তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১৫/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ২৮১

    প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?

    • ক শক্তিশালী বল
    • খ মাধ্যাকর্ষণ
    • গ দুর্বল
    • ঘ তাড়িতচৌম্বক বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বক বল

    প্রোটন ও ইলেকট্রন — দুটোই আধানযুক্ত, তাই তাদের আকর্ষণ তাড়িতচৌম্বক বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২৮২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২১ · ময়মনসিংহ বোর্ড ২০২১

    সবল নিউক্লীয় বলের জন্য কোন কণা দায়ী?

    • ক গ্রাভিটন
    • খ নিউট্রিনো
    • গ মেসন
    • ঘ ইলেকট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) মেসন

    সবল নিউক্লীয় বলের বাহক কণা মেসন (π-মেসন)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৮৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০২১ · ময়মনসিংহ বোর্ড ২০২১

    ইউরেনিয়াম, থোরিয়াম এসব মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে কোন বলের কারণে?

    • ক মহাকর্ষ বল
    • খ তড়িৎ চৌম্বক বল
    • গ দুর্বল নিউক্লীয় বল
    • ঘ সবল নিউক্লীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) দুর্বল নিউক্লীয় বল

    তেজস্ক্রিয় ভাঙন (β-ক্ষয়) ঘটায় দুর্বল নিউক্লীয় বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৮৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · যশোর বোর্ড ২০২৪

    বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী?

    • ক মহাকর্ষ বল
    • খ দুর্বল নিউক্লীয় বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ তাড়িতচৌম্বক বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) দুর্বল নিউক্লীয় বল

    β-ক্ষয়ে নিউট্রন প্রোটনে পরিণত হয় — এটি দুর্বল নিউক্লীয় বলের কাজ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৮৫

    তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল?

    • ক মহাকর্ষ বল
    • খ তড়িৎ চৌম্বক বল
    • গ শক্তিশালী নিউক্লীয় বল
    • ঘ দুর্বল নিউক্লীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দুর্বল নিউক্লীয় বল

    তেজস্ক্রিয় ক্ষয়ের পেছনে ক্রিয়াশীল বল দুর্বল নিউক্লীয় বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৮৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৩

    ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়?

    • ক মহাকর্ষ
    • খ তাড়িতচুম্বক
    • গ সবল নিউক্লীয়
    • ঘ দুর্বল নিউক্লীয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) তাড়িতচুম্বক

    ফোটন বিনিময়ে কাজ করে তাড়িতচৌম্বক বল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৮৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৪ · রাজশাহী বোর্ড ২০২৪

    দুর্বল নিউক্লীয় বলের জন্য দায়ী কোন কণা?

    • ক মেসন
    • খ গ্রাভিটন
    • গ ফোটন
    • ঘ বোসন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) বোসন

    দুর্বল নিউক্লীয় বলের বাহক W ও Z বোসন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৪

    নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম?

    • ক মহাকর্ষ বল
    • খ তাড়িতচুম্বক বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ দুর্বল নিউক্লীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দুর্বল নিউক্লীয় বল

    দুর্বল নিউক্লীয় বলের পাল্লা প্রায় 10-18 m, সবল নিউক্লীয় বলের 10-15 m। তাই দুর্বল নিউক্লীয় বলের পাল্লা সবচেয়ে কম।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৮৯

    নিচের কোনটি বলের একক প্রকাশ করে?

    • ক N m
    • খ N m-1
    • গ kg ms-1
    • ঘ kg ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) kg ms-2

    F=ma ⇒ একক = kg × ms-2 = kg ms-2 = নিউটন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২৯০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · খুলনা বিশ্ববিদ্যালয় ২০১৮

    বলের মাত্রা কোনটি?

    • ক MLT-2
    • খ ML-2T-1
    • গ MLT-1
    • ঘ M-1L2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) MLT-2

    F=ma ⇒ মাত্রা = M × LT-2 = MLT-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২৯১

    যখন কোনো ব্যবস্থার ওপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন নিচের কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না?

    • ক ব্যবস্থার বলের ঘাত
    • খ ব্যবস্থার কৌণিক ভরবেগ
    • গ ব্যবস্থার রৈখিক ভরবেগ
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ব্যবস্থার রৈখিক ভরবেগ

    নিট বাহ্যিক বল শূন্য হলে dpdt=0, অর্থাৎ রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২৯২

    একটি বল 4 kg ভরের স্থির বস্তুর ওপর ক্রিয়া করায় বস্তু 6 সেকেন্ডে 30ms-1 বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?

    • ক 30 N
    • খ 20 N
    • গ 18 N
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 20 N

    a=306=5 ms-2; F=ma=4×5=20 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২৯৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    একক বল

    • ক বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করে
    • খ একক ভরের বস্তুর ওপর যেকোনো ত্বরণ সৃষ্টি করে
    • গ বস্তুর ওপর যেকোনো ত্বরণ সৃষ্টি করে
    • ঘ একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করে

    SI-তে 1 N হলো সেই বল যা 1 kg ভরে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে — অর্থাৎ একক ভরে একক ত্বরণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২৯৪

    নিউটনের গতির দ্বিতীয় সূত্রে দেখা যায় ma =k F এখানে,
    i. k হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক
    ii. k-এর মান রাশিগুলোর এককের ওপর নির্ভর করে
    iii. k-এর মান SI পদ্ধতিতে 1
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

    ma=kF-এ k সমানুপাতিক ধ্রুবক, এর মান এককের ওপর নির্ভর করে এবং SI-তে একক বেছে নেওয়া হয় বলে k=1। তিনটিই সঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২৯৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    কোনো বন্ধুর ভরবেগ 40kg ms-1 বলতে বোঝায়-
    i. বস্তুর ভর 1 kg হলে এর বেগ 40 ms-1
    ii. বস্তুর ভর 40 kg হলে এর বেগ 10 ms-1
    iii. বস্তুর ভর 6.3 kg হলে এর বেগ 6.36 ms-1
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) i ও iii

    p=40 kg ms-1। (i) m=1 ⇒ v=40 ✓। (ii) m=40 ⇒ v=1, 10 নয় ✗। (iii) m=6.3 ⇒ v=406.3≈6.35≈6.36 ✓।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২৯৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৫

    2ms-2 ত্বরণে ওপরে ওঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল 1180 N হলে লোকটির ভর হবে

    • ক 50 kg
    • খ 100 kg
    • গ 60 kg
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 100 kg

    ঊর্ধ্বমুখী ত্বরণে N=m(g+a) ⇒ 1180=m(9.8+2)=11.8m ⇒ m=100 kg।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২৯৭

    1000 kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল 1800 N, উড়োজাহাজটির ওপর প্রযুক্ত নিট বল হবে

    • ক 0 N
    • খ 11800 N
    • গ 1800 N
    • ঘ 9800 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0 N

    স্থির বেগে চলছে মানে ত্বরণ শূন্য, তাই নিউটনের ২য় সূত্রে নিট বল F=ma=0।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২৯৮

    একটি লিফট 15 m s-1 বেগে ওপরে ওঠছে। 60 kg ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের ওপর তার প্রতীয়মান ওজন হবে

    • ক 588 N
    • খ 900 N
    • গ 750 N
    • ঘ 800 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 588 N

    লিফট সমবেগে ওঠায় ত্বরণ শূন্য, তাই প্রতীয়মান ওজন = প্রকৃত ওজন = mg = 60×9.8 = 588 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৯৯

    একটি লিফট 1 ms-2 ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 kg হলে তিনি যে বল অনুভব করবেন

    • ক 350 N
    • খ 572 N
    • গ 250 N
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 572 N

    নিচে নামার সময় N=m(g−a)=65(9.8−1)=65×8.8=572 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩০০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুয়েট ২০১৬

    একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 16 N এর একটি বল এর ওপর 5s ধরে কাজ করে এবং এরপর আর কোনো কাজ করলো না। বস্তুটি এরপর 6s - এ 52 m দূরত্ব গেলো। বস্তুটির ভর কত?

    • ক 3.0769 kg
    • খ 9.023 kg
    • গ 9.23 kg
    • ঘ 10 kg
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 9.23 kg

    বল বন্ধের পর বেগ ধ্রুব: v=526=8.67 ms-1। আবার v=Ftm=16×5m ⇒ m=808.67≈9.23 kg।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি