তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১৭/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ৩২১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    একটি রকেট উড্ডয়নের ১ম সেকেন্ডে এর ভরের 160 ভাগ গ্যাস 2400 m s-1 বেগে নির্গমন করে। রকেটটির ত্বরণ কত m s-2 ?

    • ক 49.8
    • খ 40.0
    • গ 30.2
    • ঘ 4.08
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 40.0

    থ্রাস্ট F = udmdt = 2400×M60 = 40M। তাই a=FM = 40 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৩২২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬

    সমকৌণিক বেগে আবর্তনরত কোন দৃঢ়বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত

    • ক কৌণিক বেগের সমানুপাতিক
    • খ কৌণিক বেগের বর্গের সমানুপতিক
    • গ রৈখিক বেগের সমানুপাতিক
    • ঘ রৈখিক বেগের বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) কৌণিক বেগের বর্গের সমানুপতিক

    E=12Iω2 ⇒ EI=12ω2, অর্থাৎ কৌণিক বেগের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩২৩

    কোনো দৃঢ়বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কোনটি?

    • ক K = lM
    • খ K = Ml
    • গ K = √ lM
    • ঘ K = √ Ml
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) K = √ lM

    I=MK2 ⇒ K=√IM।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৩২৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৫

    একটি ভ্রামক 5kg m2 । চাকাটিতে 105 J ঘূর্ণন উৎপন্ন করতে চাকাটিকে কত কৌণিক বেগে ঘুরতে হবে?

    • ক 10 rad s-1
    • খ 20 rad s-1
    • গ 100 rad s-1
    • ঘ 200 rad s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 200 rad s-1

    E=12Iω2 ⇒ 105=12(5)ω2 ⇒ ω2=4×104 ⇒ ω=200 rad s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৩২৫

    একটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য 2m এবং ভর 12 kg। এর মধ্যবিন্দু দিয়ে এর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক

    • ক 12 kg m2
    • খ 24 kg m2
    • গ 4 kg m2
    • ঘ 2 kg m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4 kg m2

    মধ্যবিন্দুগামী লম্ব অক্ষে I=ML212=12×2212=4 kg m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৩২৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৬ · সিলেট বোর্ড ২০২১

    M ভরের R ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতির জড়তার ভ্রামক কত?

    • ক MR22
    • খ MR2
    • গ 32 MR2
    • ঘ 2 MR2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) MR22

    কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে চাকতির I=MR22।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৩২৭

    ঘূর্ণন গতিশক্তি E, জড়তার ভ্রামক I এবং কৌণিক বেগ এর মধ্যবর্তী সম্পর্ক কোনটি?

    • ক E = Iω
    • খ E = Iω2
    • গ E = 12 Iω
    • ঘ E = 12 Iω2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) E = 12 Iω2

    ঘূর্ণন গতিশক্তি E=12Iω2 — রৈখিক 12mv2-এর কৌণিক রূপ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৩২৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৫

    পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ হলো

    • ক K = I√12
    • খ K = I√3
    • গ K = r√2
    • ঘ K = r√12
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) K = r√2

    চাকতির I=Mr22 এবং I=MK2 ⇒ K=r√2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৩২৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫

    করিম পরীক্ষাগারে 1 m দৈর্ঘ্য ও 2 kg ভরের একটি সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করলেন।।
    প্রথম ক্ষেত্রে দণ্ডটির জড়তার ভ্রামক কোনটি?

    • ক 0.167 kg m2
    • খ 0.67kg m2
    • গ 1 kg m2
    • ঘ 2 kg m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.167 kg m2

    I=ML212=2×1212=0.167 kg m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩৩০

    কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি?

    • ক KE = 12 Iω
    • খ KE = 12 Iω2
    • গ KE = 12 F
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) KE = 12 Iω2

    ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি KE=12Iω2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩৩১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০১৫

    5 kg ভর ও 0.25 m ব্যাসার্ধবিশিষ্ট একটি বেলন 50 rad s-1 কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত?

    • ক 0.078 J
    • খ 390.63 J
    • গ 0.73 J
    • ঘ 585.94 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 585.94 J

    গড়ানো নিরেট বেলনের মোট গতিশক্তি = 34Mv2; v=ωr=50×0.25=12.5 ms-1 ⇒ KE=34(5)(12.5)2=585.94 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩৩২

    কোনটি জড়তার ভ্রামকসংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য?

    • ক Iz = Ix + Iy
    • খ I = Ig + M K2
    • গ I = Ig + M K
    • ঘ I = Ig + M h2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) I = Ig + M h2

    সমান্তরাল অক্ষ উপপাদ্য: I = Ig + Mh2, যেখানে h দুই সমান্তরাল অক্ষের দূরত্ব।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৩৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চুয়েট ২০১২

    M ভরের এবং R ব্যাসার্ধের একটি বৃত্তাকার সিলিন্ডারের জড়তার জ্যামিতিক অক্ষের সমান্তরাল পৃষ্ঠের স্পর্শকীয় অক্ষের সাপেক্ষে কত?

    • ক 12 M R2
    • খ 32 M R2
    • গ M R2
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 32 M R2

    সমান্তরাল অক্ষ উপপাদ্য: I = 12MR2 + MR2 = 32MR2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৩৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২১

    চিত্রে সরু ও সুষম দণ্ডের ভর M এবং দৈর্ঘ্য L।
    দন্ডটির dx অংশের ভর কোনটি?

    • ক M L-1 dx
    • খ LM-1 dx
    • গ MLx
    • ঘ Mx-1 dx
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) M L-1 dx

    দণ্ডের রৈখিক ঘনত্ব ML। তাই dx অংশের ভর dm = MLdx = ML-1dx।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৩৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২১

    চিত্রে সরু ও সুষম দণ্ডের ভর M এবং দৈর্ঘ্য L।
    AB ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামকের
    সমাকলিত রূপ কোনটি?

    • ক ML∑0Lx2dx
    • খ ML∑-LΩLΩx2dx
    • গ ML∑-LΩLΩx3dx
    • ঘ ML∑-LΩLΩxx22dx
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ML∑-LΩLΩx2dx

    I=∫x2dm = ML∫x2dx; মধ্যবিন্দুগামী অক্ষ বলে সীমা −L2 থেকে +L2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৩৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২২

    একই ভর ও ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত

    • ক √2 ∶1
    • খ 1∶1
    • গ 1∶√2
    • ঘ √3∶√2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 1∶√2

    চাকতির K=r√2, রিং-এর K=r। অনুপাত = 1√2 অর্থাৎ 1∶√2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৩৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩

    নিম্নের চিত্র দুটিতে1 kg ভর এবং 1m দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড AB-এর লম্বগামী অক্ষ XY সাপেক্ষে ঘুরছে।
    চিত্র-১ ও চিত্র-২ এ উল্লিখিত দণ্ডের জড়তার ভ্রামকদ্বয়ের অনুপাত হলো

    • ক 1:1
    • খ 1:2
    • গ 1:4
    • ঘ 4:1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 4:1

    প্রান্তগামী অক্ষে I1=ML23, মধ্যবিন্দুগামী অক্ষে I2=ML212। অনুপাত = 4∶1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৩৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২২

    একটি বিন্দু বস্তুর জড়তার ভ্রামক 5kg m2 ও কৌণিক বেগ 65 rad s-1 হলে এর (ঘূর্ণায়মান অক্ষের সাপেক্ষ) কৌণিক গতিশক্তি কত?

    • ক 11.5 kJ
    • খ 12.6 kJ
    • গ 10.6 kJ
    • ঘ 9.6 kJ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 10.6 kJ

    E=12Iω2=12(5)(65)2=10562.5 J ≈ 10.6 kJ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৩৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৪

    নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি চোঙের ভর 5 kg এবং অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1kg m2 ঘূর্ণায়মান চোঙটির ব্যাসার্ধ কত?

    • ক 0.24 m
    • খ 0.22 m
    • গ 0.20 m
    • ঘ 0.14 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.20 m

    নিরেট চোঙে I=12MR2 ⇒ 0.1=12(5)R2 ⇒ R2=0.04 ⇒ R=0.20 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩৪০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৪

    দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত?

    • ক 1:2
    • খ 1∶√2
    • গ √2∶1
    • ঘ 2∶1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1∶√2

    L=√2IE; E সমান হলে L ∝ √I। তাই L1∶L2 = √I∶√2I = 1∶√2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি