সব লেখা · ৪ মিনিট

বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে পাঠানো হয় কেন?

পদার্থবিজ্ঞান শিক্ষক · প্রতিষ্ঠাতা, PhysicsVerseপ্রকাশ:
এক নজরে উত্তর

তারে অপচয় হয় I²R হারে, ভোল্টেজের সাথে নয়। ভোল্টেজ বাড়ালে একই ক্ষমতার জন্য প্রবাহ কমে, আর প্রবাহ কমলে অপচয় বর্গ হারে কমে।

সরবরাহ ক্ষমতা P = VI। তারে তাপ হয়ে নষ্ট হয় Pক্ষয় = I²R। খেয়াল করো, অপচয়ের সূত্রে ভোল্টেজ নেই — আছে প্রবাহ, তাও বর্গ আকারে।

ধরা যাক ১ মেগাওয়াট পাঠাতে হবে। ১০০০ ভোল্টে পাঠালে প্রবাহ লাগবে ১০০০ অ্যাম্পিয়ার। কিন্তু ১ লাখ ভোল্টে পাঠালে প্রবাহ মাত্র ১০ অ্যাম্পিয়ার। প্রবাহ ১০০ গুণ কমল, তাই অপচয় কমল ১০০০০ গুণ।

এই কারণেই ট্রান্সফরমার অপরিহার্য, আর এই কারণেই বিদ্যুৎ AC হিসেবে পাঠানো হয় — ট্রান্সফরমার শুধু পরিবর্তী প্রবাহেই কাজ করে। কেন্দ্রে ভোল্টেজ বাড়িয়ে পাঠানো হয়, শহরে ধাপে ধাপে কমিয়ে শেষে ২২০ ভোল্টে ঘরে আসে।

💡 মজার তথ্য

এজন্যই সঞ্চালন লাইনের নিচে দাঁড়ালে গা শিরশির করে — অত উচ্চ ভোল্টেজের চারপাশে বাতাসেই তড়িৎ ক্ষেত্র এত শক্তিশালী যে শরীরের লোম দাঁড়িয়ে যায়।

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি