← PV স্পেশাল

ভেক্টর

মোট ১৬৬টি প্রশ্ন · পাতা ১/৯

১
নিচের কোনটি ভেক্টর রাশি?
PV Special
ক কাজ
খ ক্ষমতা
গ টর্ক
ঘ তাপ
ব্যাখ্যা
টর্ক, τ⃗ = r⃗ × F⃗ — এর মান ও দিক দুটোই আছে, তাই ভেক্টর।

কাজ, ক্ষমতা ও তাপ শুধু মান দিয়েই সম্পূর্ণ — এগুলো স্কেলার।
২
নিচের কোনটি স্কেলার রাশি?
PV Special
ক ভরবেগ
খ রোধ
গ কৌণিক বেগ
ঘ তড়িৎ প্রাবল্য
ব্যাখ্যা
রোধের কোনো দিক নেই, শুধু মান আছে — তাই স্কেলার।

ভরবেগ, কৌণিক বেগ ও তড়িৎ প্রাবল্য — তিনটাই ভেক্টর।
৩
দিক থাকা সত্ত্বেও নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
PV Special
ক তড়িৎ প্রবাহ
খ সরণ
গ ত্বরণ
ঘ বল
ব্যাখ্যা
তড়িৎ প্রবাহের দিক থাকলেও এটি স্কেলার।

কারণ দুইটি প্রবাহ মেশালে ভেক্টর যোগের নিয়ম মানে না — কার্শফের সূত্র অনুসারে সাধারণ বীজগাণিতিক যোগ হয়।

নিয়ম: শুধু দিক থাকলেই ভেক্টর নয়, ভেক্টর যোগের নিয়মও মানতে হবে।
৪
যেটি ভেক্টর রাশির বৈশিষ্ট্য নয়—
PV Special
ক মান আছে
খ বীজগাণিতিক নিয়মে যোগ হয়
গ দিক আছে
ঘ সামান্তরিক সূত্র মানে
ব্যাখ্যা
ভেক্টর রাশি সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ হয় না — ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে যোগ হয়।

যেমন 3 N ও 4 N লম্ব হলে লব্ধি 7 N নয়, 5 N।
৫
একটি রাশিকে ভেক্টর বলতে হলে যে শর্তটি অবশ্যই লাগবে—
PV Special
ক শুধু মান থাকা
খ মান, দিক ও ভেক্টর যোগের নিয়ম মানা
গ শুধু দিক থাকা
ঘ একক থাকা
ব্যাখ্যা
ভেক্টরের তিনটি শর্ত — মান থাকতে হবে, দিক থাকতে হবে, এবং ভেক্টর যোগের নিয়ম (সামান্তরিক সূত্র) মানতে হবে।

তৃতীয় শর্তটির কারণেই তড়িৎ প্রবাহ ভেক্টর নয়।
৬
কোন জোড়ার দুইটি রাশিই ভেক্টর?
PV Special
ক বল ও চাপ
খ কাজ ও শক্তি
গ দ্রুতি ও বেগ
ঘ সরণ ও ভরবেগ
ব্যাখ্যা
সরণ ও ভরবেগ — দুইটাই ভেক্টর।

চাপ, কাজ, শক্তি ও দ্রুতি স্কেলার। বেগ ভেক্টর হলেও দ্রুতি স্কেলার, তাই (গ) জোড়াটি মেশানো।
৭
তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ প্রবাহ — এদের সম্পর্কে সঠিক উক্তি কোনটি?
PV Special
ক প্রবাহ ঘনত্ব ভেক্টর, প্রবাহ স্কেলার
খ দুইটাই ভেক্টর
গ দুইটাই স্কেলার
ঘ প্রবাহ ভেক্টর, প্রবাহ ঘনত্ব স্কেলার
ব্যাখ্যা
তড়িৎ প্রবাহ ঘনত্ব J⃗ একটি ভেক্টর রাশি — এর সুনির্দিষ্ট দিক আছে এবং ভেক্টর যোগের নিয়ম মানে।

কিন্তু তড়িৎ প্রবাহ I স্কেলার, কারণ এটি বীজগাণিতিক নিয়মে যোগ হয়।
৮
নাল ভেক্টর সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
PV Special
ক এর মান শূন্য
খ এর দিক অনির্দিষ্ট
গ এটি একটি একক ভেক্টর
ঘ যেকোনো ভেক্টরের সাথে যোগ করলে ঐ ভেক্টরই থাকে
ব্যাখ্যা
নাল ভেক্টরের মান শূন্য, একক ভেক্টরের মান ঠিক ১ — দুইটা আলাদা জিনিস।

ধর্ম: A⃗ + 0⃗ = A⃗  এবং  λ0⃗ = 0⃗।
৯
একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে শুরুর বিন্দুতে ফিরে এলে তার সরণ—
PV Special
ক বৃত্তের পরিধির সমান
খ ব্যাসের সমান
গ ব্যাসার্ধের সমান
ঘ নাল ভেক্টর
ব্যাখ্যা
সরণ = শেষ অবস্থান − শুরুর অবস্থান।

শুরু ও শেষ বিন্দু এক হওয়ায় সরণ শূন্য, অর্থাৎ নাল ভেক্টর।
তবে অতিক্রান্ত দূরত্ব পরিধির সমান — দূরত্ব স্কেলার, সরণ ভেক্টর।
১০
নাল ভেক্টর পাওয়া যায় না যে ক্ষেত্রে—
PV Special
ক দুইটি সমান ও বিপরীত ভেক্টরের যোগফলে
খ একটি ভেক্টরকে শূন্য দিয়ে গুণ করলে
গ দুইটি লম্ব ভেক্টরের ক্রস গুণফলে
ঘ দুইটি সমান্তরাল ভেক্টরের ক্রস গুণফলে
ব্যাখ্যা
দুইটি লম্ব ভেক্টরের ক্রস গুণফল সর্বোচ্চ — AB sin90° = AB, শূন্য নয়।

বাকি তিনটিতেই ফল নাল ভেক্টর:
• A⃗ + (−A⃗) = 0⃗
• 0 · A⃗ = 0⃗
• সমান্তরাল হলে sin0° = 0।
১১
একক ভেক্টর সম্পর্কে কোন উক্তিটি ভুল?
PV Special
ক এর একক মূল ভেক্টরের এককের সমান
খ এর মান সর্বদা ১
গ এটি রাশির দিক নির্দেশ করে
ঘ এটি মাত্রাহীন
ব্যাখ্যা
একক ভেক্টর, Â = A⃗|A⃗|

লব ও হর — দুইটারই একক এক, তাই ভাগ করলে একক কেটে যায়।
ফলে একক ভেক্টর মাত্রাহীন ও এককবিহীন, শুধু দিক বোঝায়।
১২
একক ভেক্টর নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
PV Special
ক Â = A⃗ × |A⃗|
খ Â = A⃗|A⃗|
গ Â = |A⃗|A⃗
ঘ Â = A⃗ + |A⃗|
ব্যাখ্যা
যেকোনো ভেক্টরকে তার নিজের মান দিয়ে ভাগ করলে ঐ দিকের একক ভেক্টর পাওয়া যায়।

 = A⃗|A⃗|   এবং   A⃗ = |A⃗| Â।
১৩
î, ĵ, k̂ সম্পর্কে কোনটি সঠিক নয়?
PV Special
ক প্রত্যেকের মান ১
খ এদের মাত্রা দৈর্ঘ্যের সমান
গ এরা পরস্পর লম্ব
ঘ এরা ডান-হাতি স্থানাঙ্ক ব্যবস্থা গঠন করে
ব্যাখ্যা
î, ĵ, k̂ হলো x, y, z অক্ষ বরাবর একক ভেক্টর।

একক ভেক্টর মাত্রাহীন — এদের কোনো মাত্রা নেই, তাই (খ) ভুল।
বাকি তিনটি সঠিক।
১৪
একটি ভেক্টরকে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে কী বদলায়?
PV Special
ক শুধু দিক
খ মান ও দিক দুইটাই
গ শুধু মান
ঘ কোনোটিই নয়
ব্যাখ্যা
λ ধনাত্মক হলে λA⃗ এর দিক A⃗ এর মতোই থাকে, শুধু মান λ গুণ হয়।

λ ঋণাত্মক হলে দিক ঠিক উল্টে যায়।
১৫
−3A⃗ ভেক্টরটির বৈশিষ্ট্য কী?
PV Special
ক A⃗ এর দিকে, মান ৩ গুণ
খ A⃗ এর বিপরীত দিকে, মান ৩ গুণ
গ A⃗ এর দিকে, মান ১/৩ গুণ
ঘ নাল ভেক্টর
ব্যাখ্যা
ঋণাত্মক স্কেলার দিয়ে গুণ করলে দুইটা কাজ হয় —
• মান |−3| = 3 গুণ হয়
• চিহ্ন ঋণাত্মক হওয়ায় দিক ঠিক ১৮০° উল্টে যায়।
১৬
সমান ভেক্টর বলতে বোঝায় যাদের—
PV Special
ক শুধু মান সমান
খ মান ও দিক দুইটাই এক
গ শুধু দিক এক
ঘ শুরুর বিন্দু এক
ব্যাখ্যা
দুইটি ভেক্টর সমান হয় তখনই যখন তাদের মান সমান এবং দিক একই।

শুরুর বিন্দু আলাদা হলেও সমস্যা নেই — মুক্ত ভেক্টরকে সমান্তরালে সরানো যায়।
১৭
সদৃশ ভেক্টর (like vectors) কাদের বলে?
PV Special
ক দিক এক, মান যেকোনো
খ মান সমান, দিক এক
গ মান সমান, দিক বিপরীত
ঘ দিক পরস্পর লম্ব
ব্যাখ্যা
একই দিকে ক্রিয়াশীল ভেক্টরগুলোকে সদৃশ ভেক্টর বলে — মান সমান হওয়া জরুরি নয়।

মান ও দিক দুইটাই এক হলে সেগুলো সমান ভেক্টর।
১৮
একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য কোনটি?
PV Special
ক মান ও দিক দুইটাই ভিন্ন
খ মান ভিন্ন, দিক এক
গ মান সমান, দিক ১৮০° ভিন্ন
ঘ মান শূন্য
ব্যাখ্যা
−A⃗ হলো A⃗ এর বিপরীত ভেক্টর — মান একই |A⃗|, কিন্তু দিক ঠিক উল্টো।

তাই A⃗ + (−A⃗) = 0⃗।
১৯
অবস্থান ভেক্টর কী নির্দেশ করে?
PV Special
ক দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব
খ বস্তুর বেগ
গ মূলবিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থান
ঘ বস্তুর ত্বরণ
ব্যাখ্যা
মূলবিন্দু O থেকে P বিন্দুতে টানা ভেক্টর r⃗ = xî + yĵ + zk̂ হলো P-এর অবস্থান ভেক্টর।

এটি সবসময় মূলবিন্দু থেকে গণনা করা হয়।
২০
সহাবস্থ (coplanar) ভেক্টর কাদের বলে?
PV Special
ক যারা একই সরলরেখায় থাকে
খ যাদের মান সমান
গ যারা পরস্পর লম্ব
ঘ যারা একই সমতলে থাকে
ব্যাখ্যা
যে ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে তাদের সহাবস্থ ভেক্টর বলে।

একই সরলরেখায় থাকলে বলা হয় সমরেখ (collinear) ভেক্টর।
১ / ৯ পরের →