তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২৫১৯ প্রশ্ন
পাতা ১৬/১২৬
সাল ধরে দেখো
-
৩০১
3 kg ভরের একটি বস্তুর ওপর 10 N বল প্রয়োগ করলে বস্তুটি 3 ms-2 ত্বরণে চলতে থাকে। বস্তুটির ওপর কত ঘর্ষণ বল ক্রিয়া করছে?
- ক 16 N
- খ 13 N
- গ 6 N
- ঘ 1N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1N
নিট বল = ma = 3×3 = 9 N। প্রযুক্ত বল 10 N হলে ঘর্ষণ বল = 10−9 = 1 N। -
৩০২
সমত্বরণ চলমান একটি গাড়ির বেগ পূর্বের আদিবেগের 3 গুণ করা হলে গাড়িটি থামাতে পূর্বের কত গুণ দূরত্বের প্রয়োজন হবে?
- ক 19
- খ 13
- গ 3
- ঘ 9
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 9
v2=2as ⇒ s ∝ v2। বেগ 3 গুণ হলে থামানোর দূরত্ব 32=9 গুণ। -
৩০৩
16 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 4s ব্যাপী 8 N বল প্রযুক্ত হলো। উক্ত বস্তুর বেগের পরিবর্তন হবে
- ক 0.5 m s-1
- খ 2.0 m s-1
- গ 4.0 m s-1
- ঘ 8.0 m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.0 m s-1
Δv=Ftm=8×416=2.0 ms-1। -
৩০৪
15 kg ভরের একটি বস্তুর ওপর কী পরিমাণ বল ক্রিয়া করলে 10 s-এ তার বেগ (4î − 5ĵ − 3k̂) ms-1 থেকে বেড়ে (8î + 5ĵ − 5k̂) ms-1 হবে?
- ক 16 N
- খ 20 N
- গ 24 N
- ঘ 32 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 16 N
Δv=(8−4)î+(5+5)ĵ+(−5+3)k̂=4î+10ĵ−2k̂ ⇒ |Δv|=√16+100+4=√120≈10.95 ms-1। F=mΔvt=15×10.9510≈16 N। -
৩০৫
নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়?
- ক ভর
- খ স্থান
- গ কাল
- ঘ ভরবেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভরবেগ
নিউটনীয় বলবিদ্যায় ভর, স্থান ও কাল ধ্রুব ধরা হয়; ভরবেগ বল প্রয়োগে বদলায়। -
৩০৬
40 N এর একটি বল 8 kg ভরের একটি স্থির বস্তুর ওপর ক্রিয়া করে। 4s পর যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে 9s-এ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
- ক 120 m
- খ 110 m
- গ 130 m
- ঘ 140 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 140 m
a=408=5 ms-2। প্রথম 4 s: v=20 ms-1, s1=12(5)(4)2=40 m। পরের 5 s সমবেগে: s2=20×5=100 m। মোট = 140 m। -
৩০৭
গরম বাতাসে পরিপূর্ণ M ভরের একটি বেলুন (ঝুড়িসহ) পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণ a-তে নেমে আসছে। ঝুড়ি থেকে কি পরিমাণ m ভর ফেলে দিলে বেলুনটি ওপরের দিকে একই ধ্রুব ত্বরণ a-তে ওঠে যাবে? সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন একই ছিল বলে ধরে নেওয়া হলো। (অভিকর্ষজ ত্বরণ= g)
- ক m = 2ag+a M
- খ m = g+a2M
- গ m = ag+M
- ঘ m = M2 a (g+a)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) m = 2ag+a M
নিচে নামার সময়: Mg−B=Ma ⇒ B=M(g−a)। m ফেলার পরে: B−(M−m)g=(M−m)a। বসিয়ে সরল করলে m(g+a)=2Ma ⇒ m=2ag+aM। -
৩০৮
জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সত্য কোনটি?
- ক নিউটনের গতিসূত্র মানে
- খ অসম বেগে চলে
- গ জড়তার সূত্র মানে না
- ঘ ত্বরণ আছে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিউটনের গতিসূত্র মানে
জড় প্রসঙ্গ কাঠামো ত্বরণহীন — এতে নিউটনের গতিসূত্রগুলো হুবহু খাটে। -
৩০৯
50km h-1 বেগে চলমান একটি গাড়ি হঠাৎ থেমে গেল। এতে করে গাড়ির ভিতরে বসে একজন 50 kg ভরের যাত্রী 61 cm সামনে ঝুঁকে গেল। যাত্রীর শরীরের ওপর অংশে প্রযুক্ত বল কত?
- ক 7905.756 N
- খ 7905.788 N
- গ 7906.887 N
- ঘ 7905.787 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 7905.787 N
v=50 kmh-1=13.889 ms-1; s=0.61 m। a=v22s=192.901.22=158.12 ms-2। F=ma=50×158.12≈7905.787 N। -
৩১০
বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক?
- ক ভর
- খ বেগ
- গ ভরবেগ
- ঘ বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভরবেগ
গতিজড়তা মানে গতি বজায় রাখার প্রবণতা, যা ভরবেগ p=mv-এর সমানুপাতিক। -
৩১১
একটি বস্তুর ওপর 600 N বল1 মিনিট ক্রিয়া করে। ভরবেগের পরিবর্তন কত?
- ক 3.6×104 kg m s-1
- খ 3.6×103 kg m s-1
- গ 600 kg m s-1
- ঘ 10 kg m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 3.6×104 kg m s-1
Δp=F·t=600×60=36000=3.6×104 kg ms-1। -
৩১২
কোনো বস্তুর ওপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে-
i. ত্বরণ
ii. গতিশক্তি
iii. ভরবেগ
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
লব্ধি বল শূন্য ⇒ ত্বরণ শূন্য (স্থির), বেগ ধ্রুব ⇒ গতিশক্তি ও ভরবেগ দুটোই অপরিবর্তিত। তিনটিই ঠিক। -
৩১৩
একটি বস্তুর ত্বরণ থাকবে কখন?
- ক বেগ থাকলে
- খ গতিশক্তি থাকলে
- গ বল প্রযুক্ত থাকলে
- ঘ ভরবেগ থাকলে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বল প্রযুক্ত থাকলে
নিউটনের ২য় সূত্র অনুসারে ত্বরণ থাকে কেবল তখনই যখন নিট বল প্রযুক্ত থাকে (a=F/m)। -
৩১৪
20 m s-1 বেগে চলমান 1000 kg ভরের একটি ট্রাক 1500 kg ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে তা হলো
- ক 12.5 m s-1
- খ 10 m s-1
- গ 8 m s-1
- ঘ 7.5 m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 8 m s-1
ভরবেগ সংরক্ষণ: 1000×20 = (1000+1500)v ⇒ v=200002500=8 ms-1। -
৩১৫
ক্রিয়া-প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত?
- ক 0°
- খ 90°
- গ 180°
- ঘ 360°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 180°
ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাই এদের মধ্যবর্তী কোণ 180°। -
৩১৬
যদি 5kg ভরের একটি বন্দুক থেকে 20 g ভরের একটি গুলি 1000 ms-1 বেগে ছোঁড়া হয় তবে বন্দুকের পশ্চাৎবেগ কত?
- ক 4 ms-1
- খ 4000 ms-1
- গ 40 ms-1
- ঘ 4 cms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 4 ms-1
ভরবেগ সংরক্ষণ: 5×v = 0.020×1000 ⇒ v=205=4 ms-1 (পশ্চাৎমুখী)। -
৩১৭
একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ড হলো। 12 কেজি ভরের বেগ 4 ms-1 হলে অন্য টুকরোটির গতিশক্তি কত?
- ক 96 J
- খ 144 J
- গ 288 J
- ঘ 192 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 288 J
ভরবেগ সংরক্ষণ: 4×v = 12×4 ⇒ v=12 ms-1। গতিশক্তি = 12(4)(12)2 = 288 J। -
৩১৮
3 kg ভরের একটি বন্দুক থেকে 5 gm ভরের একটি বুলেট 150 ms-1 বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।
বন্দুকের আদি ভরবেগ কত?- ক 0.75 kg ms-1
- খ - 0.75 kg ms-1
- গ 3 kg ms-1
- ঘ 0 kg ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0 kg ms-1
গুলি ছোড়ার আগে বন্দুক স্থির, তাই এর আদি ভরবেগ শূন্য। -
৩১৯
4 kg ভরের একটি পাখি গাছে বসে আছে। 20 g ভরের একটি গুলি 200 m s-1 বেগে পাখিটিকে আঘাত করলো পাখিটি অনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায়?
- ক 2 m s-1
- খ 1 m s-1
- গ 10 c m s-1
- ঘ 9.95 m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1 m s-1
ভরবেগ সংরক্ষণ: (4+0.020)v = 0.020×200 = 4 ⇒ v=44.02≈1 ms-1। -
৩২০
500 kg ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকার দুপ্রান্তে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাদের ভর যথাক্রমে 50 kg এবং 75 kg। তারা প্রত্যেকে এক সাথে বিপরীত দিকে 10 m s-1 বেগে অনুভূমিকভাবে নৌকা থেকে লাফ দিলে নৌকাটি কত বেগে গতিশীল হবে?
- ক 0.5 m s-1
- খ 2 m s-1
- গ 25 m s-1
- ঘ 0 m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.5 m s-1
মোট ভরবেগ শূন্য: 50(10) − 75(10) + 500v = 0 ⇒ 500−750+500v=0 ⇒ v=0.5 ms-1।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।