ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায়

    • ক 10%
    • খ 20%
    • গ 21%
    • ঘ 40%
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 21%

    E ∝ ω2। ω 10% বাড়লে E হয় (1.1)2=1.21 গুণ, অর্থাৎ 21% বৃদ্ধি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৩৪২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৪

    ঘূর্ণায়মান একটি বস্তুর জড়তার ভ্রামক 2 kg - m2। বস্তুটিকে 102 J ঘূর্ণন গতিশক্তিতে ঘুরাতে কত কৌণিক বেগের প্রয়োজন?

    • ক 10 rad s-1
    • খ 1×102 rad s-1
    • গ 2×102rad s-1
    • ঘ 4×102rad s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 10 rad s-1

    E=12Iω2 ⇒ 100=12(2)ω2 ⇒ ω2=100 ⇒ ω=10 rad s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩৪৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    যখন কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়?

    • ক বল
    • খ কৌণিক ভরবেগ
    • গ রৈখিক ভরবেগ
    • ঘ বলের ঘাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) কৌণিক ভরবেগ

    τ=dLdt; τ=0 হলে L ধ্রুব — এটিই কৌণিক ভরবেগের নিত্যতা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৩৪৪
    নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৬

    নিচের কোন সম্পর্কটি সঠিক?

    • ক L=r×F
    • খ L=F×r
    • গ L=r×p
    • ঘ L=p×r
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) L=r×p

    কৌণিক ভরবেগ L = r × p (অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগের ক্রস গুণফল)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৩৪৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২২

    টর্ক r ,জড়তার ভ্রামক I। এবং কৌণিক ত্বরণ a-এর মধ্যবর্তী সম্পর্ক ?

    • ক τ=Ia
    • খ τ = √Ia
    • গ τ=I2a
    • ঘ τ=Ia
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) τ=Ia

    রৈখিক F=ma-এর কৌণিক রূপ τ=Iα।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৩৪৬

    M ভরের একটি বন্ধু ধ্রুব বেগে X-অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ

    • ক শূন্য
    • খ ধ্রুব থাকে
    • গ বেড়ে যায়
    • ঘ কমে যায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ধ্রুব থাকে

    সরলরেখায় ধ্রুব বেগে চলা কণার জন্য L=mv·d, যেখানে d হলো মূলবিন্দু থেকে গতিরেখার লম্ব দূরত্ব — এটি ধ্রুব, তাই L-ও ধ্রুব।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৩৪৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৬ · যশোর বোর্ড ২০১৫

    টর্কের একক হচ্ছে

    • ক নিউটন
    • খ জুল
    • গ নিউটন-মিটার
    • ঘ জুল/সেকেন্ড
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) নিউটন-মিটার

    τ=rF ⇒ একক নিউটন-মিটার (N m)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৩৪৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    ডাল ভাঙ্গার যাতাকলে-
    i. অক্ষ সংলগ্ন কণার কৌণিক বেগ সমান হয়
    ii. কিনারের কণার রৈখিক বেগ বেশি
    iii. প্রতিটি কণার কোনো মুহূর্তের কৌণিক ভরবেগ সমান
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i
    • গ ii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) i ও ii

    (i) ✓ একই দৃঢ়বস্তুর সব কণার কৌণিক বেগ সমান। (ii) ✓ v=ωr, তাই কিনারায় r বেশি বলে রৈখিক বেগও বেশি। (iii) ✗ L=mr2ω — r ভিন্ন হলে L ভিন্ন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৩৪৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২১ · ঢাকা বোর্ড ২০১৫

    বলের ভ্রামকের সমীকরণ-
    i. τ=r×F
    ii. τ=Ia
    iii. τ=dIdt
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) i ও ii

    (i) ✓ τ=r×F। (ii) ✓ τ=Iα। (iii) ✗ সঠিক রূপ τ=dLdt, dIdt নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩৫০

    একটি চাকার ভর 6 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.3 m।
    চাকাটির জড়তার ভ্রামক কত?

    • ক 5.4kg m2
    • খ 0.54 kg m2
    • গ 54 kg m2
    • ঘ 50 kg m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 0.54 kg m2

    I=MK2=6×(0.3)2=6×0.09=0.54 kg m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩৫১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    একটি চাকার ভর 6 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.3 m।
    চাকাটিতে 3 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক করতে হবে?

    • ক 1.62 N m
    • খ 1.8 Nm
    • গ 16.2 Nm
    • ঘ 18 Nm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.62 N m

    τ=Iα=0.54×3=1.62 N m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩৫২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · শাবিপ্রবি ২০১৭

    যদি অবস্থান ভেক্টর r ভরবেগে p এবং প্রযুক্ত বল F হয়, তবে কৌণিক ভরবেগ L ও টর্ক τ -এর রাশি (L,τ) অনুযায়ী

    • ক ( r× F, r× p)
    • খ (r× p , r×F )
    • গ ( F× r, p × r )
    • ঘ ( p ×F , F× p)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) (r× p , r×F )

    L = r × p এবং τ = r × F — ক্রম উল্টালে চিহ্ন বদলে যায়, তাই (খ)-ই সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৫৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) ২০১৭

    একজন নৃত্যশিল্পী I জড়তার ভ্রামক নিয়ে একটি উল্লম্ব অক্ষের চারদিকে 20 rad s-1 কৌণিক বেগে ঘুরছে। যদি সে হঠাৎ করে কৌণিক বেগ পরিবর্তন করে 10 rad s-1 হয়, তবে নতুন জড়তার ভ্রামক কত হবে?

    • ক 2I
    • খ I/2
    • গ 3I
    • ঘ I/3
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2I

    বাহ্যিক টর্ক না থাকায় Iω ধ্রুব: I(20)=I′(10) ⇒ I′=2I।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৫৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০১৪

    নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বন্ধুর জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত?

    • ক 1∶2
    • খ √2∶1
    • গ 1∶√2
    • ঘ 2∶1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 1∶√2

    L=√2IE; E সমান হলে L ∝ √I ⇒ √I∶√2I = 1∶√2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৪

    কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

    • ক L = mvr
    • খ L = mω2r
    • গ L = mv2/ω
    • ঘ L = mωr2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) L = mω2r

    L=mvr ✓; v=ωr বসিয়ে L=mωr2 ✓ এবং mv2ω=mωr2 ✓। কিন্তু mω2r ভুল (এটি কৌণিক ভরবেগ নয়)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৫৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২২

    কোনো বস্তুর ওপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে-
    i. স্থির বস্তু স্থির থাকে
    ii. ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে
    iii. ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে
    নিচের কোনটি সঠিক?

    • ক i
    • খ ii
    • গ i ও ii
    • ঘ i ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i ও iii

    লব্ধি টর্ক শূন্য ⇒ কৌণিক ভরবেগ ধ্রুব। তাই স্থির বস্তু স্থির থাকে (i ✓) এবং ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতেই থাকে (iii ✓); থেমে যাওয়ার কথা নয় (ii ✗)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৫৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · রাজশাহী বোর্ড ২০২২

    2 gm, 6 gm ও 4 gm ভরের তিনটি বস্তুকণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও LC । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 cm, 4 cm ও 3 cm।
    A বস্তুকণাটির রৈখিক বেগ কত?

    • ক 1.256 m s-1
    • খ 6.283 m s-1
    • গ 9.283 m s-1
    • ঘ 125.60 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.256 m s-1

    5 s-এ 20 বার ⇒ f=4 rps ⇒ ω=2πf=25.13 rad s-1। A-এর জন্য r=5 cm=0.05 m ⇒ v=ωr=25.13×0.05≈1.256 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৫৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৩

    নিচের কোন সম্পর্কটি সঠিক নয়

    • ক L=r×p
    • খ τ=r×F
    • গ F=dIdt
    • ঘ F=dpdt
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) F=dIdt

    সঠিক রূপ τ=dLdt এবং F=dpdt। F=dIdt সম্পর্কটি ভুল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৫৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · চট্টগ্রাম বোর্ড ২০২৪

    কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে

    • ক কৌণিক ত্বরণ
    • খ জড়তার ভ্রামক
    • গ বল
    • ঘ দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক

    τ=dLdt — কৌণিক ভরবেগের পরিবর্তনের হারই টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩৬০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২০ · কুয়েট ২০২০

    ব্যাসার্ধ ভেক্টর r= 2i+3j+2k এবং বল ভেক্টর F= 2i+2j+2k হলে বলের ভ্রামক কত?

    • ক 2i-2k
    • খ 0
    • গ 2i-2j-2k
    • ঘ 2i+2k
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2i-2k

    τ=r×F = (2,3,2)×(2,2,2) = î(3·2−2·2) − ĵ(2·2−2·2) + k̂(2·2−3·2) = 2î − 0ĵ − 2k̂ = 2î − 2k̂।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি