তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২৫১৯ প্রশ্ন
পাতা ৩৩/১২৬
সাল ধরে দেখো
-
৬৪১
একটি তারের দৈর্ঘ্য 100 cm ও প্রস্থচ্ছেদ 1×10-2 cm2, ইয়ং-এর গুণাঙ্ক 1.24×1011 N m-2। একে টেনে 0.2 cm বৃদ্ধি করতে কতটুকু কাজ সম্পন্ন হবে?
- ক 0.114 J
- খ 0.124 J
- গ 0.248 J
- ঘ 0.288 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.248 J
F=YAlL=1.24×1011×10-6×0.0021=248 N। W=12Fl=12×248×0.002=0.248 J। -
৬৪২
100 cm দীর্ঘ এবং 1×10-2 cm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি তারের ইয়ং-এর গুণাঙ্ক 1.24×1011 N m-2 । একে টেনে 0.2 cm বৃদ্ধি করা হলো।
এক্ষেত্রে-
i. বিকৃতি 0.002
ii. পীড়ন = 2×108 N m-2
iii. পীড়ন ∝ বিকৃতি
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
বিকৃতি=0.2100=0.002 ✓। পীড়ন=Y×বিকৃতি=1.24×1011×0.002=2.48×108 N m-2 — 2×108 নয় ✗। হুকের সূত্রে পীড়ন ∝ বিকৃতি ✓। -
৬৪৩
1 mm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে- (ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক = 2×1011 N m-2 )
- ক 12000 N
- খ 10000 N
- গ 11360 N
- ঘ None
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 10000 N
F = YA×বিকৃতি = 2×1011×10-6×0.05 = 104 = 10000 N। -
৬৪৪
l দৈর্ঘ্য ও r ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y। তারের দৈর্ঘ্য l2 এবং ব্যাসার্ধ r2 করা হলে ইয়ং
গুণাঙ্ক কত হবে?- ক Y2
- খ Y
- গ 2 Y
- ঘ 4 Y
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Y
ইয়ং-এর গুণাঙ্ক উপাদানের ধর্ম — তারের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বদলালেও Y অপরিবর্তিত থাকে। -
৬৪৫
যদি pএবং b যথাক্রমে পীড়ন ও বিকৃতির মান হয়, তবে এদের মধ্যে সঠিক সম্পর্ক হলো
- ক P = b
- খ p∝b
- গ p∝1b
- ঘ p∝12πb
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) p∝b
হুকের সূত্র: স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ∝ বিকৃতি। -
৬৪৬
কোনো কেটে সমান দু টুকরা করা হলো। এতে তারের অসহ ভার হবে
- ক পূর্বের অর্ধেক
- খ পূর্বের সমান
- গ পূর্বের দ্বিগুণ
- ঘ পূর্বের এক-চতুর্থাংশ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পূর্বের সমান
অসহ ভার = অসহ পীড়ন × প্রস্থচ্ছেদ — দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। তাই কেটে ফেললেও অসহ ভার পূর্বের সমান। -
৬৪৭
আয়তন গুণাঙ্কের অন্য নাম কী?
- ক অসংনম্যতা
- খ সংনম্যতা
- গ কাঠিন্যে গুণাঙ্ক
- ঘ ইয়ং-এর গুণাঙ্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অসংনম্যতা
আয়তন গুণাঙ্ককে অসংনম্যতাও বলা হয় (এর বিপরীত রাশিই সংনম্যতা)। -
৬৪৮
10 cm দৈর্ঘ্যের একটি তামার তার ও 10 cm দৈর্ঘ্যের একটি লোহার তার (উভয়ের ব্যাসার্ধ 0.5 cm) জোড়া লাগিয়ে 20 cm দীর্ঘ একটি তার বানানো হলো। জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগে লম্বা করা হলো। লোহার ইয়ং-এর গুণাঙ্ক তামার ইয়ং-এর গুণাঙ্কের দ্বিগুণ হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত?
- ক 1:8
- খ 1:6
- গ 1:4
- ঘ 1:2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1:2
একই বল ও একই প্রস্থচ্ছেদে Δl ∝ LY। দৈর্ঘ্য সমান, তাই ΔlলোহাΔlতামা=YতামাYলোহা=12 ⇒ 1∶2। -
৬৪৯
স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়?
- ক স্থিতিস্থাপক বিভবশক্তি
- খ সম্প্রসারণে কৃতকাজ
- গ প্রযুক্ত বল
- ঘ আকার বিকৃতি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) প্রযুক্ত বল
স্থিতিস্থাপক সীমা মাপা হয় প্রযুক্ত বল দিয়ে — যে সর্বোচ্চ বল পর্যন্ত বস্তু পূর্ণস্থিতিস্থাপক থাকে। -
৬৫০
একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার-সম্প্রসারণ লেখচিত্র OABC এর ন্যায় হয়। আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে নেওয়ায় CBP পথের ন্যায় হয়। এক্ষেত্রে-
i. OP তারের স্থায়ী প্রসারণ বোঝায়
ii. AB অংশ পূর্ণস্থিতিস্থাপক
iii. OA অংশ হু’কের সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
(i) ✓ OP হলো স্থায়ী (অবশিষ্ট) প্রসারণ। (ii) ✗ AB অংশে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেছে, তাই পূর্ণস্থিতিস্থাপক নয়। (iii) ✓ OA সরলরৈখিক, হুকের সূত্র মানে। -
৬৫১
প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তবে বস্তুটিকে বলা হয়
- ক পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
- খ পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
- গ নমনীয় বস্তু
- ঘ দৃঢ় বস্তু
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
বল সরিয়ে নেওয়ার পরও বিকৃতি পুরোপুরি থেকে গেলে বস্তুটিকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে। -
৬৫২
সংনম্যতা হলো-
i. জেলার রাশি
ii. আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত
iii. আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও ii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) i ও iii
(i) ✓ সংনম্যতা স্কেলার রাশি। (ii) ✗ ওটি আয়তন গুণাঙ্কের সংজ্ঞা। (iii) ✓ সংনম্যতা = 1B। -
৬৫৩
ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- ক y = 3k(1 - 2σ)
- খ y = 2n(1 -σ )
- গ y = 2k(1 - 2σ)
- ঘ y = 3n(1 + σ)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) y = 3k(1 - 2σ)
ইয়ং, আয়তন গুণাঙ্ক ও পয়সনের অনুপাতের সম্পর্ক: Y = 3k(1 − 2σ)। -
৬৫৪
2.5 m দীর্ঘ একটি ইস্পাতের সূক্ষ্ম তারের ভর 16 g এবং ঘনত্ব 7800 kg m-3। 80 N বলে টানা দিলে তারটির দৈর্ঘ্য প্রসারণ হয় 1.2 mm। ঐ তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত?
- ক 4.8×10-2 J
- খ 4.8 J
- গ 4.8×102 J
- ঘ 48 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 4.8×10-2 J
সঞ্চিত স্থিতিশক্তি = 12FΔl=12×80×1.2×10-3=4.8×10-2 J। -
৬৫৫
কোনো দণ্ডের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক 800 GPa। দণ্ডের দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে প্রযুক্ত পীড়ন কত?
- ক 1.6×1010 N m-2
- খ 1.6×1011 N m-2
- গ 1.6×1012 N m-2
- ঘ 1.6×1013 N m-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1.6×1011 N m-2
পীড়ন = Y × বিকৃতি = 800×109×0.20 = 1.6×1011 N m-2। -
৬৫৬
কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বলে
- ক পীড়ন
- খ বিকৃতি
- গ অসহ ভার
- ঘ স্থিতিস্থাপক ক্লান্তি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বিকৃতি
বাইরের বল প্রয়োগে বস্তুর একক মাত্রার পরিবর্তনকেই বিকৃতি বলে। -
৬৫৭
সংনম্যতার একক কী?
- ক N-1 m2
- খ N-1
- গ pa
- ঘ N m2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) N-1 m2
সংনম্যতা = 1B ⇒ একক = (N m-2)-1 = N-1 m2। -
৬৫৮
চিত্রের OA রেখার ঢালকে কী বলে?
- ক ইয়ং গুণাঙ্ক
- খ পয়সনের অনুপাত
- গ দৃঢ়তার গুণাঙ্ক
- ঘ স্থায়ী বিকৃতি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ইয়ং গুণাঙ্ক
পীড়ন-বিকৃতি লেখচিত্রের সরলরৈখিক OA অংশের ঢাল = পীড়নবিকৃতি = ইয়ং-এর গুণাঙ্ক। -
৬৫৯
নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক?
- ক কাচ
- খ রাবার
- গ তামা
- ঘ কাঠ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কাচ
একই পীড়নে যার বিকৃতি সবচেয়ে কম সে-ই বেশি স্থিতিস্থাপক। কাচের ইয়ং গুণাঙ্ক এদের মধ্যে সবচেয়ে বেশি। -
৬৬০
1000 cc আয়তনের পারদে 5×107 N m-2 প্রয়োগ করলে এর আয়তন 2 cc কমে যায়। পারদের সংনম্যতা কত?
- ক 4×1011N-1 m-2
- খ 4×10-11N-1 m-2
- গ 2.54×1010N-1m-2
- ঘ 2.54×10-10N-1m-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4×10-11N-1 m-2
B=PΔV/V=5×1072/1000=2.5×1010 N m-2। সংনম্যতা = 1B=4×10-11 N-1 m2।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।